শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে রোববার বৈঠকে বসছেন বাংলাদেশ সরকারের তিন মন্ত্রী।

আমেরিকায় বন্দুকের যথেচ্ছ ব্যবহার বন্ধ হচ্ছেনা কেন

 
   
আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সে দেশে আগ্নেয়াস্ত্র আইন নিয়ন্ত্রণ করার জন্য বহুবার কথা বলেছেন। কিন্তু আমেরিকায় আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ আনা যাচ্ছেনা।
২০১৫ সালে আমেরিকায় বন্দুক হামলায় ১২ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং আহত হয়েছে প্রায় ২৫ হাজার।
বড় ধরনের যেসব ঘটনা ঘটে – অর্থাৎ কোন স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, অথবা কোন বড় জমায়েতে হামলার মতো ঘটনাগুলো গণমাধ্যমে খবর হয়।
কিন্তু প্রতিদিন আগ্নেয়াস্ত্রের গুলিতে এমন অনেকে মারা যায়, যেটি কোন খবর হয়না।
পলিটিফ্যাক্ট-এর পরিচালিত এক জরিপে দেখা গেছে ১৯৬৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বন্দুক বা পিস্তলের গুলিতে আমেরিকায় ১৪ লাখ মানুষ মারা গেছে।
বন্দুকের যথেচ্ছ ব্যবহার নিয়ে প্রেসিডেন্ট ওবামার ক্ষোভ এবং হতাশা বেড়েই চলেছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকে মি: ওবামা এনিয়ে ১৫বার বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণ করার পক্ষে কথা বলেছেন।কিন্তু তাতে কোন লাভ হয়নি।
আমেরিকায় একটি বন্দুকের দোকান।
সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকায় বন্দুকধারীদের হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি বরাবরই উদ্বেগ জানিয়ে আসছেন। কিন্তু তাতে কোন কাজ হচ্ছেনা।
আমেরিকায় এখন কতগুলো পিস্তল বা বন্দুক ব্যবহার করা হচ্ছে তার সঠিক কোন পরিসংখ্যান নেই।
তবে ধারনা করা হয়, এই সংখ্যা প্রায় ৩০ কোটি। এই সংখ্যা আমেরিকার মোট জনসংখ্যার সমান।
প্রেসিডেন্ট ওবামা বন্দুকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে চাইলেও সেটি সম্ভব হচ্ছেনা। কারণ ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে আইনপ্রণয়ন করেতে মার্কিন কংগ্রেসে যথেষ্ট সমর্থন নেই।
এমন প্রেক্ষাপটে হতাশ প্রেসিডেন্ট ওবামা সংবাদমাধ্যমকে একটি বিষয় তুলনা করার আহবান জানিয়েছেন। সেটি হচ্ছে- সন্ত্রাসী হামলায় আমেরিকার কতজন নাগরিক মারা গেছে আর অন্যদিকে নিজ দেশে আগ্নেয়াস্ত্রের গুলিতে কতজন মারা গেছে?
তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবছর সন্ত্রাসী হামলা থেকে নিজেদের নাগরিকদের রক্ষা করতে এক ট্রিলিয়ন ডলার ব্যয় করে।
অথচ সন্ত্রাসী হামলায় যে পরিমাণ লোক মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মারা যায় আমেরিকার অভ্যন্তরে আগ্নেয়াস্ত্রের গুলিতে।
প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিভিন্ন জরিপের কথা উল্লেখ করে মি: ওবামা বলেন, আমেরিকার অধিকাংশ মানুষ আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের পক্ষে।
যেখানে স্বয়ং প্রেসিডেন্ট এবং দেশের অধিকাংশ জনগণ আগ্নেয়াস্ত্রের ব্যবহারের নিয়ন্ত্রণের পক্ষে, তারপরে সেটি নিয়ন্ত্রণের জন্য আইন করা যাচ্ছেনা। সমস্যাটা কোথায়?
পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে বলা হচ্ছে ,আমেরিকার ৮০ শতাংশ জনগণ মনে করে যে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করা উচিত নয়।
কিন্তু সাধারণ মানুষের মতামত এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। মার্কিন কংগ্রেসের সদস্যদের মতামত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্কিন কংগ্রেস আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের বিপক্ষে।
অধিকাংশ মার্কিন নাগরিকের চিন্তাভাবনাকে কংগ্রেস গুরুত্ব না দিলেও চলে। সেজন্য জরিপের ফলাফলের তেমন গুরুত্ব নেই।
নির্বাচনের দিন যেসব আমেরিকান ভোট দিতে যায় তাদের মতামতকে গুরুত্ব দিলেই চলে।
মার্কিন সিনেটে বর্তমানে পিাবলিকান সদস্য ৫৪জন এবং ডেমোক্রেটস সদস্য ৪৬জন। এখানে প্রতিটি রাজ্যের জনসংখ্যা গুরুত্বপূর্ণ।
                 আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার বন্ধে কঠোর আইন করতে কংগ্রেসে পর্যাপ্ত সমর্থন পাওয়া যাচ্ছেনা।
আমেরিকার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওআয়ামিং জনসংখ্যা ছয় লাখের মতো । সেখানকার মানুষ বন্দুক ব্যবহারের পক্ষে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া রাজ্যের জনসংখ্যা তিন কোটি ৮০ লাখ। সেখানকার মানুষ চায় বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণ করা হোক।
কিন্তু জনসংখ্যা কম হলেও ওআয়ামিং –এর দুজন সেনেটরের কংগ্রেসে যে অধিকার আছে, অন্যদিকে জনসংখ্যা অনেক বেশি থাকা সত্ত্বেও ক্যালিফোর্নিয়ার দুজন সিনেটরের একই অধিকার আছে।
মার্কিন কংগ্রেসের ‘জটিল হিসেব- নিকেশের’ কারণে অনেক সময় কংগ্রেসম্যানদের চিন্তাধারায় সার্বিকভাবে আমেরিকার অধিকাংশ জনগণের মনোভাবের প্রতিফলন হয়না।
সেজন্যই বন্দুকের যথেচ্ছ ব্যবহার বন্ধের জন্য প্রেসিডেন্টর আগ্রহ থাকলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না।bbc

ফিফা দুর্নীতির দায়ে ১৬জন অভিযুক্ত

 
                     শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর সংকটে রয়েছে ফিফা    
            
বিশ্ব ফুটবল সংস্থা ফিফায় বড় ধরণের দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে ১৬ জন কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। এদের মধ্যে পাঁচজনই ফিফার বর্তমান বা সাবেক নির্বাহী কমিটির সদস্য।
মার্কিন আইনজীবীরা বলছেন, দুই দশকের বেশি সময় ধরে তারা বিশ্ব ফুটবলকে দুষিত করে আসছেন, এই সময়ে তারা দুইশ মিলিয়ন ডলারের বেশি ঘুষ নিয়েছেন।
সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেল থেকে গতকাল ভোরে দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করার পর এই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন মার্কিন তদন্তকারীরা।
গ্রেপ্তারকৃত দুজনও ১৬ জনের মধ্যে রয়েছেন। রয়েছেন ফিফার নির্বাহী কমিটির কয়েকজন বর্তমান ও সাবেক সদস্য।
তালিকায় রয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান রিকার্ডো টেইজেরিয়া। তার বিরুদ্ধে দুইশ মিলিয়ন ডলার ঘুষের অভিযোগ আনা হয়েছে। তালিকায় আরো রয়েছেন ব্রাজিলের ফুটবলের প্রেসিডেন্ট মার্কো পেলো ডেল নেরো।
মার্কিন এটর্নি জেনারেল লরেট্টা লিঞ্চ বলছেন, দুই দশকের বেশি সময় ধরে এই দুর্নীতিবাজ কর্মকর্তারা ফুটবল বিশ্বকে দুষিত করে তুলেছেন।
মিজ. লিঞ্চ বলছেন, তারা যে প্রতারণা করেছেন, যেভাবে দুর্নীতি করেছেন, তা অবিশ্বাস্য। তবে এটা এখন পরিষ্কার করে দেয়া হচ্ছে, যারাই ফুটবলের দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু এখনো আড়ালে লুকিয়ে রয়েছে, তাদেরকেও খুঁজে বের করা হবে।
ফিফা জানিয়েছে, তদন্ত কাজে যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহযোগিতা দেবে সংস্থাটি।
বৃহস্পতিবার ফিফা'র নির্বাহী কমিটি সংস্থাটির মধ্যে কার দুর্নীতিরোধে একটি গুচ্ছ সংস্কার কর্মসূচি অনুমোদন করেছে।
গত মে মাসে ফিফার সাতজন কর্মকর্তাকে বেআইনি কার্যকলাপে সংশ্লিষ্টতা, মানি লন্ডারিং ও প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

১৩৭ বছরের ইতিহাসে প্রথম বেরুলো না হিন্দু পত্রিকা

 
                               
বৃষ্টি আর বন্যার পানিতে চেন্নাই নগরী ডুবে যাওয়ায় ভারতের সবচেয়ে পুরোনো সংবাদপত্রগুলোর একটি ‘দ্য হিন্দু’ ১৩৭ বছরের ইতিহাসে এই প্রথম ছাপানো যায়নি।
দ্য হিন্দু প্রকাশিত হচ্ছে ১৮৭৮ সাল থেকে। কিন্তু কর্মীরা ছাপাখানায় আসতে না পারায় গতকাল প্রথমবারের মত এই পত্রিকার প্রকাশনায় ছেদ পড়ে।
পত্রিকাটির প্রকাশক এন মুরলি বিবিসি হিন্দির সাংবাদিক ইমরান কোরেশিকে জানিয়েছেন দ্য হিন্দুর ইতিহাসে এই প্রথম এ ধরণের ঘটনা ঘটেছে।
চেন্নাই শহর এখন কার্যত পানির উপর ভাসছে। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে বিমান বন্দরের রানওয়ে সব পানিতে ডুবে গেছে।
এন মুরলি জানান, চেন্নাই শহরে দ্য হিন্দুর যে প্রিন্টিং প্ল্যান্ট, বন্যার কারণে সেখানে ঢুকতে পারেনি কর্মীরা।
চেন্নাই থেকে অবশ্য অন্য নামকরা ভারতীয় পত্রিকা ‘টাইম অব ইন্ডিয়া, ‘ডেকান ক্রনিকল’ এবং ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ যথানিয়মেই প্রকাশিত হয়েছে।
চেন্নাই নগরীতে বন্যা মোকাবেলায় সরকারকে সেনাবাহিনী নামাতে হয়েছে।
বিমান বন্দর থেকে সব ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। গত ১৭ দিন ধরে শহরের সব স্কুল বন্ধ রয়েছে।

ক্যালিফোর্নিয়া হামলা: দুইজন সন্দেহভাজন হামলাকারী নিহত

   
bbcপুলিশ নিশ্চিত করে বলছে নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী                 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ বলছে, সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত পর সন্দেহভাজন দুইজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
পুলিশ নিশ্চিত করে বলছে তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী ।
তাদের কাছে ছিল রাইফেল, হ্যান্ডগান এবং তাদের পোষাক ছিল সামরিক কায়দার, বলছে পুলিশ।
bbc                 শহরের স্বাস্থ্য বিভাগের একটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া একটি ভবনে হামলাটি চালানো হয়।                 
এই হামলার পর শত শত নিরাপত্তা কর্মকর্তা হামলাকারীদের খুঁজতে থাকলে শহরটি কার্যত স্থবির হয়ে পরে।
গোয়েন্দা সংস্থা এফবিআই এই হামলাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে ব্যাখ্যা দেয়নি, তবে পরিস্থিতি তদন্ত করা হচ্ছে বলে জানাচ্ছে সংস্থাটি।
গোয়েন্দা সংস্থা, এফবিআইয়ের সহকারী পরিচালক, ডেভিড বোডিচ বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
bbc                 শত শত নিরাপত্তা কর্মকর্তা হামলাকারীদের খুঁজতে থাকলে শহরটি কার্যত স্থবির হয়ে পরে।                 
তিনি বলছেন, “অনেকেই হয়তো এখন জানতে চাইছেন যে এটি সন্ত্রাসবাদী হামলা কিনা—কিন্তু এটি সন্ত্রাসী হামলা কিনা সেটি আমরা এখনো জানি না। আমরা স্থানীয় সংস্থাগুলোর সাথে এখন কাজ করে যাচ্ছি।”
লস এ্যাঞ্জেলেসের দক্ষিণের ঐ শহরটির পুলিশ বলছে, হামলার পর বন্দুকধারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়।
বন্দুকধারীর সংখ্যা তিনজন পর্যন্ত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
সেবা কেন্দ্রটির প্রধান বলছেন, শহরের স্বাস্থ্য বিভাগের একটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া একটি ভবনে হামলাটি চালানো হয়।

ফিফার দুজন উচ্চপদস্থ কর্মকর্তা গ্রেফতার

 
    BBC                 জুরিখের বিলাশ-বহুল এই হোটেল থেকে আটক করা হয় কর্মকর্তাদের        
        
ফিফার দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ লক্ষ ডলার ঘুষ নেয়ার সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ।
সুইজারল্যান্ডের একটি হোটেলে আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
জুরিখে বিলাশ-বহুল এই একই হোটেল থেকে গত মে মাসে ফিফার কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল।
এদিকে ফিফার সংস্কার নিয়ে জুরিখে দুইদিনের বৈঠক চলছে ফিফা নির্বাহী কমিটির।
ফুটবলের এই আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা বলছে “ মার্কিন বিচার বিভাগ থেকে আজ যে পদক্ষেপ নেয়া হয়েছে সে ব্যাপারে ফিফা অবগত ছিল”।
এছাড়া মার্কিন তদন্ত কাজে পূর্নাঙ্গ সহযোগিতা করে যাবে বলে জানিয়েছে সংস্থাটি। আজকের (বৃহস্পতিবার) ঘটনা নিয়ে ফিফা আর কোন মন্তব্য করবে না বলেও জানিয়েছে তারা।
গত মে মাসে ফিফার সাতজন কর্মকর্তাকে বেআইনি কার্যকলাপে সংশ্লিষ্টতা, মানি লন্ডারিং ও প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।
সুইজারল্যান্ড কর্তৃপক্ষ বলছে আজ দিনের আরো পরের দিকে একটি শুনানি হওয়ার কথা রয়েছে। তারপরে তারা গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ

 
    bbc                 বাংলাদেশ নারী ক্রিকেট দল ( ফাইল ফটো)  
              
২০১৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩১ রানে জিতে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো দলটি।
আজ ব্যাংককে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮৯ রান করে বাংলাদেশ। ৯০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৯.১ ওভারে ৫৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
এর ফলে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করলো দলটি।
বাংলাদেশের রুমানা আহমেদ পেয়েছেন চার উইকেট।
দলের পক্ষে ফারজানা হক করেন সর্বোচ্চ ৪৩ রান।
জিম্বাবুয়ের জেসোফাইন নেকুমু ১২ রানে নিয়েছেন ২ উইকেট।
এর আগে গ্রপ পর্বের ম্যাচে বাংলাদেশ দল থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল।