শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

রংপুরের জয়ে আবারও নায়ক সাকিব




 আরেকটি রোমাঞ্চকর ম্যাচে আরও একবার তীরে এসে তরী ডুবল সিলেট সুপার স্টার্সের। আবারও ব্যাটে-বলে রংপুর রাইডার্সের জয়ের নায়ক সাকিব আল হাসান।

চীনা সাংবাদিকের পাঁচ বছরের কারাদণ্ড

 
    সাংবাদিক গাও ইউ ডিড।       
         
রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের দায়ে চীনের এক সাংবাদিকের কারাদণ্ড বহাল রেখেছে সে দেশের আদালত।
তবে ৭১ বছর বয়সী গাও ইউ ডিডের সাজার মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে।
গত বছর এপ্রিল মাসে এ রুদ্ধদ্বার কারাগারে তাকে সাজা দেয়া হয় এবং তিনি সেটির বিরুদ্ধে আপীল করেন। কিন্তু আপিলেও তিনি রেহাই পাননি।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই রায়ের নিন্দা জানিয়ে বলেছে এটি ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’
তার আইনজীবী বলেন , “ আমারা আশা করেছিলাম তিনি মুক্তি পাবেন। কিন্তু দুই বছর সাজা কমানোটাও ভালো খবর।”
সুপরিচিত অনুসন্ধানী সাংবাদিক গাও-এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ,তিনি আমেরিকা-ভিত্তিক চীন ভাষার একটি খবরের ওয়েবসাইটকে কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ একটি দলিল পাঠিয়েছিলেন।
প্রথম রায়ে বলা হয়েছিল সাংবাদিক গাও বিদেশীদের কাছে রাষ্ট্রের গোপন দলিল পাচার করেছেন।
                 এই সাজার বিরুদ্ধে অনেকেই সমালোচনা করছেন।                
তবে সাংবাদিক গাও কোন দলিল পাঠানোর কথা অস্বীকার করেন। একই সাথে সেই সংবাদসংস্থাটিও বলেছিল যে গাও কোন তথ্য দেয়নি।
তবে তার সাজা কেন কমানো হলে সে বিষয়ে কোন ব্যাখ্যা দেয়া হয়নি।
গাও-এর ছেলে তার মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। তিনি আশংকা করছেন কারাগারেই তার মায়ের মৃত্যু হতে পারে। কারণ এখন তার বয়স ৭১ বছর।
১৯৮৯ সাল থেকে সাংবাদিক গাও এ পর্যন্ত তিনবার কারাগারে গেছেন।
বিবিসির সংবাদদাতা বলছেন চীনের রাজনীতি নিয়ে মাও-এর ধারাবাহিক লেখালেখির কারণে তিনি ক্ষমতাসীনদের চক্ষুশূল হয়েছেন।
চীনের একজন সুপরিচিত মানবাধিকার কর্মী হু জিয়া মনে করেন সাত বছর থেকে কমিয়ে সাজার মেয়াদ পাঁচ বছর করার কোন অর্থ নেই ।
তিনি বলেন, “ গাও-এর মতো নিরপরাধ একজনকে পাঁচ মিনিট কারাগারে আটকে রাখাও মানবাধিকারের লঙ্ঘন।” bbc

আসমা জাহাঙ্গীরকে পাকিস্তান ছাড়া করার হুমকি

আসমা জাহাঙ্গীরকে আক্রমণ করে টুইট
আসমা জাহাঙ্গীরকে আক্রমণ করে টুইট

বাংলাদেশে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান সরকারের ‘দ্বৈতনীতির’ সমালোচনা করায় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানিদের রোষের মুখে পড়েছেন মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর।

"মূর্খ" ভারতীয় মন্ত্রীকে "জ্ঞানের বাক্স" উপহার

 
    irani
                 মন্ত্রী স্মৃতি ইরানির অফিসের বাইরে প্রতিবাদ
দিল্লির কিছু ছাত্রী তাদের হস্টেলের নিয়ম-কানুনের নানা লিফলেট একটি বাক্সে ভরে তা উপহার হিসাবে ভারতীয় জনসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানির অফিসে দিয়ে গেছেন।
ভারতে মেয়েদের স্বাধীনতা নিয়ে ঐ মন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্যের জন্য "জ্ঞান বাক্স" দানের অভিনব এই প্রতিবাদ।
সম্প্রতি মার্কিন সাংবাদিক টিনা ব্রাউনের সাথে আলাপকালে, মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, "ভারতে মেয়েরা কি পরবে, কখন কার সাথে কথা বলবে, তা নিয়ে এখন কারো আজ্ঞা শুনতে হয়না।"
সাবেক টিভি অভিনেত্রী স্মৃতি ইরানি বর্তমানে বিজেপি মন্ত্রীসভার প্রভাবশালী সদস্য। তার মন্ত্রণালয় ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক। সে কারণেই আরও তার এই বক্তব্য নিয়ে বিস্ময় সৃষ্টি হয়েছে।
মহিলারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে, সমাজে মেয়েরা কিভাবে বৈষম্যের শিকার হচ্ছে, তা নিয়ে নিয়ে শিক্ষা মন্ত্রী মনে হয় একেবারেই অজ্ঞ।
irani
ভারত জুড়ে বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মেয়েদের এখনও উঠতে বসতে বাবার, ভাইয়ের না হয় স্বামীর, এমনকি শ্বশুর বাড়ির নির্দেশ মেনে চলতে হয়।
এখনও উত্তর ভারতের বহু গ্রামে মেয়েরা কোন পোশাক পরতে পারবে না , কার সাথে কথা বলতে পারবে না -- তা নিয়ে পঞ্চায়েত প্রকাশ্যে নির্দেশ জারী করে।
এমনকি এখনও বড় বড় শহরের হস্টেলেও মেয়েদের ওপর কড়া নজর রাখা হয়।
সে কারণেই, মন্ত্রী স্মৃতি ইরানির বক্তব্যের অভিনব প্রতিবাদে তাকে "জ্ঞানের বাক্স" উপহার দিয়ে এসেছেন একদল মেয়ে। পিঞ্জর তোড় অর্থাৎ খাঁচা ভেঙ্গে ফেল নামে এক নারী আন্দোলনের ব্যানারে তারা এই প্রতিবাদ করেছেন।
ঐ দলে ছিলেন ২৪ বছরের সমাজবিজ্ঞানের ছাত্রী অভীপ্সা দাস, "বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হস্টেলের মেয়েরা কি করকে তা নিয়ে প্রতিটা সময় নির্দেশ আসে। আমরা কার সাথে কখন কথা বলবো, কি পরবো, কি খাবো, কার সাথে মিশবো -- সব আমাদের বলা হয়।"
"আমরা হস্টেলের রুমে অনুমতি ছাড়া কোনও পোস্টরও টাঙাতে পারিনা।"
মিস দাস বলেন , "যে দেশে মেয়েরা প্রতিদিন সমাজে নিগৃহীত হচ্ছে, চরম বৈষম্যের শিকার হচ্ছে, সেখানে একজন মহিলা মন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য দু:খজনক।"
"আমরা মন্ত্রীকে জ্ঞান এবং তথ্য দিয়ে গেলাম, আশা কারি এগুলো পড়ে তিনি জ্ঞানলাভ করবেন।"bbc

মসজিদে হামলাকারীরা ‘সাচ্চা মুসলিম’ নয়: প্রধানমন্ত্রী



যারা মসজিদে হামলা চালাচ্ছে তারা ‘সাচ্চা মুসলমান’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যা বলেছি ঠিক বলেছি - আমির খান

 
    আমির খান
আমির খানের কাছে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন তার স্ত্রী কিরণ।
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি যে মন্তব্য করেছেন সে অবস্থানে তিনি অনড় রয়েছেন।
তবে আমির খান বলেছেন ,তিনি কিংবা তার স্ত্রীর ভারত ছেড়ে যাবার কোন ইচ্ছা নেই।
নিজের ফেসবুক স্ট্যাটাসে মি: খান বলেন তার বক্তব্যকে অনেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে।
তিনি বলেন, “ভারত আমার দেশ। আমি ভারতকে ভালবাসি। এখানে জন্মগ্রহন করতে পেরে এবং বসবাস করে গর্বিত।”
মি: খান বলেন ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন অনেকে সেটির ভিন্নঅর্থ তৈরির চেষ্টা করছেন।
তিনি বলেন যারা ভিন্নঅর্থ খোঁজার চেষ্টা করছেন , তারা ইচ্ছাকৃতভাবে তার বক্তব্যকে বিকৃত করছেন।
আমির খানের কথায়, “ আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার কিংবা কিরণের ভারত ছাড়ার কোন ইচ্ছা নেই। আমরা আগেও এ ধরনের কোন ইচ্ছা ছিল না এবং ভবিষ্যতেও নেই। ”
আমির খান।                 নিজের বক্তব্যকে সমর্থন করলেন আমির খান।                
কয়েকদিন আগেই এই বলিউড সুপারস্টার বলেছেন ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে চলেছে তাদের মধ্যে এক ধরনের ‘ভয়’ ও ‘নিরাপত্তাহীনতা’ তৈরি হয়েছে।
তিনি বলেছিলেন, দেশের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত ছেড়ে চলে যাওয়া উচিত কি না, তা নিয়েও স্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে।
এরপরই ক্ষমতাসীন বিজেপি’র নেতাদের তোপের মুখে পড়েছেন আমির খান।
বিজেপি-র মুখপাত্র শাহনওয়াজ হুসেন অভিযোগ করেন আমির খানের এই মন্তব্য ভারতকে কলঙ্কিত করার চেষ্টা।
মি: হুসেন বলেন, “ভারতই তাকে আমির খান বানিয়েছে। আমিরের নামডাক-ধনদৌলত সব এই ভারতের লোকই দিয়েছে।”
আমির খান বলেন যারা তাকে ‘ভারত-বিরোধী’ বলে আখ্যা দিচ্ছেন এবং তার প্রতি আক্রমনাত্নক কথা বলে তার বক্তব্যের যথার্থতা প্রমাণ করে।
এরই মধ্যে লেখক, শিল্পী, বিজ্ঞানীসহ এনেকেই আমির খানের বক্তব্যকে সমর্থন করেছেন। bbc

প্রক্সি, ভিপিএনে ফেইসবুক

1 / 1
                                                                                                                                                                                                                                গত বুধবার থেকেই ফেইসবুকসহ অন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ রয়েছে।