Image copyrightTwitterImage captionমাদেরিয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্রোঞ্জ মূর্তিটির এই হাল করেছে দুর্বৃত্তরা। ছবিটি কয়েক ঘন্টা আগে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ফরাসি ফুটবল সাংবাদিক নিকোলা ভিলা।
রেয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ব্রোঞ্জ মূর্তির পিঠে বার্সেলোনা তারকা লিওনেল মেসির নাম ও জার্সি নম্বর লিখে দিয়েছে একদল দুর্বৃত্ত।
রোনালদোর নিজ শহর পর্তুগালের মাদেরিয়া শহরে ২০১৪ সালের ডিসেম্বর মাসে এই প্রমাণ আকারের ব্রোঞ্জ মূর্তিটি স্থাপন করা হয়।
সোমবার রাতে ফিফার বর্ষসেরা ফুটবলার বা ব্যালন ডি অর পুরষ্কার জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি।
ওই পুরষ্কারের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোও ছিলেন এবং জরিপে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।
Image captionসপ্তাহে পাঁচবারের মতো আলু প্রধান খাবার খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ৫০ ভাগ বৃদ্ধি পায়।
মার্কিন বিজ্ঞানীরা বলছেন, গর্ভকালীন সময় যে সব নারীরা বেশি আলু খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি।
তারা ২১ হাজার গর্ভবতী নারীর ডাক্তারি কাগজপত্র ঘেঁটে এই তথ্য দিচ্ছেন।
তারা বলছেন, সপ্তাহে পাঁচবারের মতো আলু প্রধান খাবার খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ৫০ ভাগ বৃদ্ধি পায়।
আলুতে যে স্টার্চ থাকে সেটি রক্তে চিনির পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেয়।
গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত সন্তান প্রসবের পরপরই দূরীভূত হয়, কিন্তু এটা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
Image copyrightGettyImage captionদুটি টহল নৌকায় ছিলেন মার্কিন নাবিকেরা
দশজন নাবিকসহ মার্কিন দুটি টহল নৌযান আটক করেছে ইরান।
মার্কিন কর্মকর্তারা বলছেন, নৌযান দুটি কুয়েত এবং বাহরাইনের মধ্যকার জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল এবং একটি নৌযান কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়।
মার্কিন এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, কুয়েত থেকে বাহরাইন যাবার পথে তারা আটককৃত দুটি নৌযানের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। তিনি বলেন, পরবর্তীতে ইরানীয়রাই তাদেরকে জানান যে নাবিকরা নিরাপদ আছে।
ঘটনাটি ঘটেছে ইরানের ফার্সি দ্বীপের কাছে।
ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সাথে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বার্তা সংস্থা এপির একজন কর্মকর্তা বলছেন, দ্রুত ফলাফলের জন্য ব্যক্তিগতভাবে মি. জারিফের সাথে কথা বলেছেন মি. কেরি।
ইরানের পারমানবিক চুক্তির বিষয়ে কয়েক বছরের দীর্ঘ বৈঠকের কারণে এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র কারিগরি ত্রুটির কথা বললেও ইরানের আধা-সরকারী বার্তা সংস্থা ফার্স বলছে, ইরানের জলসীমায় অনুপ্রবেশের কারণে দেশটির রেভ্যুলশনারি গার্ড নয়জন পুরুষ এবং একজন মহিলাকে আটক করেছে।
যদিও ওয়াশিংটন বলছে নাবিকদের দ্রুত ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান, তবে কবে তাদের ফিরিয়ে দেয়া হবে তা এখনো পরিষ্কার নয়।
গত ডিসেম্বরে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানের কাছে রকেট পরীক্ষা চালায় ইরানের নৌবাহিনী। সেসময় মার্কিন একজন সামরিক কর্মকর্তা ঐ পরীক্ষাকে ‘উচ্চমাত্রার প্ররোচনা’ বলে অভিহিত করেছিলেন।
Image copyrightEPAImage captionকোলনের মূল রেলওয়ে স্টেশন ও ক্যাথেড্রাল সেন্টারে যৌন হেনস্তার ঘটনা ঘটে।
জার্মানির পূর্বাঞ্চলীয় লাইপজিগ শহরে মুসলিম বিরোধী এক বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ নববর্ষের প্রাক্কালে কোলনে বহু নারীকে যৌন হেনস্তার জন্য দায়ী জার্মানিতে আসা অভিবাসীরা।
জার্মানিতে লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেবার কারণে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ওপর ক্ষোভ প্রকাশ করছেন তারা।
ডানপন্থী সংগঠন পেগিডা মুভমেন্ট-এর কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন লাখ লাখ আশ্রয়প্রার্থীকে জার্মানিতে থাকার অনুমতি দিয়ে জার্মানদের জন্মভূমিকে দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বিনষ্ট করছেন।
কর্তৃপক্ষ বলছে, নববর্ষ উদযাপনের প্রাক্কালে কোলনে নারীদের উপরে শ’খানেকের বেশি যৌন হামলার ঘটনার জন্য যারা দায়ী তাদের প্রায় সকলেই অভিবাসী।
তবে, পুলিশ মনে করছে কোলনে রবিবারে বিদেশীদের উপরে যে হামলা হয়েছে তার পেছনে মূলত উগ্রপন্থীরাই দায়ী এবং নববর্ষের উৎসবে নারীদের উপর হামলার জের হিসেবেই এই হামলা করা হয়েছে।
জার্মানীর স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইসিয়েরে বলেছেন, বিতর্ক বা দ্বন্দ্বকে সমাজে মেনে নিতে হবে। তবে সেটিকে সীমা অতিক্রম করতে দেয়া যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, "বিতর্ককে সয়ে নিতে হবে, তা যত কঠিন বিতর্কই হোক না কেন। কিন্তু সেই বিতর্ক যদি ঘৃণা ও সহিংসতায় পরিণত হয় তবে তা ওখানেই শেষ"।
"রাজনৈতিক আশ্রয়প্রার্থীদেরকে যখন বন্য জন্তু বলে গালি দেয়া হয়, যখন তাদের আশ্রয়স্থলে আগুন লাগিয়ে দেয়া হয়, যখন রাজনীতিবিদদের বিশ্বাসঘাতক বলে অসম্মান করা হয়, আর যখন দেশের গণমাধ্যমকে ‘মিথ্যা সংবাদমাধ্যম’ বলে নিন্দ্ করা হয় তখন তা স্পষ্টতই অগ্রহণযোগ্য" বলেন মি:মাইসিয়েরে।
এদিকে এই মাসের শুরু থেকে প্রতিদিনই জার্মানি তাদের অনেক অভিবাসীকে অস্ট্রিয়াতে ফেরত পাঠাচ্ছে বলে জানা যাচ্ছে।
যাদেরকে অস্ট্রিয়াতে ফেরত পাঠানো হচ্ছে তারা সিরিয় নাগরিক নয়, বরং তারা মূলত আফগানিস্তান, মরক্কো ও আলজেরিয়ার নাগরিক বলে জানা গেছে।
Image captionআইএস এথকে প্রকাশিত বহুভাষিক ম্যাগাজিন
নিজস্ব রেডিও স্টেশন, বিভিন্ন ভাষায় লেখা ম্যাগাজিন, ভিডিও, ফটো এবং রিপোর্ট ইত্যাদির মাধ্যমে প্রোপাগান্ডা বা প্রচারণা চালিয়ে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট এই ধারণাই সবার মনে জাগাতে চায় যে এই সংগঠনটি নিজেই একটা স্বতন্ত্র রাষ্ট্রব্যবস্থা।
বিবিসি মনিটরিং বিভাগের তৈরি এক বিশ্লেষণে দেখা যাচ্ছে, লাইম লাইটে থাকার জন্য আইএস স্তম্ভিত হওয়ার মতো উচ্চ মানের ভিডিও প্রকাশ করে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে এবং সংবাদের শিরোনামে থাকতে চায়।
তাদের এই প্রচারণার মধ্য দিয়ে তারা একদিকে যেমন নতুন সদস্য এবং সমর্থক জোগাড়ের চেষ্টা করে, একইভাবে এগুলোকে তারা ব্যবহার করে তাদের ব্যর্থতার ঢাকার জন্য এবং মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয়ার কাজে।
বহুভাষিক অপারেশন
২০১৪ সালের মাঝামাঝি যে সময়টিতে আইএস ভূমি দখলের কাজে সফল হতে শুরু করে, তখন থেকেই তারা মিডিয়ায় তাদরে তৎপরতার গতি বাড়িয়ে দেয়।
বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা একাধিক ভাষায় প্রোপাগান্ডা চালানোর কৌশল গ্রহণ করে।
Image captionআইএস-এর আল-বায়ান রেডিও স্টেশন।
আইএস-এর একটি নিজস্ব রেডিও স্টেশন রয়েছে, যার নাম আল-বায়ান। মূলত ইরাক এবং সিরিয়া থেকে এর সম্প্রচার শোনা যায়। ঐ এলাকায় আইএস যে প্রবল শক্তিশালী সংগঠন এটা প্রমাণ করাই এই স্টেশনের মূল কাজ।
এর আগে আইএস টেলিভিশন স্টেশন চালু করারও চেষ্টা করেছে। কিন্তু এখন পর্যন্ত এই কাজে জঙ্গীদলটি সফল হয়নি। ইন্টারনেট-ভিত্তিক টিভি চালু করা প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।
আল-বায়ান থেকে প্রতিদিন খবরের যে বুলেটিন প্রচারিত হয়, ছ`টি ভাষায় সেটি তর্জমা করা হয় এবং পডকাস্টের মাধ্যমে সেটি সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হয়। ভাষাগুলো হলও: আরবি, ইংরেজি, ফরাসি, রুশ, তুর্কী এবং কুর্দি।
এর পাশাপাশি আইএস চীনা মুসলমানদের জন্য উইঘার ভাষায়, ইন্দোনেশিয়ার বাহাসা এবং বলকান অঞ্চলের ক`টি ভাষাতেও সম্প্রচার করে থাকে।
আইএস-এর তরফে যেসব ম্যাগাজিন প্রকাশ করা হয় তার মূল ভাষা ইংরেজি। এই ম্যাগাজিনের নাম `দাবিক`। প্রথম প্রকাশ ২০১৪ সালের জুলাই মাসে। এর ফরাসি, রুশ এবং তুর্কী সংস্করণও প্রকাশিত হচ্ছে।
আরবি ভাষায় জন্য আইএস-এর রয়েছে একটি আলাদা ম্যাগাজিন। যার নাম আল-নাবা।
শিরোনাম দখলের লড়াই
এসব কিছুর পাশাপাশি আইএস প্রতিদিন নিয়মিতভাবে ভিডিও এবং স্টিল ছবি প্রকাশ করে, যার মধ্য দিয়ে সংগঠনটি দেখাতে চায় যে দেশ শাসনের দক্ষতা তার রয়েছে এবং তার অধীন সামরিক বাহিনী লড়াইয়ের ময়দানে অপরাজেয়।
Image caption`নো রেসপাইট` শিরোনামে এই আইএস ভিডিওতে যুক্তরাষ্ট্রকে উপহাস করে বলা হচ্ছে সিরিয়া এবং ইরাকে লড়াইয়ের সৈন্য পাঠাতে।
এসব প্রচারের মধ্য দিয়ে আইএস তার সম্ভাব্য সমর্থকদের মনে একটি অলীক রাষ্ট্রের ছবি তৈরি করতে চায়।
কোন কোন ভিডিও প্রকাশের আগে আইএস সংবাদমাধ্যমকে আগাম খবর জানায় এবং নানা ভাষায় সেটির সংস্করণ তৈরি করা হয়। কখনও কখনও সেসব ভিডিওতে হলিউডের কায়দায় অডিও-ভিডিও এফেক্টস ব্যবহার করা হয় যেগুলো তরুণ সম্প্রদায়কে খুবই আকর্ষণ করে।
আইএস-এর একটি নতুন কৌশল হলও একই বিষয়ের ওপর একই সাথে একাধিক ভিডিও প্রকাশ করা। এবং একটি বিশেষ বার্তা সবার মনে পৌঁছে দেয়া।
অনলাইনে আধুনিক প্রচারণা
আইএস-এর মিডিয়া বিভাগের একটি বিশেষ বৈশিষ্ট্য হলও কোন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেয়া।
এটা তারা করতে পারে কারণ সোশাল মিডিয়াকে তারা খুবই দক্ষতার সাথে ব্যবহার করে। আইএস-এর সমর্থক এবং অনুগামীরা এসব পোস্ট ছড়িয়ে দেয় সারা বিশ্বে।
টুইটার এবং অন্যান্য প্ল্যাটফর্মে আইএস-এর সাথে সম্পর্কিত অ্যাকাউন্টগুলো বার বার বন্ধ করা হলেও ভিন্ন ভিন্ন পরিচয়ে এই জঙ্গীদলের কন্টেন্ট নিয়মিতভাবেই পোস্ট করা হয়।
প্রোপাগান্ডার মালমসলা গোপনীয়তার সাথে ছড়িয়ে দেয়ার কাজে আইএস সম্প্রতি দক্ষতার সাথে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার করতে শুরু করেছে।
Image copyrightGettyImage captionইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো ব্যালঁঅ ডি’অর জিতলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার অন্যতম ফুটবল তারকা লিওনেল মেসির মুকুটে যোগ হলো সাফল্যের আরও একটি পালক।
২০১৫ সালের বর্ষসেরা ফুটবলারের শিরোপা জয় করেছেন বার্সেলোনার এই তারকা।
ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো ব্যালঁঅ ডি’অর জিতলেন লিওনেল মেসি।
এ বছর ব্যালঁঅ ডি’অর এর সম্ভাব্য জয়ী হিসেবে শুরু থেকেই বারবার ঘুরে-ফিরে আসছিলো মেসিরই নাম।
দুনিয়ার নামজাদা সব ফুটবল বিশ্লেষকরাও মেসির সম্ভাবনাকেই দেখছিলেন সবচেয়ে বেশি। আর হলোও তাই। এই নিয়ে পঞ্চমবারের মতন এই খেতাব পেলেন কোটি ফুটবলভক্তের প্রিয় এই খেলোয়াড়।
Image copyrightAFPImage captionপুরস্কার নেবার পর মেসির প্রতিক্রিয়া।
এ বছর ব্যালঁঅ ডি’অর-এর সংক্ষিপ্ত তালিকায় অন্য যে দু’জনের নাম খুব জোরে-শোরে শোনা গেছে তাদের একজন হলেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্দো, এবং অন্যজন মেসিরই সতীর্থ নেইমার জুনিয়ার।