বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

‘‘সিগারেট কিনতে চান - না রোগ কিনতে চান?’’

 
   
                           সরকারি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সিগারেট কিনতে আগ্রহীরা বন্দী হয়ে গেছেন বাক্সের মোড়কে
‘‘সিগারেট কিনতে চান না রোগ কিনতে চান’’- দক্ষিণ কোরিয়ায় ধূমপান বন্ধে সরকারের নতুন এক প্রচারণা ভিডিও নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন ধূমপায়ীরা।
কোরিয়া টাইমস-কে উদ্ধৃত করে বিবিসির মনিটরিং বিভাগ খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ করা এই ভিডিওতে দেখা যাচ্ছে লোকে সিগারেটের দোকানে গিয়ে কোনো বিশেষ ব্র্যান্ডের সিগারেটের বদলে কিনতে চাইছে বিশেষ কোনো রোগ ।
‘‘আমাকে একটু ফুসফুসের ক্যান্সার দেবেন?’’
হাত বাড়িয়ে দোকানদারের কাছ থেকে সিগারেটের প্যাকেটটা নেওয়ার আগে ক্রেতার প্রশ্ন ছিল এমনটাই।
‘‘ধূমপান একটি অসুখ’’- সরকারের এই ধূমপান বিরোধী প্রচারণার অংশ হিসাবে ১৬ই নভেম্বর থেকে দেখানো হচ্ছে ৪৪ সেকেন্ডের এই ভিডিওটি।
কিন্তু ‘‘আই লাভ স্মোকিং’’ - ‘‘আমি ধূমপান-প্রেমী’’ নামে ধূমপায়ীদের একটি বিরাট অনলাইন গোষ্ঠি এই ভিডিও প্রকাশে প্রতিবাদে সোচ্চার হয়েছে। তারা এর আগেও সরকারি নীতিকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিল।
                                     ''আই লাভ স্মোকিং'' গোষ্ঠির সদস্যরা মনে করছেন এই বিজ্ঞাপন তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ                
‘‘মন্ত্রণালয়ের এই ভিডিও-র ভাষা সীমা ছাড়িয়ে গেছে,’’ গোষ্ঠিটি মন্তব্য করেছে তাদের এক বিবৃতিতে।
তারা বলছে সরকার তামাকজাত দ্রব্যের ওপর আরোপিত কর থেকে বিশাল অঙ্কের রাজস্ব আয় করে।
‘‘ধূমপান যদি একটা অসুখ হয়- তাহলে মদ্যপানও অসুখ- কারণ মদ্যপান যকৃতের ক্ষতি করে। চটজলদি খাবার খাওয়াও অসুখ- কারণ এসব খাবার মানুষকে অত্যধিক মোটা করে দেয়।’’
গোষ্ঠিটি বলছে ধূমপায়ীদের প্রতি বৈষম্য এই প্রচারণা ভিডিও। তাদের একঘরে করে দেখানোর এটা একটা সরকারি প্রয়াস। তারা চায় এই বিজ্ঞাপন ভিডিও তুলে নেওয়া হোক।
তারা এর বিরুদ্ধে প্রতিবাদ আরো জোরদার করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ কোরিয়ায় শতকরা ৪৪ ভাগ মানুষ ধূমপান করে।
জানুয়ারি মাসে সরকার সিগারেটের দাম প্রায় দ্বিগুণ বাড়ায় এবং সব রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করে।bbc

ঢাকার ''জিহাদি জন'' গ্রেপ্তার

 
                     আইএসের নামে প্রচারণা ও হুমকি দেয়ার অভিযোগে আবদুল হক ও নাহিদ হোসেন নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে      
          
আইএস ও আনসারুল্লাহ বাংলা টিমের নামে প্রচারণা ও হুমকি দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ।
তাদের একজন ''জিহাদী জন'' পরিচয়ে ফেসবুক পেজ খুলে আইএসের প্রচারণা চালাতো বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে ‘জিহাদি জন’ নামে পরিচয়ে আইএসের প্রচারণা চালানোর অভিযোগে নাহিদ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে আইএস পরিচয়ে ইন্টারনেটে বিভিন্ন আইডি খুলে শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের হত্যার হুমকি দেয়ার অভিযোগে আবদুল হক নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোঃ. মনিরুল ইসলাম বলেন, একটি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান বিভাগের শিক্ষার্থী নাহিদ হোসেন ইন্টারনেটে পড়াশোনা করে জিহাদে উদ্বৃত্ত হয়ে ওঠে। পরে আইএসের লোগোসহ ইসলামিক স্টেট দাওলা আল ইসলামিয়া নামের একটি ফেসবুক পেজ খুলে উস্কানিমুলক বক্তব্য প্রচার করছিল।
তিনি ‘জিহাদি জন’ ‘ খালিদ বিন ওয়ালিদ’ নামেও নিচের পরিচয় দিয়েছে।
প্রযুক্তি ব্যবহার করে ঢাকার বাড্ডা এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে আবদুল হক আইএস ও আনসারুল্লাহ বাংলা টিম নাম ব্যবহার করে একাধিক বুদ্ধিজীবী ও রাজনীতিবিদকে হুমকি দিয়েছেন। পরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের মোবাইলে প্রাণনাশের হুমকি দিয়ে বার্তা পাঠাতো আবদুল হক।
তিনিও জামায়াতে ইসলামীর একজন কর্মী বলে পুলিশ জানিয়েছে।
সম্প্রতি কয়েকজন বিদেশী নাগরিকের হত্যাকাণ্ডের পর আইএস নামে দায়িত্ব স্বীকার করা হয় বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।
তবে বাংলাদেশের কর্তৃপক্ষ বরাবরই দাবি করছে, বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই।

বোলারদের দাপটে কুমিল্লার বড় জয়




 নুয়ান কুলাসেকারা, আশার জাইদি আর আবু হায়দারের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বরিশাল বুলস। ছোট লক্ষ্য পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোনো ভুল করেনি। মাহমুদুল হাসান, মারলন স্যামুয়েলসরা দলকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন।

জেট ক্রুদের উদ্ধার করতে গিয়ে রাশিয়ান সেনা নিহত

 
                     বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্ক আর রাশিয়ার মধ্যে উত্তেজনা শুরু হয়েছে             
   
সিরিয়া-তুরস্কে সীমান্তে ভূপাতিত জেট বিমানের ক্রুদের উদ্ধার করতে গিয়ে রাশিয়ার একজন মেরিন সেনা নিহত হয়েছে।
উদ্ধার অভিযানে যাওয়া দুইটি হেলিকপ্টার লক্ষ্য করে সিরিয়ার বিদ্রোহীরা গুলি করলে এই ঘটনা ঘটে।
জরুরী অবতরণের পর একটি হেলিকপ্টারে মর্টার হামলায় আগুন লেগে যায় বলেও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।
ভূপাতিত জেট বিমানটির দুই পাইলটকেও গুলি করে হত্যার দাবি করেছে বিদ্রোহীরা। তবে বাকি ক্রুদের ভাগ্যে কি ঘটেছে, তা এখনো জানা যায়নি।
এদিকে নেটোর মহাসচিব, ইয়ান্স স্টল্টেনবার্গ বলেছেন, তুরস্ক সিরিয়া সীমান্তে একটি রুশ বিমানকে ভূপাতিত করার পর নেটো জোট তুরস্কের সাথেই আছে।
তুরস্কের ডাকে নেটো জোটের একটি জরুরী বৈঠক শেষে মি. স্টল্টেনবার্গ বলেন, নেটোর মূল্যায়নে রুশ যুদ্ধবিমান তুর্কী আকাশসীমায় আসলেই প্রবেশ করেছিল।
তুর্কী প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, তার দেশের সীমান্ত রক্ষার অধিকার সবাইকে সম্মান করতে হবে।
মি. এরদোয়ানকে টেলিফোন করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তুরস্কের সার্বভৌমত্বের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র পাশেই থাকবে।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পরিণাম হবে গুরুতর। তিনি এই ঘটনাকে তার ভাষায় সন্ত্রাসবাদীদের সহযোগীদের দ্বারা পিঠে ছুরি মারা সাথে তুলনা করেছেন।
মস্কো দাবি করছে যে তাদের যুদ্ধবিমানটি সিরিয়ার আকাশসীমাতেই অবস্থান করছিল এবং সেটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেনি।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সের্গেই রুডসকোই বলেন, রুশ বিমানে গুলি চালানোর আগে তুরস্ক কোন যোগাযোগই করেনি। তবে রাশিয়ার এ অভিযোগ অস্বীকার করছে তুরস্ক। bbc

ব্যাটে-বলে রংপুরকে জেতালেন সাকিব




 বিপিএলে প্রথমবার ৪ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতেও খেলেছেন কার্যকরী এক ইনিংস। অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকা ডায়নামাইটসকে ৬৯ রানে হারিয়েছে রংপুর রাইডার্স।

ব্যাটিংয়ের জন্য হাথুরুসিংহেকে মাশরাফির ধন্যবাদ



নিজের ব্যাটিংয়ে সাম্প্রতিক উন্নতির জন্য মাশরাফি বিন মুর্তজা বড় কৃতিত্ব দিলেন বাংলাদেশ দলের কোচ চন্দিকা হাথুরুসিংহেকে।

চার লেনের সুফল ডিসেম্বরে: কাদের