স্যামসাং ইন্ডিয়ার মোবাইল অ্যান্ড আইটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আসিম ওয়ার্সি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এখানকার বাজার বড়। সবার জন্য সুযোগ রয়েছে। আমাদের প্রিমিয়াম ফোনগুলোর বিক্রি বাড়ার বিষয়ে আমি আশাবাদী।’ ভারতের বাজারে আজ টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর জেড৩ স্মার্টফোন উদ্বোধনের পর এ কথা বলেন ওয়ার্সি। জেড ৩ স্মার্টফোনটি ভারতে ৮ হাজার ৪৯০ রুপিতে বিক্রি হবে।
১৬ অক্টোবর থেকে ভারতের বাজারে আইফোন ৬এস ও ৬এস প্লাস বিক্রি শুরু করছে অ্যাপল। আইফোন ৬এস ১৬ জিবি মডেলের দাম হবে ৬২ হাজার রুপি। ডিসেম্বর নাগাদ ভারতের বাজারে ১২ লাখ আইফোন বিক্রির পরিকল্পনা নিয়ে নামছে অ্যাপল।
অ্যাপলের বাজার দখলের লক্ষ্য শুনে স্যামসাং আত্মবিশ্বাসী হলেও স্মার্টফোন পরিবেশকেরা বলছে, স্যামসাংয়ের সামনে ‘কঠিন সময়’।
prothom alo
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন