শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

ভুলেও নিজেদের ছিটবাসী ভাববেন না: প্রধানমন্ত্রী

 


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাশিয়ারছড়ায় আজ বৃহস্পতিবার সকালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের বঞ্চিত না ভাবতে তিনি সেখানকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাবেক এই ছিটমহলটির নতুন নাম ‘মুজিব-ইন্দিরা দাশিয়ারছড়া ইউনিয়ন’। প্রধানমন্ত্রী বাসিন্দাদের উদ্দেশে বলেন, আপনারা আমাদের মূল ভূখণ্ডের। ভুলেও নিজেদের ছিটবাসী ভাববেন না। আপনারা আমাদের নাগরিক। নিজেদের বঞ্চিত ভাববেন না।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দাশিয়ারছড়ায় নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের ব্যাপারে জানান। তিনি বলেন, দাশিয়ারছড়ায় স্কুল, সড়ক সংস্কার, বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। রাস্তা সংস্কারের কাজও শুরু হয়েছে।
শেখ হাসিনা বলেন, ফুলবাড়ীতে নেমে ১৯ কিলোমিটার রাস্তা তিনি গাড়িতে এসেছেন। কারণ তিনি আসবেন জানলে ওই রাস্তা সংস্কার হবে।
নাগরিকের জীবনে যা যা দরকার, সবই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দাশিয়ারছড়ায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। আরও কয়েকটি উদ্বোধন করবেন।

prothom alo

'ইন্টারনেট ছাড়া মনে হয় অন্ধকার যুগে আছি'

 
                     ইন্টারনেট ছাড়া এই সৌন্দর্য অনেক সময় অর্থহীন হয়ে যায়।                
“মোবাইল ফোনের খালি স্ক্রিনটি আমার দিকে নিস্পলকভাবে তাকিয়ে আছে।আবারো ইন্টারনেট বন্ধ। আমার মনে হচ্ছে আবারো আমি কোন নির্জন দ্বীপে আটকা পড়েছি।”
কাশ্মির বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মহাপারা পারভেজ তার ইন্টারনেটবিহীন অবস্থাকে এভাবেই বর্ণনা করেছেন। কারণ বিভিন্ন অজুহাতে কাশ্মিরে প্রায়ই ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।
‘ভূ-স্বর্গ’ হিসেবে পরিচিত কাশ্মিরে ইন্টারনেট বেশ নিয়ন্ত্রিত। কাশ্মির বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মহাপারা পারভেজ শ্রীনগর থেকে ২০ কি:মি: দুরে বসবাস করেন।
কিন্তু অন্য কোথাও সে চট করেই যেতে পারে না। এজন্য প্রতিদিনই তাকে নতুন করে সিদ্ধান্ত নিতে হয়।
কোথাও বনধ ডাকা হয়েছে কিনা, কোথাও কারফিউ আরোপ করা হয়েছে কিনা –এসব খবর তাকে প্রতিনিয়ত সে খবরা-খবর নিতে হয়।
সংবাদপত্র                 কাশ্মিরের সংবাদপত্র দেরিতে পাঠকের হাত যায়।                
এজন্য মহাপারা পারভেজকে নির্ভর করতে হয় বিভিন্ন খবরের ওয়েবসাইট এবং ফেসবুকে বন্ধুদের সাথে তথ্য আদান-প্রদান করতে হয়।
কাশ্মিরে টেলিভিশনের খবরে সব ধরনের তথ্য পাওয়া যায় না । ২০০৮ সালে গ্রীষ্মের পর বেশ কয়েকশ যুবক রাস্তায় বিক্ষোভ করে এবং নিরাপত্তাবাহিনীর দিকে পাথর ছুঁড়েছে।
সে খবর প্রচারের ক্ষেত্রে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারী করেছিল। এমনকি খবরের কাগজ মানুষের কাছে অনেক দেরিতে পৌঁছে।
কাশ্মিরে ইন্টারনেটের মাধ্যমেই দ্রুত গতিতে তথ্য আদান-প্রদান হয়। এ বিষয়টি সব রাজনৈতিক দল ভালো করেই জানে।
এমনকি রাজনৈতিক দলগেুলো ফেসবুকের মাধ্যমেই তাদের বনধের ডাক দেয়।
কাশ্মিরে ইন্টারনেট এতো হরহামেশা বন্ধ করা হয় যেটি দেখে মহাপারা পারভেজ-এর কাছে মনে হয় তিনি ‘অন্ধকার যুগে’ ফিরে গেছেন।
বনধ                 কারফিউ কিংবা বনধের খবরা-খবর জানার জন্য অনেক সময় ইন্টারনেটের উপর নীর্ভর করতে হয়।                
“একদিন আমি এবং আমার এক বন্ধু পরীক্ষা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পৌঁছে জানতে পারলাম যে পরীক্ষা হবে না। কর্তৃপক্ষ বললো এই নোটিশ আগেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছিল”
এমনকি একবার ঈদের সময় টানা তিনদিন ইন্টারনেট বন্ধ ছিল। সে সময় কাশ্মিরে অবস্থানরত পর্যটকরা তাদের গন্তব্যে ফিরে যাবার জন্য অনলাইনে ফিরতি টিকিট কিনতে পারছিলেন না।
যে কাজটি অনায়াসে অনলাইনে ঘরে বসেই করা যায় সেজন্য অনেককেই দূর-দূরান্তে ছুটতে হয়। কারণ ইন্টারনেটের উপর কোন ভরসা নেই। যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।

bbc bangla

শিশু রাজন হত্যার আসামী কামরুল বাংলাদেশে

    কামরুলকে ধরতে

                 অভিযুক্ত কামরুলকে ধরতে ইন্টারপোলের নোটিশ।
সিলেটে আলোচিত কিশোর সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে আজ বিকেলে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
বিকাল ৩টার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে তিনজন পুলিশ কর্মকর্তা কামরুল ইসলামকে ঢাকায় নিয়ে আসেন।
এরপর তাকে নিয়ে পুলিশের একটি দল সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হয়। সেখানে তাকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হবে।
পুলিশ বলছে, ইন্টারপোলের সহায়তায় কামরুলকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
এদিকে রাজন হত্যার আসামী কামরুলকে দেশে ফেরত আনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

bangla_rajon_kamrul_islam_saudi
 শিশু রাজন হত্যার পর অভিযুক্ত কামরুল সৌদি আরবে পালিয়ে যায়।
তাকে সহসা বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা এ নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই আশংকা দূর হলো।
গত ৮ জুলাই চুরির সন্দেহে ১৩ বছর বয়সী শিশু রাজনকে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। তার মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা উদ্ধার করে।
রাজনকে নির্যাতনের দৃশ্যটি ভিডিওতে ধারণ করে নির্যাতনকারীরা। পরে সেই ভিডিও ফেসবুকসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোড়নের সৃষ্টি হয়।
দুই সপ্তাহ আগে রাজন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই মামলায় ৩০ জনের বেশি সাক্ষী রয়েছেন।
যারা এই ঘটনা প্রত্যক্ষ করেছেন বা পরোক্ষভাবে জেনেছেন, তাদের সাক্ষ্য নেয়ার জন্য মোট ১৫ দিন ধার্য করা হয়েছে। খুব দ্রুতগতিতে এই বিচারকাজ শেষ করতে চাইছেন কর্তৃপক্ষ।

bbc bangla

বাবা-মা'র আশা মৃত শিশুটি ফিরে আসবে

 
    The youngest person to be cryogenically preserved
শিশু ম্যাথেরিন ব্রেইন ক্যান্সারে মারা যাওয়ার পরপরই তার দেহ এবং মস্তিস্ক সংরক্ষণ করা হয়।
থাইল্যান্ডে এ বছরের শুরুর দিকে দুই বছরের একটি শিশুর মৃত্যুর পর থেকে তাকে হিমায়িত করে রাখা হয়েছে সে আবার ফিরে আসবে এই প্রত্যাশায়।
এই শিশুটিকে মনে করা হচ্ছে হিমায়িত সর্বকণিষ্ঠ কোনও রোগী হিসেবে। তার মৃত্যুর কয়েক মুহুর্ত পরেই তার মস্তিষ্ক সংরক্ষণ করা হয় আর দেহ হিমায়িত করে রাখা হয়।
শিশুটির নাম ম্যাথেরিন নাভারাতপং। বিরল ধরনের এক ক্যান্সারে আক্রান্ত হয়ে সে এ বছরের ৮ই জানুয়ারি মারা যায়।
তার বা-মা দুজনই স্বাস্থ্য প্রকৌশলী। ব্যাংকক শহর থেকে কিছুটা দূরে নিজেদের বাসভবনে শিশুটির বাবা সাহাতর্ন বলছিলেন, “যেদিন সে প্রথম অসুস্থ হল সেইদিনই আমার মাথায় প্রথম চিন্তাটা এলো। মনে হলো বিজ্ঞানসম্মত উপায়ে কিছু একটা করতে হবে যাতে করে যতটা সম্ভব মানবিকভাবে তাকে আমাদের মাঝে রাখা সম্ভব হবে। যদিও বিষয়টি নিয়ে আমার মনের ভেতরেই দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। পরে আমি আমার পরিবারের অন্যদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করি”।
The youngest person to be cryogenically preserved
এই দম্পতি বিশ্বাস করেন তাদের মৃত শিশুটি ভবিষ্যতে অাবার জীবন ফিরে পাবেন।
যে প্রযুক্তিতে ম্যাথেরিনকে হিমায়িত করে রাখা হযেছে তাকে বলা হয় “ক্রাইওনিকস”।
এতে বিশ্বাস করা হয় যে, মৃতদেহ কিংবা মস্তিস্ক ( ম্যাথেরিনের ক্ষেত্রে যেমনটা হয়েছে) মৃত্যুর সাথে সাথে সংরক্ষণ করা হয়।
এরপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তা সংরক্ষণ করা হবে। ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার অসাধারণ অগ্রগতির ফলে তাকে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব হবে।
শাহাতর্ন এবং তার স্ত্রী নারীরাত দম্পতির আরও তিনটি সন্তান রয়েছে। সাহার্তন বলছেন, বৈজ্ঞানিক হিসেবে তিনি শতভাগ আত্মবিশ্বাসী যে, একদিন এমনটা নিশ্চই ঘটবে। তবে কবে তা তারা জানেন না।
অতীতে মনে করা হতো ৪শ থেকে ৫শ বছর সময় লেগে যেত, তবে বতর্মান প্রেক্ষাপটে ৩০ বছর সময় লাগতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
নাভারাতপং পরিবার অ্যারিজোনা ভিত্তিক অ-লাভজনক প্রতিষ্ঠান অ্যালকোরকে বেছে নিয়েছেন।
প্রাথমিকভাবে মরদেহ শীতলীকরণ প্রক্রিয়া তদারকির জন্য ওই প্রতিষ্ঠানের একটি কর্মীদল ব্যাংককে এসে ছুটে আসে।
যখনই শিশুটিকে ‘মৃত’ বলে ঘোষণা করা হয় তখন থেকেই কাজ শুরু করে এই দল।
মানবদেহের টিস্যুর বড় ধরনের ক্ষতি ছাড়াই বিশেষ প্রক্রিয়ায় দেহ হিমায়িত করা হয়। এ
মৃত্যুর পর ম্যাথেরিনের দেহ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নিয়ে যাওয়ার পর মস্তিস্ক আলাদা করা হয় এবং ১৯৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়।
অ্যালকোরের ইতিহাসে ১৩৪তম রোগী ম্যাথেরিন এবং এখনো পর্যন্ত সর্বকণিষ্ঠ।
বিষয়টি নির্মম এবং অনেকটা সায়েন্স ফিকশনের মত শোনালেও, এই পরিবারটির কাছে তা সন্তান হারানোর গভীর এক বেদনার পরে তাকে ফিরে পাবার অদ্ভূত আকুতি।

online desk

গাইবান্ধায় সংঘর্ষ, এমপি লিটন কারাগারে

                     বুধবার রাতে গ্রেপ্তার হন গাইবান্ধার সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন                

বাংলাদেশের গাইবান্ধা জেলায় এক শিশুকে গুলি করার ঘটনায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে আজ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে গাইবান্ধার একটি আদালত।
গতকাল ঢাকায় গ্রেপ্তারের পর আজ সকালে তাকে গাইবান্ধার আদালতে হাজির করা হয়।
এদিকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেপ্তারের পর, তার বিক্ষুব্ধ সমর্থকদের সাথে আজ পুলিশের সংঘর্ষ হয়েছে।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মিস্টার ইসলামের কয়েকশ সমর্থক শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে।
স্থানীয় সংবাদদাতারা জানান, কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়েছে পুলিশ। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
এর আগে আজ ভোরে সরকারি দলের এমপি লিটনকে ঢাকা থেকে গাইবান্ধায় নেয়া হয় এবং আদালতে হাজির করা হয়।
                 গত ২রা অক্টোবর সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামের ছোড়া এলাপাতাড়ি গুলিতে আহত হয় শিশু সৌরভ।                  
গাইবান্ধায় এক শিশুকে গুলি করার ঘটনার প্রায় দুই সপ্তাহ পর পুলিশ সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে বুধবার রাতে তাকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে।
গত ২রা অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার এক রাস্তার পাশে গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি চালালে ৯ বছরের শিশুটি দুই পায়ে গুলিবিদ্ধ হয় বলে তার পরিবার অভিযোগ করেছে।
গুলিবিদ্ধ শিশু শাহাদাত হোসেন সৌরভ চতুর্থ শ্রেণীর ছাত্র। ঘটনার পর এমপি লিটনকে গ্রেপ্তারের দাবিতে আওয়ামী লীগের একটি অংশসহ স্থানীয় বিভিন্ন সংগঠন সমাবেশ করে।
মঞ্জুরুল ইসলাম লিটনকে আসামী করে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন শিশুটির পিতা মোঃ সাজু মিয়া।
তিনি গা ঢাকা দিলেও, ১২ অক্টোবর হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে তাকে নিন্ম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
 
bbc bangla

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

দাশিয়ারছড়ায় উচ্ছ্বাসে নতুন রং

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দাশিয়ারছড়ার প্রবেশমুখ থেকে শুরু হয়েছে তোরণ। এই রাস্তায় ইট-বালু বসেছে ছিটমহল বিলুপ্তির পর।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দাশিয়ারছড়ার প্রবেশমুখ থেকে শুরু হয়েছে তোরণ। এই রাস্তায় ইট-বালু বসেছে ছিটমহল বিলুপ্তির পর।

ছয় দশকেরও বেশি সময়ের বন্দিত্ব ভেঙে আড়াই মাস আগে বিলুপ্ত ছিটমহলগুলোতে নতুন জীবনের যে হাতছানি দেখা দিয়েছিল, দাশিয়ারছড়ায় তাতে নতুন রং চড়িয়েছে প্রধানমন্ত্রীর আসন্ন সফর।

যুক্তরাষ্ট্র-রাশিয়ার বিরুদ্ধে জিহাদের ডাক আইএসের

ইসলামিক স্টেটের (আইএস) পতাকা হাতে একজন বিদ্রোহী। ছবি: রয়টার্স
            ইসলামিক স্টেটের (আইএস) পতাকা হাতে একজন বিদ্রোহী। ছবি: রয়টার্স
      
মধ্যপ্রাচ্যে ‘ক্রুসেডারদের’ বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বান জানিয়েছে সন্ত্রাসী-জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।