রবিবার, ১ নভেম্বর, ২০১৫

দক্ষিণ সুদানে মুক্তি পেল ১৮ বাংলাদেশি শান্তিরক্ষী


দক্ষিণ সুদানে মুক্তি পেল ১৮ বাংলাদেশি শান্তিরক্ষী
প্রতীকী ছবি
 
দক্ষিণে সুদানে অপহৃত ১৮ বাংলাদেশি শান্তিরক্ষীকে মুক্তি দিয়েছে দেশটির বিদ্রোহীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের মুক্তি দেয়া হয়। তবে এখনো জাতিসংঘের ১২জন ঠিকাদারকে মুক্তি দেয়া হয়নি। সোমবার নীল নদের তীর থেকে তাদের অপহরণ করা হয়।
 
মুক্ত হওয়া ১৮ বাংলাদেশি শান্তিরক্ষী সৈন্যকে জাতিসংঘের হেলিকপ্টার করে কাকা থেকে মালাক্কা নিয়ে যাওয়া হয়।
 
গত সোমবার জাতিসংঘ মিশনের জন্য জ্বালানিবাহী একটি নৌযানে হামলা চালিয়ে বিদ্রোহীরা তাদের অপহরণ করে। অপহরণের পর তাদের মালাকাল থেকে কাকা শহরে নিয়ে যাওয়া হয়।
 
নামপ্রকাশে অনিচ্ছুক একজন জাতিসংঘ কর্মকর্তা জানান, ভারি আগ্নেয়াস্ত্রে সজ্জিত প্রায় ১০০ জন বিদ্রোহীর একটি দল জ্বালানিবাহী নৌযানের ওপর হামলা চালায়। শান্তিরক্ষীদের অস্ত্র কেড়ে নিয়ে তারা জ্বালানি লুট করে এবং তাদের বন্দী করে।
 
বিদ্রোহীরা ১২ জন বন্দীকে এখনো কাকা শহরে রেখেছে বলে জানান ঐ কর্মকর্তা। ঐ বন্দীরা সবাই দক্ষিণ সুদানের নাগরিক।
 
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বাকি বন্দীদের অক্ষত অবস্থায় দ্রুত মুক্তি দেয়ার জন্য বিদ্রোহীদের প্রতি দাবি জানান। শান্তিরক্ষীদের ওপর আক্রমণ যুদ্ধাপরাধ বলে গণ্য করা হবে বলেও তাদের হুঁশিয়ার করে দেয়া হয়।
 
এদিকে, জাতিসংঘ শান্তি মিশনের প্রধান হার্ভ ল্যাডসাস বৃহস্পতিবার ফোনে বিদ্রোহী নেতা রিক মাচারের সাথে কথা বলে বন্দিদের মুক্তি দিতে অনুরোধ জানান।
 
২০১৩ সালের ডিসেম্বর থেকে সংঘর্ষ চলতে থাকা দক্ষিণ সুদানে বর্তমানে ১২,৫০০ শান্তিরক্ষী কর্মরত আছেন। সূত্র: এএফপি, ইউএন ও ডয়েস ভেলে।

জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: খালেদা

 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

ঢাকায় একদিনে দুই প্রকাশনা সংস্থায় হামলা চালিয়ে একজনকে হত্যা ও তিনজনকে আহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে খালেদা জিয়া বলেছেন, জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সরকার ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে।

আবারও শরণার্থী বোঝাই নৌকাডুবি, ১৭ শিশুর মৃত্যু

ইজিয়ান সাগরের গ্রিস উপকূলে ডুবন্ত নৌকা থেকে শিশুটিকে উদ্ধার করে তীরে তুলছেন একজন স্বেচ্ছাসেবক। তুরস্ক থেকে সাগর পাড়ি দিয়ে গতকাল গ্রিসের লেসবস দ্বীপের কাছাকাছি পৌঁছে ডুবতে থাকে প্রায় দেড় শ শরণার্থী বহনকারী একটি নৌকা। তবে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে l ছবি: রয়টার্সতুরস্ক থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় তিনটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৭টি শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়েছে। গ্রিক কর্মকর্তারা গতকাল শুক্রবার এসব কথা জানিয়েছেন। গ্রিসের কালিমোনস ও রোডস দ্বীপের কাছে দুটি এবং তুরস্কের উপকূলে একটি নৌকা ডুবে যায়। খবর এএফপির।
গ্রিসের বন্দর কর্মকর্তারা বলেন, গত বৃহস্পতিবার রাতে নিমজ্জিত দুটি নৌকার ১৩৮ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড। কালিমোনসের কাছাকাছি সাগরে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের মধ্য থেকে ছয় নারী, ১০ শিশুসহ ১৯ জনের মৃতদেহ গতকাল সকালে উদ্ধার করা হয়। আর রোডস দ্বীপের কাছে একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। উদ্ধার করা হয়েছে ছয়জনকে। তিনজনের খোঁজ মেলেনি।
এ ছাড়া ইজিয়ান সাগরের অপর পারে তুরস্কের উপকূলে গ্রিসগামী একটি নৌকা ডুবে গতকাল চারটি সিরীয় শিশুর মৃত্যু হয়েছে। নাজুক ওই নৌকাটি খারাপ আবহাওয়ার কারণে ডুবে যায়। লাশগুলো উদ্ধার করেছে কোস্টগার্ড। নৌকাটির আরও ১৯ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে। তাদের পরনে লাইফ জ্যাকেট ছিল।
খারাপ আবহাওয়ার কারণে ইজিয়ান সাগরে নৌকাডুবির আশঙ্কা বেড়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশ থেকে দলে দলে মানুষ গ্রিস উপকূল দিয়ে ইউরোপে প্রবেশ করছে। চলতি বছর এ পর্যন্ত ৫ লাখ ৭০ হাজারের বেশি শরণার্থী ও অভিবাসী ইউরোপে পৌঁছেছে। এতে শরণার্থীদের নিয়ে ওই মহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে।
নৌকাডুবির ঘটনায় আবারও শরণার্থীদের মৃত্যুর ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস। শরণার্থী-সংকট মোকাবিলায় ইউরোপীয় অন্যান্য দেশের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইজিয়ান সাগরের বিভিন্ন উপকূলে মৃত শিশুদের জন্য লোক দেখানো কান্নাকাটি হচ্ছে। কারণ, মৃত শিশুরা সব সময়ই দুঃখ জাগায়। কিন্তু হাজারো শিশু জীবিত অবস্থায় ইউরোপে আসছে। তাদের পরিণতি কী হবে? তাদের কথা কেউ তো ভাবে না।
বিবিসি জানায়, স্পেনের দক্ষিণাঞ্চলে একটি নৌকা ডুবে যাওয়ার পর নিখোঁজ ৩৫ জনের খোঁজে উদ্ধার অভিযান চলছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঝুঁকিপূর্ণ নৌকাটি মরক্কো থেকে শরণার্থীদের নিয়ে স্পেনে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণেই এটি ডুবেছে। তবে ১৫ জন শরণার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, ভূমধ্যসাগরে ইউরোপগামী নৌকা ডুবে চলতি বছর এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তুরস্কের বোদ্রাম সৈকতে গত ২ সেপ্টেম্বর সিরীয় শিশু আয়লান কুর্দির লাশ ভেসে ওঠার পর সেই ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

কী খেলা খেলছে রাশিয়া?

 
মাস খানেক ধরে সিরিয়ায় যুদ্ধবিমান যোগে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

মাস খানেক ধরে সিরিয়ায় যুদ্ধবিমান যোগে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

মাসখানেক ধরে সিরিয়ায় যুদ্ধবিমান যোগে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। হাত-পা ঝেড়ে শক্তির মহড়া দেখাচ্ছে। সাগর থেকে এক হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সিরিয়ায় গিয়ে পড়ছে তাদের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এর সঙ্গে ছোট বড় বিভিন্ন ধরনের গোলার দাপট তো আছেই। রাশিয়া বলছে, তারা পরম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘোর শুত্রুদের ঘায়েলে এ হামলা চালাচ্ছে। আর তা মূলত জঙ্গি সংগঠন আইএসকে লক্ষ্য করেই।
কিন্তু সরকারবিরোধী প্রধান বিদ্রোহী জোট ফ্রি সিরিয়ান আর্মির প্রতিও তাদের নমনীয়তা দেখা যাচ্ছে। তাঁদের সামরিক সহায়তা দিতে পিছপা নেই। এসব থেকে রাশিয়ার উদ্দেশ্য বোঝা মুশকিল। শেষ পর্যন্ত তাঁরা আসলে কী চায়?
বিবিসির বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের বিশ্লেষক মাইকেল কফম্যান এ ব্যাপারে তাঁর পর্যালোচনা তুলে ধরেছেন। তিনি সিএনএ করপোরেশন ও কেনান ইনস্টিটিউটের গবেষক। সিরিয়ায় রাশিয়ার বিমান অভিযান নিয়ে তিনি পর্যালোচনা করছেন।

অভিযানের প্রস্তুতি চলছে। ছবিটি সাম্প্রতিক। ছবি: রয়টার্সঅভিযানের প্রস্তুতি চলছে। ছবিটি সাম্প্রতিক। ছবি: রয়টার্স

কফম্যান মনে করছেন, সিরিয়ার সরকারবিরোধী বাহিনীর ওপর প্রভাব খাটাতে চায় রাশিয়া। তারা হয়তো তাদের নিজেদের হাতে রাখতে চায়। সিরিয়া ইস্যুতে ইরান, এমনকি লেবাননের শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহও রাশিয়াকে সহায়তা করতে পারে। মিত্র হিসেবে পরিচিত ইরানের কাছ থেকে বাশারের সরকার বিপুল অঙ্কের আর্থিক সহায়তা পেয়েছে বলে ধারণা করা হয়। গৃহযুদ্ধে দামেস্ককে অস্ত্র সহায়তা দিয়ে থাকতে পারে তেহরান।
কফম্যান বলেন, রাশিয়া প্রায় প্রতিদিন সিরিয়ায় একাধিক বিমান হামলা চালাচ্ছে। এসব হামলায় ভারী ও আধুনিক অস্ত্র ব্যবহার করছে দেশটি। সিরিয়ার গোয়েন্দা সংস্থা হামলা নিয়ে সতর্ক। তাঁরা বলছে, হামলার লক্ষ্যবস্তু হলো অস্ত্র আর গোলাবারুদের ভান্ডার ও বিভিন্ন স্থাপনার অবকাঠামো।
যুক্তরাষ্ট্র সমর্থিত জোট আল নুসরা ফ্রন্টকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে রাশিয়া। এভাবে তারা বাশারকে শক্তিশালী করতে চায়। যদিও রাশিয়া বারবার দাবি করছে, তাঁরা আইএস জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যায়, তাঁদের লক্ষ্য আসাদবিরোধী গোষ্ঠীগুলো।
কফম্যান এটাও বলছেন, বাশারকে বাঁচানো রাশিয়ার লক্ষ্য নয়। রাশিয়া চায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তি দেখাতে। সিরিয়া ইস্যু তাদের কাছে এখন তুরুপের তাস। তারা চায়, এই ইস্যুতে পশ্চিমা বিশ্ব যেন তাদের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হয়।
রাশিয়ার অভিযানে ব্যবহৃত বিমান। ছবিটি সাম্প্রতিক। ছবি: রয়টার্সরাশিয়ার অভিযানে ব্যবহৃত বিমান। ছবিটি সাম্প্রতিক। ছবি: রয়টার্স

পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে, রাশিয়ার সেই উদ্দেশ্য অনেকটা সফল হতে যাচ্ছে। যেমন—গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংলাপে প্রথমবারের মতো যোগ দেয় ইরান। আলোচনায় অংশ নেয় রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক, মিসর ও ইরাক। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) সেখানে ছিল।
আট ঘণ্টার ওই বৈঠক শেষে বিশ্বনেতারা বলেন, সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানের বিষয়ে ‘অগ্রগতি’ হয়েছে। তবে বাশারের ভাগ্যে কী ঘটবে, এ নিয়ে সব পক্ষ একমত হতে পারেনি। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাশারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে একমত হলেও ইরান ও রাশিয়া এ ব্যাপারে এখনো সম্মত হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যে আবার সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠকে বসার কথা।
সিরিয়ায় চার বছরের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ প্রাণ হারিয়েছে। রাশিয়া ও ইরান সম্প্রতি সিরীয় যুদ্ধে সামরিকভাবে জড়িয়ে পড়েছে। সেখানে মস্কো সরকারি বাহিনীর সমর্থনে বিমান হামলা চালাচ্ছে। সরকারপন্থীদের সমর্থন দিচ্ছে তেহরানও। অন্যদিকে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব ও উপসাগরীয় অন্য দেশগুলো প্রেসিডেন্ট বাশারকে উৎখাত করতে চায়। বিবিসি অবলম্বনে

নিহতের বাবা বললেন, ‘আমি বিচার চাই না’

দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ছবি: সাজিদ হোসেনদুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ছবি: সাজিদ হোসেন‘যারা দীপনকে (ফয়সাল আরেফিন) হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি তাদের বিচার চাই না। তারা ভালো থাকুক। তাদের শুভবুদ্ধির উদয় হোক। জানি, বিচার চেয়ে কোনো প্রতিকার হবে না।’
কথাগুলো বলছিলেন দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
খানিক আগে নিজেই নিজের ছেলের মরদেহ উদ্ধার করেছেন। এ অবস্থায় বিহ্বল দৃষ্টিতে জাগৃতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সাংবাদিকের একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন তিনি। এর মধ্যে কয়েকবার ফোনে কল এলে সেটি ধরে কাউকে কাউকে বললেন, ‘দীপনকে ওরা মেরে ফেলেছে। পুলিশ লাশ হাসপাতালে নিয়ে গেছে।’
কারা এই খুনের সঙ্গে জড়িত?—জানতে চাইলে নিহতের বাবা বললেন, ‘বিষয়টা অত্যন্ত স্পষ্ট। লালমাটিয়ায় যাঁরা হামলা করেছে, তারাই দীপনকে হত্যা করেছে।  অভিজিৎ দীপনের বন্ধু ছিল। ওর একটা বইও দীপন বের করেছে।’
একটু পরে খানিকটা ক্ষোভের সঙ্গেই বলে উঠলেন, ‘এখানে যে ধর্ম নিয়ে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, একপক্ষ ধর্মের পক্ষ নিয়ে দাঁড়িয়েছেন, আরেক পক্ষ ধর্ম নিরপেক্ষতা নিয়ে দাঁড়িয়েছেন। এটা করে জাতিকে চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছেন। জঙ্গিবাদবিরোধী আন্দোলন, মৌলবাদবিরোধী আন্দোলন যত হবে, তত আরও ক্ষয়ক্ষতি বাড়বে।’ তিনি আরও বলেন, ‘ধর্ম বা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে গণতন্ত্র এবং সমাজতন্ত্র নিয়ে আন্তরিকতার সঙ্গে যদি রাজনীতি করা যায়, তবেই মঙ্গল হবে।’ prothom alo

দুই প্রকাশককে কুপিয়ে দরজা আটকে চলে যায় দুর্বৃত্তর

 
প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে আজিজ সুপার মার্কেট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সাজিদ হোসেনপ্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে আজিজ সুপার মার্কেট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সাজিদ

হোসেনরাজধানীর লালমাটিয়া ও শাহবাগ এলাকায় দুর্বৃত্তরা আজ শনিবার দিনে-দুপুরে দুটি প্রকাশনা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই স্বত্বাধিকারী কুপিয়ে জখম করে দরজা আটকে দিয়ে চলে যায়। এতে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন আছেন শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল। তাঁর সঙ্গে হামলায় আহত দুজনও সেখানে চিকিৎ​সাধীন।

দুপুরের কোনো এক সময় শাহবাগে আজিজ সুপার মার্কেটে ফয়সালের কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ভেতরে ফেলে রেখে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। নিহতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক সাংবাদিকদের বলেন, আজ দুপুর দেড়টা পর্যন্ত ফয়সাল তাঁর সঙ্গেই বাসায় ছিলেন। পরে ছেলে শাহবাগে তাঁর প্রকাশনী প্রতিষ্ঠানে যান। খোঁজ নেওয়ার জন্য তিনি কয়েকবার ছেলেকে ফোন করেন। কিন্তু ছেলে ফোন ধরেননি। বিকেল চারটার দিকে তিনি আজিজ সুপার মার্কেটের তিন তলায় ১৩১ নম্বর রুমের সামনে যান। এটি তাঁর ছেলের কার্যালয়।
আজিজ সুপার মার্কেটে ঘটনাস্থলে নিহত ফয়সালের এক বন্ধুর কান্না। ছবি: সাজিদ হোসেন

আজিজ সুপার মার্কেটে ঘটনাস্থলে নিহত ফয়সালের এক বন্ধুর কান্না। ছবি: সাজিদ হোসেননিহতের বাবা আরও বলেন, ওই সময় তিনি কার্যালয়ের দরজা খুলতে গিয়ে বন্ধ পান। এ সময় কাচের দরজা দিয়ে ভেতরে আলো জ্বলতে দেখেন। ছেলে বাইরে গেছে ভেবে তখন তিনি সেখান থেকে চলে যান। পরে ছেলের বউকে ফোন করলে জানতে পারেন, দুর্বৃত্তরা লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে। এই কথা শুনে তিনি লোকজন নিয়ে বিকেল পাঁচটার দিকে আবার ছেলের কার্যালয়ে গিয়ে দরজা ভেঙে দেখেন, রক্তাক্ত অবস্থায় তাঁর ছেলে পড়ে আছে। ওই অবস্থায় ফয়সালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ প্রকাশক ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কতিপয় দুর্বৃত্ত বেলা আড়াইটার দিকে লালমাটিয়ার সি ব্লকে পাঁচতলা একটি ভবনের চারতলায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহমেদুর রশীদ টুটুল, তারেক রহিম ও রনদীপম বসুকে জখম করে। এরপর দুর্বৃত্তরা কার্যালয়ের বাইরে তালা লাগিয়ে চলে যায়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি সূত্র প্রাথমিকভাবে জানায়, তারেক রহিমের বুকের বাম দিকে গুলি লেগেছে। এ ছাড়া তাঁর মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। আহমেদুরের মাথা ও হাতে এবং রনদীপম বসুর হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

আহত তিনজনকে চিকিৎ​সা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: সাজিদ হোসেন

আহত তিনজনকে চিকিৎ​সা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: সাজিদ হোসেনপুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বিকেল পাঁচটার দিকে ওই বাড়ির সামনে সাংবাদিকদের বলেন, হামলার সময় ওই কার্যালয়ে পাঁচজন ছিলেন। সেখানকার এক কর্মচারীর বরাত দিয়ে বিপ্লব জানান, প্রথম বই কেনার কথা বলে ১৭-১৮ বছর বয়সী এক ছেলে কার্যালয়ে ঢুকে। এর পরপরই আরেকজন ঢুকে। তারা প্রথমে কক্ষে থাকা তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বলে ‘কোনো কথা বলবি না। কথা বললে মেরে ফেলব।’ এরপর আরও ২/৩ দুর্বৃত্ত ভেতরের রুমে ঢুকে তাঁকে (ওই কর্মচারী) এবং শুদ্ধস্বর প্রকাশনীর কাছে আসা বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী ওয়াসিকুলকে জিম্মি করে। একপর্যায়ে দুর্বৃত্তরা প্রথম কক্ষে থাকা তিনজনকে এলোপাতাড়ি কোপায় এবং পরে গুলি করে। এরপর দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যায়।
বিপ্লব কুমার আরও বলেন, তিনি মোহাম্মদপুর থানায় ছিলেন। বেলা আড়াইটার একটু পর একটি ফোন আসে। ফোনটি ধরতে না ধরতেই একটি এসএমএসও আসে। সেখানে লেখা ছিল ‘আমাদের বাঁচান’। এ সময় ওয়াসিকুল-এর মোবাইল ফোন থেকে ‘ভাই আমাদের বাঁচান’-এমন এসএমএস আসে। সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠানো হয়। পরে পুলিশ তালা ভেঙে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত ব্যক্তিদের একজন। ছবি: সাজিদ হোসেন

র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মিজান বলেন, কার্যালয়ের দুটি কক্ষে ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন জায়গায় রক্ত পড়ে আছে। ঘটনাস্থলে গুলির একটি খোসা এবং একটি তাজা গুলি পাওয়া গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে একুশের বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ। জাগৃতি থেকে অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ ও ‘অবিশ্বাসের দর্শন’ নামের দুটি বই প্রকাশিত হয়। আর শুদ্ধস্বর তাঁর লেখা ‘সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান’ ও ‘শূন্য থেকে মহাবিশ্ব’ নামে দুটি বই প্রকাশ করে।  prothom alo

প্রকাশক হত্যা ও হামলার ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা

gibson

সময়ের কণ্ঠস্বর : প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং আরও তিনজন ব্লগার ও প্রকাশকের উপর সহিংস হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।
হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন এক বিবৃতিতে বলেন, ‘ব্লগারদের উপর আবারও সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছি। কোনো অবস্থাতেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে মেনে নেওয়া যায় না। স্বাধীন মত প্রকাশের জন্য পরিবেশ রক্ষা করতে হবে।’
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিন্তক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।
আজিজের তিনতলায় জাগৃতির কার্যালয়ে শনিবার বিকেলের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
একই দিন, একই সময় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটি প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে মারাত্মক জখম করা হয় এক প্রকাশক ও দুই ব্লগারকে।
somoyerkonthosor