বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

চেরনোবিলে বাড়ছে পশুপাখি

    চেরনোবিলে চড়ে বড়োচ্ছে বন বিড়াল লিংক্স।                 চেরনোবিলে চড়ে বড়োচ্ছে বন বিড়াল লিংক্স।                

                                  ইউক্রেইনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের বিস্ফোরণের কথা মনে আছে?
১৯৮৬ সালে এই দুর্ঘটনাটিকে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু বিপর্যগুলোর অন্যতম বলে মনে করা হয়।
ঐ বিস্ফোরনের পর চেরনোবিল পরমাণু কেন্দ্রর আশোপাশে ৩০ কি.মি. এলাকায় মানুষের চলাফেরা এখনো নিষিদ্ধ।
তবে বিজ্ঞানীরা এখন বলছেন, জনমানব না থাকার ফলে ঐ পরমাণু কেন্দ্রের আশেপাশে বন্যপ্রাণীর সংখ্যা সম্প্রতি বাড়ছে।
ব্রিটেনের পোর্টস্‌মাউথ বিশ্ববিদ্যালয় চেরনোবিলের বন্য প্রাণীদের ওপর এই জরিপটি চালিয়েছে।
এতে দেখা যাচ্ছে, পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের আগে চেরনোবিলের আশেপাশে যত বন্য প্রাণী ছিল, তার সংখ্যা এখন সেই তুলনায় অনেক বড়েছে।
তবে পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিম স্মিথ বলছেন, তবে চেরনোবিল এলাকায় পশুপাখীর মধ্যে তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষা করার কোন উদ্দেশ্য তাদের এই জরিপে ছিল না।
আকাশপথে চালানো এই জরিপে হরিণ, নেকড়ে বাঘ, বুনো শুয়োর ইত্যাদি বড় স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা গণনা করা হয়।
শীতকালে বরফের ওপর প্রাণীদের পায়ের ছাপ গণনা করেও তাদের সংখ্যা পরিমাপ করা হয়।
অধ্যাপক জিম স্মিথ জানান, চেরনোবিল এলাকায় সব প্রাণীর সংখ্যাই বেড়েছে।
তবে আশেপাশে অন্যান্য বণাঞ্চলের তুলনায় নেকড়ে বাঘের সংখ্যা বেড়েছে সাতগুণ।
চেরনোবিলের নেকড়ে বাঘ।                 চেরনোবিলের নেকড়ে বাঘ।
bbc bangla

আকাশসীমা লঙ্ঘন নিয়ে মস্কোকে হুঁশিয়ারি দিলেন এরদোয়ান

su 24

              সিরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ে যাচ্ছে রাশিয়ার সু-২৪ যুদ্ধবিমান    
            
তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, রুশ যুদ্ধবিমান বারবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় তিনি মস্কোর ব্যবহারে ধৈর্য হারিয়ে ফেলছেন।
প্রেসিডেন্ট এরদোয়ান হুশিয়ারি দিয়ে বলেন, এর ফলে রাশিয়া আঙ্কারার বন্ধুত্ব হারাতে পারে। তিনি বলেন, তুরস্কের বিরুদ্ধে আগ্রাসনের অর্থ হচ্ছে নেটো জোটের বিরুদ্ধে আগ্রাসন।
সিরিয়া থেকে রুশ যুদ্ধবিমানের তুরস্কের আকাশসীমায় প্রবেশ নিয়ে নেটো এবং তুরস্ক উভয়েই মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে।
নেটো বলছে, আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি দেখে কোন দুর্ঘটনা বলে মনে হয়নি। নেটোর মহাসচিব ইয়েন্স স্টল্টেনবার্গ বলেছেন, ঐ ঘটনার বিষয়ে রাশিয়া বাস্তব কোন ব্যাখ্যা এখনো দিতে পারেনি।
সিরিয়া সরকারের সমর্থনে রাশিয়ার হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করে আসছে তুরস্ক এবং নেটো।
রাশিয়া বলছে যে, শনিবারের সেই অনুপ্রবেশটি ছিল খারাপ আবহাওয়ার কারণে এবং খুবই স্বল্পসময়ের জন্য। রোববারের আরেকটি অনুপ্রবেশের অভিযোগ নিয়েও তারা তদন্ত করছে বলে জানায় রাশিয়া।
রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সিরিয়ায় বিমান হামলা সমন্বয়ের বিষয়ে একটি যৌথ সামরিক কার্যনির্বাহী পরিষদ গঠনের পরামর্শ দিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

bbc bangla

শক্তিশালী ল্যাপটপ আনছে মাইক্রোসফট

মাইক্রোসফটের সারফেস বুক সারফেস ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে প্রথমবারের মতো ল্যাপটপের বাজারে আসছে মাইক্রোসফট। মাইক্রোসফটের তৈরি ল্যাপটপের নাম হবে সারফেস বুক। গতকাল মঙ্গলবার এ ল্যাপটপের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের ল্যাপটপে রয়েছে সাড়ে ১৩ ইঞ্চি মাপের স্ক্রিন। এর সঙ্গে ডেটা কেবল কিবোর্ড যুক্ত করা যাবে। এ ল্যাপটপটি ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। এর দাম হবে ১ হাজার ৪৯৯ মার্কিন ডলার।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের ম্যাকবুক এয়ারসহ বাজারের আলট্রাবুক বা হালকা-পাতলা ল্যাপটপের সঙ্গে সারফেস বুক প্রতিযোগিতা করবে।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সম্মেলনে নতুন পণ্যের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। অনুষ্ঠানে সারফেস বুকের পাশাপাশি নতুন দুটি লুমিয়া ফোন ও সারফেস প্রো ৪ ট্যাব ও মাইক্রোসফট ব্যান্ডের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ ছাড়াও হলোলেন্স নামে অগমেন্টেড রিয়েলিটি গ্লাস দেখিয়েছে তারা।
মাইক্রোসফটের ল্যাপটপে থাকবে ইনটেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর, হাই-এন্ড গ্রাফিকস ও এক টেরাবাইট স্টোরেজ। এটি অ্যাপলের ম্যাকবুক প্রোর চয়ে দ্বিগুণ শক্তিশালী বলে দাবি করেছে মাইক্রোসফট।
এদিকে সফটওয়্যার প্রসঙ্গে সত্য নাদেলা বলেছেন, মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেসটি জুলাই মাসে উন্মুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১১ কোটি ডাউনলোড হয়েছে।

অনলাইন ডেস্ক 

বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

সাংসদ লিটনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

 সাংসদ লিটনকে গ্রেপ্তার ও তাঁর সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন। ছবি: প্রথম আলোসাংসদ লিটনকে গ্রেপ্তার ও তাঁর সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন। ছবি: প্রথম আলোসাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিল, তাঁকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার গাইবান্ধায় মানববন্ধন ও মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ ছাড়া সুন্দরগঞ্জে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিও পালিত হয়েছে।
আজ সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা। অন্যদিকে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডিবি রোডে মানববন্ধন করেছে গাইবান্ধা সদর উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ, গাইবান্ধা মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার নারী সমাজ ও যুব মৈত্রী।

অবস্থান কর্মসূচিতে বক্তৃতা দেন জেলা বাসদের সভাপতি আহসানুল হাবীব ও সাধারণ সম্পাদক মনজুর আলম, সদস্য কাজী আবু রাহেন, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নিলুফার ইয়াসমীন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ও নারী মুক্তি কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন প্রমুখ। মানববন্ধনে বক্তৃতা দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক এবং বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ সমন্বয় পরিষদের সভাপতি কাজী আবদুল খালেক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গড়িমসি করছে। তাঁরা বলেন, মাদকাসক্ত কোনো ব্যক্তির পক্ষে জাতীয় সংসদে বসে আইন প্রণেতার দায়িত্ব পালন করা কোনো ক্রমেই সমীচীন নয়। তাই মঞ্জুরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল করে তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এদিকে আজ মঙ্গলবার সুন্দরগঞ্জ উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে দিনব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়। বর্তমান সুন্দরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন এই কর্মসূচির আয়োজন করেন। সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত দুই শতাধিক বিভিন্ন পেশার মানুষ শিশুকে গুলি করে হত্যার নিন্দা জানিয়ে সাংসদকে গ্রেপ্তার ও তাঁর বিচারের দাবিতে স্বাক্ষর করেন।
সাংসদকে এখনো গ্রেপ্তার করতে না পারার বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন প্রথম আলোকে বলেন, সাংসদ মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা শাখার নেতা কর্মীরা: ছবি: প্রথম আলো
গত ২ অক্টোবর সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কে ছয়টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের সাজু মিয়ার চতুর্থ শ্রেণি পড়ুয়া ছেলে শাহাদাত হোসেনের পায়ে গুলি করেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন। পরে শাহাদাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বামনডাঙ্গায় সাংসদের লোকজন শিশুটিকে বহনকারী অ্যাম্বুলেন্সও আটকে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেওয়া হয়। বর্তমানে আহত শাহাদাত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসাধীন আছে। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে সাংসদ মঞ্জুরুল ইসলামকে একমাত্র আসামি করে গত ৩ অক্টোবর রাতে হত্যার চেষ্টার অভিযোগে ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা দায়ের করেন।

গাইবান্ধা প্রতিনিধি,

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

দুর্গা পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা

           
 

আইজিপি এ কে এম শহীদুল হক
ঢাকা: আসন্ন শারদীয় দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে সেগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দফতরে দুর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এ তথ্য জানান বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সভায় পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, পুলিশ পূজা পূর্ববতী, পূজা চলাকালীন ও পরবর্তী সময়ের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পূজাকে কেন্দ্র করে কোনো মহল যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে সেগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক গ্রিন স্টার সম্মাননা পেলেন ড. হাছান মাহমুদ

          
 

ড. হাছান মাহমুদ
ঢাকা: গ্রিন স্টার সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক পরিবেশমন্ত্রী এবং বর্তমানে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ এমপি। পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকাকালে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গৃহীত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী এবং যুগোপযোগী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেলেন ড. হাছান মাহমুদ।  

সোমবার (৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় গ্রিন ক্রস ইন্টন্যারন্যাশনালের সাধারণ অধিবেশনে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশ বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থার যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। জেনেভার সিআইসিজি সেন্টারে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, কাউন্সিলর শেলী সালেহীনসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের পরিবেশ বিষয়ক সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যরা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টানা হারেই শেষ সালমাদের সফর

টানা হারেই শেষ সালমাদের সফর
 
একের পর এক হারের মধ্যদিয়ে পাকিস্তান সফর শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার করাচিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি স্বাগতিকদের কাছে ৬ উইকেটে পরাজিত হয়। ফলে টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও  ২-০ ব্যবধানে জয়ী হলো স্বাগতিকরা। নারী ক্রিকেট দলটি এবারের পাকিস্তান সফরে কাল চতুর্থ ও শেষ ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করে। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। বরং আগের চাইতেও শোচনীয় হারের কবলে পড়তে হয় তাদের। ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা অব্যাহত থাকায় সফর সমাপনী খেলাটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১২৩ রানের বেশি তুলতে পারেনি তারা।

বাংলাদেশের দলটির আট ব্যাটসম্যান মিলে করেন ১৭ রান। এর মধ্যে তিনজনের অর্জন শূন্য। যদিও ওপেনার আয়েশা রহমান দল সর্বোচ্চ ৩৯ রান করেন নিয়মিত উইকেট বিসর্জনের মধ্যে। তারপরও যে সংগ্রহটি একশ’ ছাড়ায় তাতে অবদান রাখেন শেষদিকের ব্যাটসম্যান নিগার সুলতানা। তিনি মন্থরতম  ব্যাটিংয়ে ১০৯ বলে ৩০ রান করেন। তার সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রিতু মনি (২৮)।

পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনাম আমিনই মূলত এদিন সফরকারী দলটির বড় সর্বনাশ করেন— মাত্র সাত রানে চার উইকেট নিয়ে। এছাড়া আসমাভিয়া ইকবাল নেন ২৮ রানে তিন উইকেট।  জবাবে ৩৮.৩ ওভারে চার উইকেটে রানগুলো তুলে নেয় সানা মিরের দল। স্বাগতিকদের পক্ষে আবারো সর্বোচ্চ রান (৪১) করেন সহ-অধিনায়ক বিসমাহ মারুফ। ২২ রানে দুই উইকেট নেন নাহিদা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ নারী ক্রিকেট দল : ১২৩/৯ (আয়শা রহমান ৩৯, নিগার সুলতান ৩০* রিতু মনি ২৮; আনাম আমিন ৪/৭)।

পাকিস্তান নারী ক্রিকেট দল : ১২৪/৪ (বিসমাহ মারুফ ৪১, মারিনা ইকবাল ৩১; সালমা খাতুন ২/২২)। ফল : পাকিস্তান নারী দল ছয় উইকেটে জয়ী। দুই ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০-তে ট্রফি জিতে নেয় স্বাগতিক পাকিস্তান।
 
স্পোর্টস ডেস্ক০৭ অক্টোবর, ২০১৫ ইং