সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০১৬

বাচ্চা নিয়ে সিরিয়া যাওয়ায় মায়ের ৬ বছর কারাদণ্ড


tarina
Image copyrightbbv
Image caption১৪ মাসের ছেলের পাশে বন্দুক রেখে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন তারিনা শাকিল
তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দিতে ১৪ মাসের বাচ্চা নিয়ে সিরিয়া যাওয়ার জন্য ব্রিটেনের এক আদালত এক মুসলিম মা'কে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।
ব্রিটেন থেকে যে ৫৬ জনের মত মুসলিম নারী সিরিয়ায় গেছে, তাদের মধ্যে একমাত্র তারিনা শাকিল নামে ২৬ বছরের এই মহিলা ফিরে এসেছেন।
বার্মিংহাম এক আদালতের বিচারক এই সাজা দেওয়ার সময় বলেন, 'এই মহিলা তার কাজের জন্য কোনও অনুতাপ করেনি এবং সে জানতো যে তার এই বাচ্চা বড় হলে একজন আইএস যোদ্ধা হবে।'
একে৪৭ রাইফেলের পাশে ছেলেকে দাড় করিয়ে মাথায় আইএসের স্লোগান লেখা কাপড় বেঁধে ছবি তুলে তা ফেসবুকে ছাপানো দিয়ে বিচারক ঐ মহিলাকে তীব্র ভাষায় গালমন্দ করেন।
তবে আদালতে তারিনা শাকিল সিরিয়ায় যাওয়ার কথা স্বীকার করলেও, আইএসে যোগ দেওয়ার কথা অস্বীকার করেন।
আদালতে তিনি বলেন, বৈবাহিক জীবনে অশান্তির কারণে চেলেকে নিয়ে তুরস্কে ছুটি কাটাতে যান। তারপর সেখান থেকে ২০১৪ সালের ২০শে অক্টোবর তিনি সিরিয়ায় যান।
কিন্তু সিরিয়ায় গিয়ে তিনি ভুল বুঝতে পারে। তারপর এক ট্যাক্সি চালককে ঘুষ দিয়ে তিনি তুরস্কে পালিয়ে আসেন।

দ্বৈত নাগরিকত্বের সুযোগ বাড়ছে, ব্যতিক্রম সার্ক


passport
Image copyrightonline
বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ বাড়ানোর এক প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীসভা।
বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে। সেই তালিকা এখন বাড়বে।
তবে সার্কভূক্ত দেশ এবং মিয়ানমারের নাগরিকরা একইসাথে বাংলাদেশের নাগরিক থাকতে পারবেন না। এছাড়া, গেজেট জারি করে সরকার যেসব দেশকে নাগরিকত্ব গ্রহণ নিষিদ্ধ করেছে, সেসব দেশও বর্ধিত এই তালিকার বাইরে থাকবে।
বাংলাদেশের সব নাগরিক অবশ্য একইসাথে অন্য দেশের নাগরিক হওয়ার সুযোগ পাবেন না। সুপ্রিম কোর্টের বিচারক, জাতীয় সংসদের সদস্য, সশস্ত্র বাহিনী বা সরকারি কর্মচারীরাও দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন।
নাগরিকত্ব নিয়ে নতুন এই আইনের খসড়া এখন সংসদের অনুমোদন সাপেক্ষে আইনে পরিণত হবে।

ছাত্রী হয়রানির অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত


Image copyrightunk
বাংলাদেশের ঢাকায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে আদাবর থানার এসআই রতন কুমারকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
গতকাল রোববার ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে ওই ছাত্রী পুলিশি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিপ্লব কুমার সরকার বলেছেন, যেহেতু অভিযোগ উঠেছে তাই তার ভিত্তিতে প্রাথমিকভাবে পুলিশের এসআই রতন কুমারকে তারা বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
তদন্ত প্রতিবেদন পাবার পর প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।

শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬

পশ্চিমবঙ্গের কামদুনি গণধর্ষণ: ৩ জনের ফাঁসি


Image copyrightEPA
Image captionভারতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পশ্চিমবঙ্গে কলকাতার উপকণ্ঠে কামদুনি গ্রামে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে খুনের দায়ে তিনজনকে আজ ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
দোষী সাব্যস্ত হওয়া বাকি তিনজনকে আমৃত্যু কারাবাসের আদেশ দিয়েছে কলকাতা নগর দায়রা আদালত।
বৃহস্পতিবার এই ছয়জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক সঞ্চিতা সরকার।
২০১৩ সালের ওই নৃশংস ঘটনায় মোট নয় জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
একজন অভিযুক্ত বন্দীদশাতেই মারা যান, অন্য দুজনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দেয় আদালত।
অভিযোগ উঠছে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় খালাস পাওয়া দুজনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ যোগাড় করেন নি তদন্তকারীরা।
এদের খালাসের আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপীল করা হবে।
দোষী সাব্যস্ত হওয়ার পরে দুদিন ধরে সাজা নিয়ে সওয়াল জবাব চলে সরকার ও দোষীদের আইনজীবীদের মধ্যে।
তারপরেই আজ বিকেলে সাজা ঘোষণা করা হয়।
Image copyrightAP
Image captionভারতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছেই
সইফুল আলি, আনসার আলি আর আমিন আলি – এই তিনজনের ফাঁসির আদেশ হয়েছে।
আমিনুর ইসলাম, ভোলা নস্কর, এমানুল ইসলাম – এদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৩ সালের ৭ই জুন দুপুরে কলেজ থেকে হেঁটে গ্রামের বাড়ির দিকে যাওয়ার সময়েই ওই ছাত্রীকে একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে যায় দোষীরা।
সেখানে তাকে গণধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য পা চিরে দিয়ে হত্যা করা হয়। এই ঘটনাকে বিরলতম আখ্যা দিয়ে বিচারক তিনজনকে মৃত্যুদণ্ড দেন আজ।
দোষীদের সর্বোচ্চ সাজার দাবিতে গত আড়াই বছর ধরেই আন্দোলন করে আসছেন ওই ছাত্রীর গ্রামের দুই বান্ধবী আর তার ছোটবেলার স্কুলের শিক্ষক।
দোষীদের শাস্তির দাবিতে রাষ্ট্রপতির কাছেও গিয়েছিলেন তারা।
ঘটনার দশ দিন পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কামদুনি গ্রামে গেলে নির্যাতিতার ওই দুই বন্ধু যখন তাকে প্রশ্ন করেন, তখনই মিজ. ব্যানার্জী তাদের মাওবাদী আখ্যা দিয়েছিলেন।
তবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব গ্রামবাসীদের ওই প্রতিবাদ আন্দোলনকে অনেকটাই স্তিমিত করে দিতে সক্ষম হয়।
নির্যাতিতার পরিবারকে গ্রাম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তার ভাইকে সরকারি চাকরি দেওয়া হয়।
আন্দোলন থেকে সরে গেলেও নির্যাতিতার পরিবার দোষীদের সর্বোচ্চ শাস্তিই চেয়েছিল।