অ্যাশটন কার্টার বলেন, ওই অঞ্চলের দেশগুলোকে না জানিয়ে রাশিয়া সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি বলেন, ‘আমরা দেখছি যে রাশিয়ার বাহিনীর অপেশাদারি আচরণ ক্রমেই বাড়ছে। তারা তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে।...তারা কোনো সতর্কবার্তা না দিয়েই কাস্পিয়ান সাগর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।’ কার্টার আইএসের বিরুদ্ধে বিমান হামলায় রাশিয়ার বাহিনীর সঙ্গে তাঁদের নিজেদের বাহিনীর সমন্বয় করতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি জানানোর কথা পুনর্ব্যক্ত করেন।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডার লাইয়েন বলেন, ‘রাশিয়াকে অবশ্যই বুঝতে হবে যে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী সংগঠনকে লক্ষ্য করে তারা যদি হামলা চালায়, তবে তারা আইএসকে শক্তিশালী করবে এবং এতে রাশিয়ার স্বার্থও রক্ষা হবে না। পাশাপাশি আমাদের স্বার্থও রক্ষা হবে না।’
ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, তুরস্কে ন্যাটোর বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই।
prothom alo
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন