মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৬

গুগলের প্রধান নির্বাহীর বেতন সবেচেয়ে বেশী


pichai
Image copyrightGetty Images
Image captionগুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী সুন্দর পিচাই
ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইকে ১৯৯ মিলিয়ন ডলারের (১৯ কোটি ৯০ লাখ) শেয়ার দেওয়া হয়েছে।
এরপর, যুক্তরাষ্ট্রে বেতনের তালিকায় এক নম্বরে চলে গেছেন ৪৩ বছরের ভারতীয় বংশোদ্ভূত মি পিচাই। তার মালিকানায় বর্তমানে যত শেয়ার আছে তার বাজার মূল্য ৬৫০ মিলিয়ন ডলার (৬৫ বোটি ডলার)।
তবে এই শেয়ারগুলো মি পিচাই একবারে পাবেন না। ২০১৯ সাল পর্যন্ত পর্যায়ক্রমে তাকে এই শেয়ার দেওয়া হবে।
তবে গুগলের দুই প্রতিষ্ঠাতার সম্পদ মি পিচাইয়ের চেয়ে বহুগুণ বেশি। ল্যারি পেইজের সম্পদের পরিমাণ ৩৪০ কোটি ডলারেরও বেশি। কোম্পানির আরেক প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের সম্পদের পরিমাণ প্রায় ৩৪০ কোটি ডলার।
Image copyrightReuters
মি পিচাই গুগলে যোগ দেন ২০০৪ সালে। প্রথম দিকে তিনি গুগল ক্রোম সহ গুগলের কিছু সফটওয়্যার এবং গুগল ড্রাইভের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
পরে তার তত্ত্বাবধানের জিমেইল এবং গুগল ম্যাপস তৈরি হয়।
গত সপ্তাহে অ্যাপলকে টপকে গুগল বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের জায়গা করে নিয়েছে।
গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর- এই তিন মাসে গুগলের মুনাফা ৪৯০ কোটি ডলারে পৌঁছে।

সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৬

বার্মায় সেনাবাহিনীর সাথে অং সান সূচির সমঝোতা?


Image copyrightAP
Image captionঅং সান সূচির দল বিপুল ভোটে জয়ী হলেও সাংবিধানিক বিধিনিষেধের কারণে তিনি প্রেসিডেন্ট হতে পারছেন না
মিয়ানমারে সাধারণ নির্বাচনের পর তিন মাস পার হলেও, সংসদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মার্চের মাঝামাঝির আগে প্রেসিডেন্ট নির্বাচিত করা হচ্ছে না।
কেন তা হবে না – সেটা বলা হয়নি, তবে সংবাদদাতারা বলছেন, এই ঘোষণার পর জল্পনা বাড়বে যে অং সান সূচিকে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগের চেষ্টা চলছে কিনা।
মিয়ানমারের বর্তমান সংবিধান অনুসারে মিস সূচি প্রেসিডেন্ট হতে পারবেন না, কারণ তার দুই ছেলে বিদেশী পাসপোর্টের অধিকারী।
মিয়ানমারের সংসদের তরফে ঘোষণা করা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের কাজটি করা হবে ১৭ই মার্চ।
কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মিয়ানমারের সেনাবাহিনী এবং মিস সূচির মধ্যে কোন সমঝোতা হয়েছে কি না, কিংবা তিনি এখনই তার শক্তি দেখাতে শুরু করেছেন কিনা -- এই প্রশ্নই এখন সবার মনে।
যদি সত্যি সত্যি কোন সমঝোতা হয়, তবে তা হবে একটি বিপজ্জনক খেলা।
Image captionমিয়ানমার সংসদের ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্যে বরাদ্দ
বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, দেখে মনে হয় মিস সূচির বর্তমান পরিকল্পনা হচ্ছে, তার দলের এমপিদের দিয়ে সংবিধানের সেই অনুচ্ছেদগুলো আপাতত স্থগিত করে দেয়া যার কারণে তিনি প্রেসিডেন্ট হতে পারছেন না।
এ ধরনের কোন পদক্ষেপের বিধান মিয়ানমারের বর্তমান সংবিধানে নেই।
এবং এটি শেষ পর্যন্ত করা হলেও তা অবৈধ এবং সংবিধান-বিরোধী বলে আদালতে চ্যালেঞ্জ হতে পারে।

স্বর্ণপদক জিতেও কেন এত কাঁদছিলেন মাবিয়া?


mabia_aktar
Image captionগলায় পদক পরে স্যালুট তুলে আকুল হয়ে কেঁদে যাচ্ছিলেন মাবিয়া
দুই সপ্তাহ আগে অনুশীলনের সময় কনুই এ ফ্রাকচার হয়েছিল, তা নিয়েই ভারতের গুয়াহাটিতে দক্ষিণ এশিয়া গেমসে খেলতে গিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত।
রোববার ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতলেন তিনি।
পদক জেতার পর পুরস্কার মঞ্চে দাড়িয়ে আছেন, মাইকে বাজছে জাতীয় সঙ্গীত, পাশে উড়ছে জাতীয় পতাকা।
গলায় পদক পড়ে স্যালুট তুলে দাড়িয়ে দাড়িয়ে আকুল হয়ে কেঁদে যাচ্ছেন দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশের জন্যে প্রথম স্বর্ণপদক এনে দেয়া কিশোরী মেয়েটি।
গত চব্বিশ ঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিটব্যপী এই ভিডিওটি দেখেছেন এবং শেয়ার করেছেন বহু মানুষ।
কেন এমন কান্না?
জানতে চাইলে মাবিয়া আক্তার সীমান্ত বিবিসি বাংলাকে বলেন, কনুই এ ফ্রাকচারের কারণে ডাক্তার বলেছিল আপাতত কিছুদিন খেলা উচিত হবেনা।
‘সেই হাত নিয়ে জিতেছি আমার প্রথম স্বর্ণপদক।
আশাই ছিল না পদক জেতার।
এরপর যখন পুরস্কার মঞ্চে উঠি, মাইকে জাতীয় সঙ্গীত বাজছিল, পাশে জাতীয় পতাকা উড়ছিল।
সবকিছু মিলে কান্না থামাতে পারছিলাম না।’
জাতীয় বক্সিং দলের কোচ মামা শাহাদাত কাজী অনেকটা জোর করে ২০১০ সালে মাবিয়াকে নিয়ে এসেছিলেন ভারোত্তোলনে।
সেসময় এই খেলার ব্যপারে একেবারেই উৎসাহ ছিল না তার, বরং পাড়ার বন্ধুদের সঙ্গে খেলতেন কাবাডি, ক্যারাম, আর ব্যাডমিন্টনসহ অন্যসব খেলা।
তিন ভাইবোনের সংসারে একসময় পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছিল মাবিয়ার।
বাংলাদেশ আনসারে চাকরি করছেন এখন।
এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
সামনের বছর এসএসসি পরীক্ষা দেবেন ১৭ বছর বয়সী এই এ্যাথলেট।
স্বপ্ন দেখেন একদিন অলিম্পিকে খেলতে যাবেন।
মাবিয়া বলছিলেন এর আগে ২০১৩ সালে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন তিনি।
২০১৪ সালে উজবেকিস্তানে আফ্রো-এশিয়া কাপেও রৌপ্য পদক জিতেছিলেন তিনি।
একই বছর থাইল্যান্ডে কিংস কাপে জিতেছিলেন ব্রোঞ্জ।

হিজাবের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বিক্ষোভ


bosnia
Image copyrightAFP.Getty
Image captionহিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করেন বহু নারী
হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি হওয়ায় পথে নেমে এসেছেন বসনিয়ার বিক্ষুব্ধ নারীরা।
নতুন এই সরকারি নির্দেশনায় দেশটির বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেশটির প্রায় ৪০ভাগ মানুষই মুসলিম।
রাজধানী সারায়েভোর আদালত এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে স্কার্ফ বা হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার নারী।
এসময় অনেকেই হিজাবের পক্ষে নানা শ্লোগান তুলে ধরেন।
হিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে।
দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন।

রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬

বাংলাদেশে পেট্রোপণ্য রপ্তানির প্রস্তাব ভারতের


Image copyrightbbc delhi
Image captionভারতের পারাদীপ শোধনাগার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার ওড়িশার পারাদীপে বৃহৎ একটি তেল শোধনাগারের উদ্বোধন করেছেন, যেখানকার উৎপাদনের একটা বড় অংশ বাংলাদেশে রফতানির প্রস্তাব দেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী নিজেও আজ ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার আলোচনায় ভারত থেকে বাংলাদেশে আবার পেট্রোরিয়ামজাত পণ্য রফতানি শুরু করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি বাংলাদেশে শুধু রফতানিই করবে না, সেখানে একটি পুরোদস্তুর ‘বিপণন অবকাঠামো’ গড়ে তুলবে বলেও জানা যাচ্ছে।
ওড়িশার বন্দর-শহর পারাদীপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে বিরাট তেল শোধনাগারের উদ্বোধন করেছেন, ভারতের পেট্রোলিয়াম খাতে এত বড় মাপের লগ্নি সাম্প্রতিক কালের মধ্যে হয়নি।
প্রায় ৩৫ হাজার কোটি রুপি খরচ করে তৈরি এই প্রকল্পে প্রতি বছর তৈরি করা যাবে ১৫ মিলিয়ন মেট্রিক টন বিভিন্ন ধরনের পেট্রোপণ্য।
কিন্তু পূর্ব ভারতে বঙ্গোপসাগরের তীরে এই শোধনাগারটির মোট যা উৎপাদন, দেশের ভেতরের চাহিদা মিটিয়েও তার অনেকটা উদ্বৃত্ত থাকবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। আর সে জন্যই কাছের দেশ বাংলাদেশে এর একটা বড় অংশ রফতানি করতে চাইছে ভারত।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরীকে পারাদীপের উদ্বোধনী অনুষ্ঠানে শুধু সে জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল – প্রধানমন্ত্রী মোদিও তাকে মঞ্চে বিশেষভাবে সম্ভাষণ জানিয়েছেন।
এই অনুষ্ঠানের আগেই অবশ্য ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মি চৌধুরী। সেই বৈঠকে মি প্রধান সরাসরি জানান, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম বা হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলো বাংলাদেশে পেট্রোলিয়াম খাতে লগ্নি করতে ও একটা মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচার গড়তে ভীষণ উৎসাহী।
আর এই সহযোগিতার সূত্রপাত হতে পারে পারাদীপে উৎপাদিত পরিশোধিত তেল সমুদ্রপথে বাংলাদেশে রফতানির মধ্যে দিয়ে।
Image copyrightbbc delhi
Image captionভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী
ওই বৈঠকের বিষয়ে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াই কে বাওয়েজা বিবিসি বাংলাকে বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলার বদলে বলা ভাল জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ব্যাপারে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।’
‘পারাদীপ থেকে তেল রফতানিই শুধু নয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এলপিজি রফতানির জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার বা ট্রানজিটের সুবিধাও চাওয়া হয়েছে। ভারতীয় সংস্থাগুলি যে বাংলাদেশে তেল-গ্যাসের অনুসন্ধান করতে চায়, শোধনাগারের সম্প্রসারণ ঘটাতে চায় জানানো হয়েছে সেটাও’, বলছিলেন ওই মুখপাত্র।
এই বৈঠকের পর তৌফিক ইলাহী চৌধুরীও ভুবনেশ্বরে সাংবাদিকদের বলেছেন, জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতায় তারা কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চান।
বস্তুত এই পরিকল্পনা দিনের আলো দেখলে ভারত থেকে বাংলাদেশে শুধু পেট্রোপণ্যই যাবে না, সে দেশের রাস্তায় হয়তো অচিরেই দেখা যাবে ইন্ডিয়ান অয়েল বা ভারত পেট্রোলিয়ামের পেট্রল পাম্প।
ভারত আরও মনে করছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় কাছের পারাদীপ থেকে তেল আমদানি করলে বাংলাদেশের খরচও কম পড়বে।
নরেন্দ্র মোদি আজ পারাদীপের উৎপাদন ক্ষমতার বিশদ বিবরণ দিয়ে দাবি করেছেন – তেল রফতানির ক্ষেত্রে বিদেশের ওপর ভারতের যে নির্ভরশীলতা, তা অনেকটাই কমাতে সাহায্য করবে এই শোধনাগার।
আর শুধু তাই নয়, নেপালকে বাদ দিলে বিদেশে প্রথমবারের মতো ভারতের পরিশোধিত তেল রফতানিরও সূচনা হতে পারে এই পারাদীপ থেকে – যে পেট্রোপণ্যের গন্তব্য হবে বাংলাদেশ।

বিশ্বজুড়ে তীব্র সমালোচনা সত্ত্বেও 'পঞ্চম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া'



Image copyrightReuters
Image captionরকেট নিক্ষেপ প্রত্যক্ষ করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সারা বিশ্বজুড়ে তার সমালোচনা হচ্ছে।
প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেন হি এই ‘উস্কানিমূলক’ কাজের জন্যে পিয়ং ইয়ং কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন। একইভাবে সমালোচনা করেছে জাপান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময়ে এলো যখন মাস-খানেক আগেই ঐ দেশটি সফল পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছে।
এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ বলছে, পঞ্চমবারের জন্যে পরমাণু পরীক্ষা চালাতে প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।
সবশেষ পরীক্ষা
স্থানীয় সময় সকাল ন'টার দিকে উত্তর কোরিয়ার সোহে মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি ছোঁড়া হয়।
পিয়ং ইয়ং জানিয়েছে, রকেটটি দশ মিনিটের মাথায় কোয়াংমিয়ংসং নামে একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের কক্ষপথে প্রবেশ করে।
তাদের দাবি, এই রকেট নিক্ষেপ নেহাতই কক্ষপথে পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানোর জন্য, এর সাথে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক নেই।
কিন্তু উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাদের সামরিক মিত্র যুক্তরাষ্ট্র এই রকেট নিক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং উদ্বেগ প্রকাশ করেছে।

Image copyrightAP
Image captionদক্ষিণ কোরিয়ার একটি রেল স্টেশনে লোকজন উত্তর কোরিয়ার চালানো পরীক্ষার খবর দেখছেন

তাদের ভয়, উত্তর কোরিয়ার এই রকেট নিক্ষেপ আসলে সামরিক মহড়া।
তারা বলছে, পিয়ং ইয়ং দেখালো যে তারা এখন পারমানবিক বোমাবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সক্ষম, যেটা দক্ষিণ কোরিয়া ছাড়াও, জাপান এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে বলেছেন, বার বার অনুরোধের পরও এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া জাতিসংঘের প্রস্তাব ভঙ্গ করেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে নিরাপত্তা পরিষদ আজ রোববার জরুরী এক বৈঠকে বসছে।
দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার কাছ থেকে হুমকি মোকাবেলায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন নিয়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।

Image copyrightReuters
Image captionউত্তর কোরিয়ার ছোঁড়া রকেট

দক্ষিণ কোরিয়ায় টিএইচএএডি বা থাড নামে মার্কিন এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা নিয়ে চীনের প্রবল আপত্তি রয়েছে।
মহাকাশে উত্তর কোরিয়ার রকেট নিক্ষেপ নিয়ে চীন এখনো পর্যন্ত কোনো নেতিবাচক কথা বলেনি।
উত্তর কোরিয়ার এই রকেট নিক্ষেপের ঘটনা গতকাল যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্টে মনোনয়ন প্রার্থীদের এক টিভি বিতর্কেও উঠে আসে ।
ডোনাল্ড ট্র্যাম্প বলেন, তিনি বিষয়টি সমাধানে চীনের ভূমিকা দেখতে আগ্রহী।
কিন্তু জেব বুশ বলেন, প্রয়োজনে উত্তর কোরিয়ায় সামরিক অভিযানেও তিনি পিছপা হবেন না।

বাংলাদেশে ক্রিকেটভক্তদের সমালোচনার মুখে আবারো রমিজ রাজা


তামিম ইকবাল
Image copyrightAFP
Image captionতামিম ইকবালকে ভাষা নিয়ে প্রশ্ন করে রোষানলে পড়েছেন রমিজ রাজা
পাকিস্তান ক্রিকেট লীগের পুরস্কার বিতরণীকে কেন্দ্র করে আবারো বাংলাদেশী ক্রিকেটভক্তদের সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা।
শনিবার পিএসএলের ম্যাচ শেষে তামিম ইকবালকে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে সাক্ষাতকার নেবার সময় তিনি প্রশ্ন বলেন, "আমি তোমার ভাষা জানি না, তুমি কি ইংরেজিতে বলবে নাকি..."
রমিজ রাজার এই প্রশ্নে চটেছেন বাংলাদেশী ক্রিকেটভক্তরা। এই ঘটনার ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কড়া সমালোচনা করছেন অনেকে।
অনেকে ধারণা করছেন, তামিম ইংরেজি কিংবা উর্দুতে কথা বলবেন কিনা সেটিই জানতে চেয়েছিলেন রমিজ রাজা। তবে এর আগেও রমিজ রাজা বিভিন্ন সময় তামিম ইকবালের সাক্ষাতকার নিয়েছেন এবং সেই ম্যাচেও এর আগে তামিমের সাক্ষাতকার নিয়েছিলেন। তারপরও এধরণের প্রশ্ন করাটা অবাক করেছে অনেককে।
টুইটারে তারিফ নামের একজন লিখেছেন "তামিম রমিজ রাজা থেকে ভালো ইংরেজি বলে, এমন বোকাভাবে তামিম ইকবালকে প্রশ্ন করা দেখে আমি অবাক।"
তবে তামিম ইকবাল হাসিমুখেই বলেন তিনি ইংরেজিতে কথা বলবেন এবং সাক্ষাতকারটিও তিনি ইংরেজিতেই দেন।
এর আগের দিন করাচি কিংসের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন বাংলাদেশের সাকিব আল হাসান। সেদিনও ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে প্রথমে লেন্ডন সিমন্সের নাম ঘোষণা করেন রমিজ রাজা।
পরে শুধরে নিয়ে ঘোষণা করেন সাকিব আল হাসানের নাম।
বিব্রত সিমন্স মঞ্চ ত্যাগ করলে সাকিব আল হাসান পুরস্কার গ্রহণ করেন।
রমিজ রাজার এই কাণ্ডকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় উপস্থাপক স্টিভ হার্ভির ভুলের সাথে তুলনা করে ব্যঙ্গ করছেন কেউ কেউ।
রমিজ রাজা এর আগেও বাংলাদেশী ক্রিকেটভক্তদের রোষানলে পড়েছেন।
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় বাংলাদেশ দল নিয়ে বিরুপ মন্তব্য করায় বাংলাদেশী ক্রিকেটভক্তরা তার সমালোচনা করেন। সেসময় মি. রাজার কুশপুত্তুলিকাও দাহ করা হয় ঢাকায়।