যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ বলছে, সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত পর সন্দেহভাজন দুইজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
পুলিশ নিশ্চিত করে বলছে তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী ।তাদের কাছে ছিল রাইফেল, হ্যান্ডগান এবং তাদের পোষাক ছিল সামরিক কায়দার, বলছে পুলিশ।
গোয়েন্দা সংস্থা এফবিআই এই হামলাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে ব্যাখ্যা দেয়নি, তবে পরিস্থিতি তদন্ত করা হচ্ছে বলে জানাচ্ছে সংস্থাটি।
গোয়েন্দা সংস্থা, এফবিআইয়ের সহকারী পরিচালক, ডেভিড বোডিচ বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
লস এ্যাঞ্জেলেসের দক্ষিণের ঐ শহরটির পুলিশ বলছে, হামলার পর বন্দুকধারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়।
বন্দুকধারীর সংখ্যা তিনজন পর্যন্ত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
সেবা কেন্দ্রটির প্রধান বলছেন, শহরের স্বাস্থ্য বিভাগের একটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া একটি ভবনে হামলাটি চালানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন