সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

ফেসবুক খোলার ব্যাপারে 'খুব শিগগীরই' সিদ্ধান্ত

 

    bangladesh home minister
                 বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
বাংলাদেশে ফেইসবুকের দুই কর্মকর্তার সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ফেসবুক খোলার ব্যাপারে তারা খুব শিগগীরই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।
আজ ঢাকায় সরকারের তিন মন্ত্রীর সাথে বৈঠক হয় ভারত থেকে আসা ফেইসবুকের দক্ষিণ এশিয়া পলিসি ম্যানেজার ও আইন বিষয়ক একজন উপদেষ্টার।
এর পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন তা আমরা ফেসবুক কর্মকর্তাদের বলেছি এবং তারা এ ক্ষেত্রে কতটা সহযোগিতা করবেন তা জানিয়েছেন।"
"আমরা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো এবং খুব শিগগীর তা জানানো হবে।"
আসাদুজ্জামান খান বলেন, ফেসবুকের প্রতিনিধিদলটিকে বলা হয়েছে যে এই জনপ্রিয় মাধ্যমটির অনেক রকম অপব্যবহার হচ্ছে, এতে অনেক প্রোপাগ্যান্ডা হচ্ছে। "জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু প্রশ্ন নিয়েও তাদের সাথে কথা হয়েছে" - বলেন মি খান।
facebook                            
"সব বিষয় নিয়েই অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে" - এ ছাড়া আর বেশি কিচু বলতে চান নি স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের আরও যে দুই মন্ত্রী ছিলেন তারা হলেন টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সরকারের গোয়েন্দা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারাও সেখানে ছিলেন।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রায় দেবার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসি এই নির্দেশ জারি করে।
ঐদিনই দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেইসবুক, ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসএ্যাপ সেবা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
সরকার তখন বলেছিলও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে।

বাঙালির মুক্তির লড়াই পাকিস্তানেও সাহস যুগিয়েছে: হিনা



বাঙালির স্বাধীনতার লড়াই নিপীড়ক সামরিক সরকারের মুখোমুখী দাঁড়াতে পাকিস্তানি জনগণকেও সাহস যুগিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির এক মানবাধিকারকর্মী।

হতে হবে অজেয়: প্রধানমন্ত্রী




 মুক্তিযুদ্ধে বিজয়ের কথা জাতিকে মনে রাখার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে গড়ে তুলতে হবে অজেয় রূপে।

ল্যাবএইডকে ১০ লাখ টাকা জরিমানা

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

তিনশো বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

 
                               
তিনশো বছরেরও বেশি আগে কলম্বিয়ার উপকুলে অনেক ধনরত্ন সহ ডুবে যাওয়া এক স্প্যানিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েলে স্যান্টোস নিজে এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন।
১৭০৮ সালে এই স্প্যানিশ জাহাজটি বন্দর শহর কারটাজেনার কাছে ক্যারিবিয় সমূদ্রে ডুবে যায়। স্যান হোসে নামের এই জাহাজটিতে বিপুল পরিমাণ স্বর্ণ মূদ্রা, রূপা এবং পান্না ছিল বলে ধারণা করা হয়।
ডুবে যাওয়া জাহাজের ধনরত্ন খুঁজে বেড়ান যারা, তাদের কাছে এটি এক বিরাট সুখবর।
স্পেনের রাজা পঞ্চম ফিলিপের যে নৌবহর, সেটির অংশ ছিল এই জাহাজ।
দক্ষিণ আমেরিকা থেকে লুট করা ধনসম্পদ নিয়ে এটি স্পেনে ফিরছিল।
জাতিসংঘ এই ডুবে যাওয়া জাহাজটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে বর্ণনা করেছে।

ফেইসবুক শীঘ্রই খুলে দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 
    facebook meeting
                 আজ সকাল থেকে ঘণ্টা দুয়েক ধরে দেশের তিন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে।
বাংলাদেশে ফেইসবুকের দুই কর্মকর্তার সাথে বৈঠক শেষে সরকার বলছে দেশে শীঘ্রই ফেইসবুক খুলে দেয়া হবে।
আজ সকাল থেকে ঘণ্টা দুয়েক সময় নিয়ে দেশের তিন মন্ত্রীর সাথে বৈঠক চলে ভারত থেকে আসা ফেইসবুকের দক্ষিণ এশিয়া পলিস ম্যানেজার ও আইন বিষয়ক একজন উপদেষ্টার।
দুই কর্মকর্তা সাথে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, তাদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
শীঘ্রই ফেইসবুক নিয়ে সিদ্ধান্ত আসছে।
বৈঠকে বাংলাদেশের আরও যে দুই মন্ত্রী ছিলেন তারা হলেন টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সরকারের গোয়েন্দা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারাও সেখানে ছিলেন।
বৈঠকে বাংলাদেশে ফেইসবুকের ব্যবহার নিয়ে সরকার তার কিছু উদ্বেগের কথা জানিয়েছে।
তবে সে উদ্বেগ কি নিয়ে সেটি পরিষ্কার করেননি মন্ত্রী।
গত ১৮ই নভেম্বর থেকে সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে ফেইসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে রেখেছে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রায় দেবার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসি এই নির্দেশ জারি করে।
ঐদিনই দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেইসবুক, ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সেবা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
সরকার তখন বলেছিলও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে।

বিপিএলে অভিষেক বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটারের!




 রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের্ একাদশে জায়গা পেয়েই একটা রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন মোহাম্মদ ইরফান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা সবচেয়ে লম্বা ক্রিকেটার এখন পাকিস্তানের এই পেসার।