শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

তামিম, আকমল, তাসকিনে পরিপূর্ণ দল চট্টগ্রামের


             দল বাছাইয়ে সব বিভাগেই কার্যকরী ক্রিকেটারদের নিয়ে প্রায় পরিপূর্ণ দল গড়েছে চিটাগং ভাইকিংস।

মাশরাফি ও বিদেশিদের নিয়ে শক্তিশালী কুমিল্লা



বিদেশি ক্রিকেটার সংগ্রহে তৎপরতা দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সঙ্গে পেয়েছে তারা অনুপ্রেরণাদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

অভিজ্ঞদের ভেলায় সিলেট সুপারস্টার্স

           
           সিলেট সুপারস্টার্সের স্কোয়াড বলছে দলটি অভিজ্ঞতায় সমৃদ্ধ। আফ্রিদি-হজদের মতো টি-টোয়েন্টির অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা।

রংপুরে সাকিবের সঙ্গী তিন মারকুটে

           
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় আসরে ভালো করতে রংপুর রাইডার্স তাকিয়ে থাকবে দলের আইকন খেলোয়াড় সাকিব আল হাসানের দিকে। তবে তার সঙ্গীরাও কম যান না। সৌম্য সরকার, ড্যারেন স্যামি ও থিসারা পেরেরার মতো মারকুটে ব্যাটসম্যানরা এক ওভারেই ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসতে পারেন।
  

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ গত দশ বছরের তুলনায় বেশি

 
                     চিকিৎসকরা বলছেন এবারে ডেঙ্গু ১ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি।           
     
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ১০ বছরের তুলনায় এবছরই দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬৭৭জন, মারা গেছেন ৪ জন।
এছাড়া ডেঙ্গুর এক নতুন ধরণের ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে যার ফলে রোগীদের রক্তক্ষরণ ঝুঁকিপূর্ণ মাত্রায় বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্ষা মৌসুম এ বছরে দীর্ঘায়িত হওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে গত তিনদিন আগে ভর্তি হন তাসলিমা। শরীরে প্রচন্ড জ্বর আর ব্যাথা নিয়ে তিনি আসেন চিকিৎসা নিতে। ঢাকার হাজারিবাগ এলাকা থেকে আসা তাসলিমার সাথে হাসপাতালে স্বার্বক্ষণিক রয়েছেন তার স্বামী আলমগীর।
তিনি বলছিলেন “গায়ে খুব জ্বর, ব্যাথা। খিঁচুনি উঠে গিয়েছিল, এ রকম আগে কখনো হয়নি। আমি পরের দিন সকালেই হাসপাতালে নিয়ে আসি।”
                 ঢাকা মেডিকেল কলেজে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে                
মোট সাতদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত। প্রাথমিক পরীক্ষায় চিকিসৎকেরা ডেঙ্গু জ্বর হিসেবে সনাক্ত করে চিকিৎসা চালাচ্ছেন তাসলিমার।
তাসলিমার মত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শুধু একটি ওয়ার্ডেই ভর্তি রয়েছেন আরো নয়জন রোগী, যারা প্রত্যেকেই ডেঙ্গুর ভাইরাসে আক্রান্ত।
হাসপাতালটির এই ওয়ার্ডে দায়িত্বে থাকা চিকিৎসক ইসরাত জেরিন বলছিলেন গত বছরের তুলনায় এবছরে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগী তারা বেশি পাচ্ছেন।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ কক্ষের হিসেব বলছে গত ১০ বছরে এবারেই প্রথম ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সংখ্যা বেশি।
অক্টোবরের ২২ তারিখ পর্যন্ত ২৬৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ জন। এর আগের বছর ছিল সাড়ে তিনশর বেশি রোগী।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল্লাহ মুন্সি বলছিলেন এবারে ডেঙ্গু ভাইরাসের প্রকোপের মাত্রা বেশি হওয়ার যেসব কারণ রয়েছে তার মধ্যে বর্ষা মৌসুমটা দীর্ঘায়িত হওয়াটাকে অন্যতম বলে তারা মনে করছেন।
                 বাংলাদেশে মশা নিধনসহ বেশ কিছু সচেতনামূলক পদক্ষেপ নেওয়ায় ডেঙ্গুর প্রভাব কিছুটা কমে এসেছিল।
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাধারণত ডেঙ্গু প্রকোপের সময় হিসেবে নির্ধারণ করা হচ্ছে।
গবেষণায় দেখা যায় ডেঙ্গুর চার ধরনের ভাইরাস রয়েছে। সেগুলোর মধ্যে ডেঙ্গু ২, ও ৩-এ আক্রান্ত হওয়ার সংখ্যা এতদিন বেশি ছিল। কিন্তু এবারেই ডেঙ্গু ১-এ আক্রান্তের পরিমাণ বেশি।
ফলে রোগিদের রক্তক্ষরণ ঝুঁকিপূর্ণভাবে বেড়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে বলছিলেন মি. মুন্সি।
বাংলাদেশে ২০০০-২০০১ সালের দিকে প্রথম ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।
এরপর মশাবাহিত এই রোগটি নির্মূলে মশা নিধনসহ বেশ কিছু সচেতনামূলক পদক্ষেপ নেওয়ায় তার প্রকোপ কিছুটা কমে এসছিল।
তবে দশ বছরের মধ্যে এবারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মশাবাহিত এই রোগটির বাহক মশা নিধনে কতটা কাজ হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে।

দেশে কোথাও নিরাপত্তার ঘাটতি নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের
            
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের নিরাপত্তা পরিস্থিতিতে কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দিল্লির রাস্তা দূষণমুক্ত রাখার পরীক্ষা ব্যর্থ বলে অভিযোগ

 
                     দিল্লির একটি মাত্র সড়ক পাঁচ ঘন্ট বন্ধ রাখা কতটা কার্যকর ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।       
         
ভারতে রাজধানীকে দূষণমুক্ত রাখতে দিল্লি রাজ্য সরকার শহরের রেড ফোর্ট থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ছয় কিলোমিটার সড়কপথ পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার পাঁচ ঘন্টা বন্ধ করে রাখার যে উদ্যোগ নিয়েছিল অনেকেই বলছে এই পরীক্ষামূলক উদ্যোগের জন্য ছুটির দিন বেছে নেওয়ায় তা কাজ করে নি।
রাজ্য সরকার সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই রাস্তায় সরকারি পরিবহন ছাড়া অন্য যানবাহনের চলাচল নিষিদ্ধ করেছিল।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একদল সাইকেল আরোহীকে সঙ্গে নিয়ে নিজে সাইকেলে ওই রাস্তায় ভ্রমণ করেন। তিনি বলেন এই উদ্যোগ দিল্লির রাস্তায় বিকল্প পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে নেওয়া।
কিন্তু স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য ও সরকারি দপ্তরগুলোয় আজ ছুটি থাকায় দিল্লির রাস্তায় আজ বৃহস্পতিবার এমনিতেই বিশেষ যানবাহন ছিল না।
মুখ্যমন্ত্রী মিঃ কেজরিওয়াল নিজে সাইকেল ব্যবহার করে শহরবাসীকে বিকল্প যানবাহন ব্যবহারে উৎসাহিত করতে চাইছেন।                
এছাড়াও মাত্র একটি রাস্তা মাত্র ৫ ঘন্টা বন্ধ রেখে ছুটির দিনে এই উদ্যোগ নেওয়ায় অনেকেই রাজ্য সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এমনকী দিল্লির পুলিশও এই উদ্যোগের সমালোচনা করে বলেছে পরীক্ষার জন্য আজকের দিনটি বাছা ছিল ''তড়িঘড়ি করে নেওয়া অবাস্তব সিদ্ধান্ত'' ।
তবে রাজ্য সরকার বলছে তারা রাজধানীকে দূষণমুক্ত করতে প্রতিমাসেই একটি দিন ''যান মুক্ত দিবস'' হিসাবে উদযাপনের পরিকল্পনা নিয়েছে।
মি: কেজরিওয়াল বলেছেন শহরকে দূষণমুক্ত করতে প্রত্যেক শহরবাসীকেই গাড়ি বাদ দিয়ে সরকারি পরিবহন বা সাইকেল ব্যবহারে উদ্বুদ্ধ করা দরকার।
২০১৪ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিল্লি শহরকে বেজিং-এর তুলনায় প্রায় দ্বিগুণ দূষিত শহর বলে ঘোষণা করে। বেজিংকে বিশ্বের সবচেয়ে দূষণ-কবলিত শহর বলে মনে করা হত।
দিল্লির রাস্তায় প্রতিদিন আনুমানিক ৮ কোটি ৪০ লক্ষ গাড়ি চলাচল করে।bbc