রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৬

পাকিস্তানে ভ্যালেন্টাইনস ডে পালন না করতে প্রেসিডেন্টের আহ্বান

Image copyrightEPA
Image captionভ্যালেন্টাইনস ডে উদযাপন পাকিস্তানেও জনপ্রিয় হয়ে উঠেছে
পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন ভ্যালেনটাইন’স ডে পালন না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের ডন পত্রিকা জানাচ্ছে, ইসলামাবাদে এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট এই আহ্বান জানিয়ে বলেছেন, পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে ভ্যালেনটাইন্স ডে’র কোন সম্পর্ক নেই। কাজেই এটিকে পরিহার করতে হবে।
উল্লেখ্য এর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ‘ভ্যালেন্টাইন্স ডে’ উদযাপন নিষিদ্ধ করা হয়।
পেশাওয়ারের কাছে কোহাট জেলার কর্তৃপক্ষ পুলিশকে নির্দেশ দিয়েছেন দোকানপাটে যেন ভ্যালেন্টাইন কার্ড এবং কোন রোমান্টিক জিনিসপত্র বিক্রি করা না হয়, তা নিশ্চিত করতে।
কেন তারা এই পদক্ষেপ নিলেন এর কোন কারণ অবশ্য জেলা কর্তৃপক্ষ উল্লেখ করেননি।
কট্টর ইসলামপন্থীরা কোহাট জেলার ক্ষমতায় আছে।
এর আগে পাকিস্তানের কট্টর ইসলামপন্থীরা ভ্যালেনটাইন’স ডে পালনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিল এই বলে যে, এটি পাকিস্তানী সংস্কৃতির পরিপন্থী।
Image captionভ্যালেন্টাইনস ডে উদযাপন বন্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি নির্দেশ
পাকিস্তানেও সম্প্রতি ভ্যালেন্টাইন ডে পালন জনপ্রিয় হয়ে উঠেছে। এ উপলক্ষে দোকানপাটে কার্ড, চকোলেট এবং অনেকধরণের জিনিসপত্র বিক্রি হয়।

ব্যাংকের বুথ থেকে গ্রাহকের টাকা উধাও!


.
একটি বেসরকারি ব্যাংকের এটিএম কার্ডধারী অন্তত ২১ জন গ্রাহকের হিসাব থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার সব ব্যাংকের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব এটিএম বুথ ছাড়া অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সুযোগ সাময়িকভাবে স্থগিত করে। 
বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কর্তৃপক্ষ জানায়, গতকাল তাদের ২১টি গ্রাহক হিসাব থেকে অন্য কেউ টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখে তারা দ্রুত বাংলাদেশ ব্যাংককে অবহিত করে। তারা নিজেদের এটিএম কার্ড সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে সাইবার সন্ত্রাস, নাকি প্রযুক্তিগত সমস্যার কারণে এই টাকা উধাওয়ের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
ভুক্তভোগী একজন গ্রাহক অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক মাহাবুবা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ইবিএল থেকে তিনি ব্যাংকিং সেবা নিয়ে থাকেন। সাধারণত ব্যাংক থেকে টাকা তুললে তিনি মুঠোফোনে খুদে বার্তা পান। গতকাল সকালে ঘুম থেকে উঠেই তিনি মুঠোফোনে এ রকম দুটি খুদে বার্তা পেয়েছেন, যাতে বলা হয় রোকেয়া সরণিতে অন্য একটি ব্যাংকের এটিএম বুথ থেকে দুবারে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা তোলা হয়েছে। কিন্তু তাঁর এটিএম কার্ডটি বাসাতেই তাঁর কাছে আছে। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো খুদে বার্তাটি ভুলভাবে এসেছে। এরপর ব্যাংক হিসাব পরীক্ষা করে দেখেন সত্যিই ৮০ হাজার টাকা কম। এরপর তিনি ইবিএলের গ্রাহকসেবা বিভাগে অভিযোগ করেন। তখন তাঁকে জানানো হয়, এ রকম ঘটনা আরও কয়েকজনের সঙ্গেই ঘটেছে। গ্রাহকসেবা বিভাগের পরামর্শে সঙ্গে সঙ্গে তাঁর কার্ডে লেনদেন বন্ধ করে দেন মাহাবুবা। 
মাহাবুবা আরও বলেন, ইবিএল থেকে তিনি একসঙ্গে ২০ হাজারের বেশি টাকা তুলতে পারতেন না। কিন্তু তাঁর হিসাব থেকে দুবারে ৮০ হাজার টাকা তোলা হয়েছে গতকাল। এ বিষয়ে গ্রাহকসেবা বিভাগ তাঁকে বলেছে, ১ হাজার টাকার নোট হলে একবারে ৪০ হাজার টাকা ওঠানো সম্ভব।
যোগাযোগ করা হলে ইবিএলের জনসংযোগ বিভাগের প্রধান জিয়াউল করিম প্রথম আলোকে বলেন, গতকাল ২১ জন গ্রাহক তাঁদের হিসাব থেকে টাকা উধাও হওয়ার অভিযোগ করেছেন। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এটা সাইবার আক্রমণ, না তাঁদের সিস্টেমের প্রযুক্তিগত সমস্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
জিয়াউল করিম বলেন, অভিযোগগুলো পাওয়ার পরে প্রথমে টাকা উত্তোলনের পরিমাণ (উইথড্র লিমিট) কমিয়ে ২০ হাজার করা হয়। এরপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুপুরের দিকে অনলাইনে লেনদেনের ব্যবস্থা ন্যাশনাল পেমেন্ট সুইচের (এনপিএস) লিঙ্কটি বন্ধ করে দেওয়া হয়। নিজস্ব সিস্টেমও বন্ধ করে দেয় ইবিএল। এর ফলে এটিএম বুথগুলো থেকে গ্রাহকেরা আর টাকা তুলতে পারেননি। কয়েক ঘণ্টা এটিএম লেনদেন বন্ধ থাকার পরে সন্ধ্যা ছয়টার দিকে আবারও বুথগুলো চালু করা হয়। তিনি বলেন, যাঁরা অভিযোগ করেছেন, তাঁদের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানানো হয়েছে। 
আর্থিক ক্ষতির পরিমাণ জানতে চাইলে জিয়াউল করিম বলেন, একেকটি হিসাব থেকে দিনে এক লাখের বেশি টাকা তোলা যায় না। যার ফলে সব মিলিয়ে খোয়া যাওয়া টাকার পরিমাণটা খুব বেশি হবে না। তিনি দাবি করেন, ইবিএলের বুথ থেকে এ রকম কোনো ঘটনা ঘটেনি। তবে ইবিএলের কার্ডে ভিসা সুবিধা যুক্ত থাকায় অন্য ব্যাংকের এটিএম বুথেও এই কার্ড ব্যবহার করা যায়। অন্য ব্যাংকের বুথ থেকেই জালিয়াতিটা হয়েছে। 
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, এটা সাইবার আক্রমণ, নাকি প্রযুক্তিগত সমস্যা—তা এখনো নিশ্চিতভাবে বলা যাবে না। তদন্ত করে এটা বের করার পরে গ্রাহকের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ব্যাংক কাজ করবে এবং সে অনুযায়ী ব্যাংকগুলোকে নির্দেশনা দেবে। 
শুভঙ্কর সাহা বলেন, দেশে প্রায় ৯০ লাখ এটিএম কার্ডের গ্রাহক রয়েছেন। গতকাল কী কারণে একটি ব্যাংকের গ্রাহকদের এ সমস্যা হলো, তা দেখার বিষয়। যদি ন্যাশনাল পেমেন্ট সুইচে সমস্যা হয়, তাহলে কার কী দায়, তা নির্ধারণের বিষয় রয়েছে। আবার সংশ্লিষ্ট ব্যাংকের অভ্যন্তরীণ সিস্টেমে কোনো সমস্যা হলে তাও বের করা যাবে। তবে ইবিএলকে অবশ্যই গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে।
এটা সাইবার আক্রমণ, নাকি প্রযুক্তিগত সমস্যা—এ বিষয়ে শুভঙ্কর সাহা বলেন, না দেখে কিছুই বলে যাবে না।

শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬

রোহিঙ্গাদের সংখ্যা জানতে জরিপ শুরু করেছে বাংলাদেশ

Image captionঅনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের চিহ্ণিত করতে এই জরিপ চালানো হচ্ছে
বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের চিহ্ণিত করতে নতুন করে এক জরিপের কাজ শুরু হয়েছে।
মিয়ানমার থেকে এই রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা বাংলাদেশে পালিয়ে আসে।
দুটি শরণার্থী শিবিরে গত প্রায় দু দশকের বেশি সময় ধরে বাস করছে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী।
কিন্তু এর বাইরে আরও হাজার হাজার শরণার্থী মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোতে আশ্রয় নিয়েছে বলে ধারণা করে বাংলাদেশ সরকার।
এরকম অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা অন্তত পাঁচ লাখ বলে মনে করা হয়।
কক্সবাজার, বান্দরবানসহ ছয়টি জেলায় এরকম অনিবন্ধিত রোহিঙ্গাদের চিহ্ণিত করে তাদের তালিকা তৈরির কাজ শুক্রবার শুরু করা হয়।
কর্মকর্তারা বলেছেন,জেলাগুলোর স্থানীয় মানুষ এবং রোহিঙ্গাদের মাঝে প্রচারণা চালিয়ে তাদের উদ্বুদ্ধ করে এই তালিকা তৈরি করা হচ্ছে।
বাংলাদেশ সরকার এই প্রথম অনিবন্ধিত বা অবৈধভাবে থাকা রোহিঙ্গাদের সংখ্যা নির্ণয়ের উদ্যোগ নিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এই জরিপে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে।

মধ্যপ্রদেশে মন্দির-মসজিদ বিতর্ক: শান্তিতে শেষ হলো সরস্বতী পুজা এবং জুম্মার নামাজ

মন্দির আর দরগা, পাশাপাশি দুই সম্প্রদায়ের দুই ধর্মীয় স্থাপনা নিয়ে রয়েছে উত্তেজনা
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোজশালায় আজ হিন্দুদের বসন্ত পঞ্চমীর পুজো আর মুসলামানদের জুম্মার নামাজ – দুটোই শান্তিতেই শেষ হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে সূর্যোদয় থেকে দুপুর বারোটা পর্যন্ত হিন্দু সম্প্রদায় বসন্ত পঞ্চমীর সরস্বতী পুজো করেছেন, তারপর বেলা তিনটে পর্যন্ত মুসলমানরা জুম্মার নামাজ আদায় করেছেন। তিনটে থেকে সূর্যাস্ত অবধি হিন্দুরা আবারও পুজো করা শুরু করেছেন।
তবে ওই সৌধের বাইরেই বেশী ভক্ত পুজো দিয়েছেন বলে দাবী করছেন স্থানীয় হিন্দু নেতারা।
প্রায় হাজার বছরের পুরনো এই সৌধটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে।
Image copyrightVipul Gupta
Image captionকামাল মাওলানার দরগায় ঢুকছেন ভক্তরা
তবে এটিকে হিন্দু সম্প্রদায় সরস্বতী দেবীর সব থেকে প্রাচীন মন্দির বলে দাবী করে, আর মুসলামনদের দাবী সেটি আসলে কামাল মাওলানার দরগা এবং মসজিদ।
দুই সম্প্রদায়ের মানুষই যাতে নিজের নিজের ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন, তার জন্য প্রতি মঙ্গলবার হিন্দুদের পুজো দিতে দেওয়া হয় আর মুসলমানদের শুক্রবারে নামাজ পড়তে দেওয়া হয়।
সপ্তাহের অন্যান্য দিন যে কেউই প্রবেশ করতে পারেন, তবে পুজো দেওয়া বা নামাজ পড়া যায় না এই ঐতিহাসিক সৌধে।
কিন্তু এবছর বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো শুক্রবারে হওয়ায় কিছু হিন্দু সংগঠন দাবী তুলেছিল যে তাদের সারাদিনই পুজোর অনুমতি দিতে হবে।
অন্যদিকে মুসলমানরা বলছিলেন তাঁদেরও জুম্মার নামাজ পড়তে দিতে হবে।
Image copyrightVipul Gupta
Image captionহিন্দুদের বিশ্বাস, এটি সরস্বতী দেবীর সবচেয়ে প্রাচীন মন্দির
শুক্রবারে বসন্ত পঞ্চমীর দিন পড়ায় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা অবশ্য এই প্রথম নয়।
এর আগে ২০০৩, ২০০৬ আর ২০১৩ সালেও শুক্রবারে বসন্ত পঞ্চমীর দিন পড়েছিল। তখনও একই ভাবে দুপুর পর্যন্ত হিন্দুদের আর তারপর দুঘন্ট মুসলমানদের নামাজ পড়ার সময় দেওয়া হয়েছিল।
নামাজের পরে হিন্দুরা আবারও পুজোর অনুমতি পেয়েছিলেন। এবারও সেই একই নিয়ম পালন করেছিল পুরাতত্ত্ব বিভাগ।
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রনে রাখা যায়, সেজন্য পুরো সৌধটিকে একরকম দুর্গ বানিয়ে ফেলা হয়েছিল, মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ।

পুরো সিরিয়ার দখল না পাওয়া পর্যন্ত লড়াই চলবে: আসাদ

Image copyrightAFP
Image captionপ্রেসিডেন্ট আসাদ: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, পুরো সিরিয়ায় পুর্নদখল না করা পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ একথা বলেছেন।
তবে প্রেসিডেন্ট আসাদ স্বীকার করেছেন, তাঁর বিরোধীদের পুরোপুরি পরাস্ত করতে অনেক সময় লাগতে পারে।
সিরিয়া নিয়ে যে শান্তি আলোচনা ডাকা হবে সেই প্রক্রিয়ার মধ্যেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য মাত্র কয়েক মাস আগেও প্রেসিডেন্ট আসাদের বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল অবস্থানে ছিল।
কিন্তু রুশ জঙ্গী বিমানগুলো সরকারি বাহিনীর সমর্থনে বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা চালাতে শুরু করার পর যুদ্ধের মোড় ঘুরে যায়।
এরপর সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে অনেক জায়গা দখল করে নিয়েছে।

হিজাব পরা বার্বি ডল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়

Image copyrightHijarbie
হিজাব পরিহিত বার্বি ডলের ছবি নিয়ে তর্ক-বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে এই ছবি আপলোড করেছিলেন হানিফা এডাম। তার পর থেকে প্রশংসার পাশাপাশি নানা ধরণের হুমকিও পাচ্ছেন তিনি।
হানিফা এডাম তার এই হিজাব পরা বার্বির নাম দিয়েছেন 'হিজারবি'।
নাইজেরিয়ার ২৪ বছর বয়সী তরুণী হানিফা ফার্মাকোলজির ছাত্রী।
হঠাৎ করেই এই আইডিয়াটা আসে তার মাথায়।
হানিফা একজন মুসলিম এবং তিনি নিজেও হিজাব পরেন।
Image copyrightHijarbie
Image captionহানিফা এডাম: হিজাব সম্পর্কে ভুল ধারণা বদলে দিতে চাই
"হিজাব পরা কোন পুতুল আমি কখনো দেখিনি। কোন কিছু না ভেবেই আমি হিজাব পরা পুতুলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করি। আমি ভাবিনি যে এই ছবি এতটা সাড়া ফেলে দেবে।"
প্লাস্টিকের পুতুলহরেক রকম হিজাব পরিয়ে ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দিতে থাকলেন হানিফা। বিপুল সাড়া পাওয়া গেল।
তার ইনস্টাগ্রাম একাউন্টের ফলোয়ার এখন তিরিশ হাজার ছাড়িয়ে গেছে।
হিজারবির জন্য হরেক রকম পোশাক হানিফা নিজেই তৈরি করেন। তবে এরকম মিনিয়েচার পোশাক তৈরির অনেক ঝক্কি।
তবে সবাই যে হানিফার এই হিজারবি পছন্দ করেছে তা নয়। নানা রকম ইসলাম বিদ্বেষী মন্তব্যেরও টার্গেট হয়েছেন তিনি।
Image copyrightHijarbie
Image captionহানিফার হিজারবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়
"অনেকে আমার হিজারবি নিয়ে নানা রকমের বিদ্রুপ করছিল। কেউ কেউ বলছিল এই হিজারবির পোশাকের আড়ালে বোমা লুকোনো আছে।"।
হিজাব পরা মুসলিম নারীদের ব্যাপারে যে ভুল ধারণা প্রচলিত আছে, হিজারবি সেটা পাল্টে দেবে বলে আশা করেন হানিফা।
"হিজাব কোন নিপীড়নের প্রতীক নয়। এটি বরং মুক্তির প্রতীক।"
উল্লেখ্য পশ্চিমা বিশ্বের নামকরা অনেক ফ্যাশন ব্রান্ড এখন হিজাব বিক্রি করছে। এইচএন্ডএম এবং ডলচে গাবানা সম্প্রতি তাদের স্টোরে হিজাব বিক্রি শুরু করে।
হানিফার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে তার হিজারবি ব্রান্ডের নানা ফ্যাশন আইটেম তৈরি করে বাজারে ছাড়া।

শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬

ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বটা দিয়ে রাখলেন মিরাজ