দশ মাসের বিয়ে ভেঙে দিয়েছেন ইমরান খান ও রেহাম খান
পাকিস্তানের বিরোধী দল তেহরীক-ই-ইনসাফের একজন মুখপাত্র সাবেক ক্রিকেটার ইমরান খানের নিজস্ব ফেসবুক পাতায় ঘোষণা করেছেন ইমরান খান এবং রেহাম খান তাদের দশ মাসের বিয়ে ভেঙে দিয়েছেন।
রেহাম খানও টুইটারে এখবর নিশ্চিত করে লিখেছেন আমরা নিজেদের ভিন্ন পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ইমরান খান ও রেহমা খান বিয়ে করেন এবছরের জানুয়ারি মাসে।
ইমরান খান এর আগে বিয়ে করেছিলেন ব্রিটেনের অভিজাত গোল্ডস্মিথ পরিবারের কন্যা ব্রিটিশ সাংবাদিক ও সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলনকারী জেমাইমা গোল্ডস্মিথকে। ইমরান খানের ফেসবুক পাতার অনুরোধ মিঃ খানের দল তেহরীক-ই-ইনসাফের নাঈমউল হক ফেসবুক পাতায় দেওয়া ঘোষণায় সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেছেন ''কোনোরকম অনুমানভিত্তিক কাহিনি'' প্রচার থেকে বিরত থাকতে। তিনি লিখেছেন ''বিষয়টা খুবই হৃদয়বিদারক'' তাই এ ঘটনার স্পর্শকাতরতা এবং গুরুত্ব যেন সংবাদমাধ্যমগুলো বিবেচনায় নেয়।
ওই পোস্টে আরও লেখা হয়েছে, ''এ বিষয়টি নিয়ে আর কোনো যোগাযোগ করা যাবে না।'' রেহাম খানের টুইট ইমরান খান টুইটারে নিজেও একই অনুরোধ জানিয়েছেন।
''রেহাম, আমি ও আমাদের পরিবারের জন্য এটা খুবই দুঃখজনক মূহুর্ত। আমাদের ব্যক্তিগত বিষয় আমাদের ব্যক্তিগত রাখতে দেবেন- এটাই অনুরোধ।" ইমরান খান রেহাম খানকে বিয়ে করেছিলেন দশ মাস আগে ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান সাংবাদিক এবং সামাজিক নানা বিষয়ের সঙ্গে জড়িত তাদের বিয়ে ভাঙার ব্যাপারে আর্থিক লেনদেনের খবর অস্বীকার করে তিনি লিখেছেন, ''রেহামের নৈতিক চরিত্র-এর প্রতি আমি শ্রদ্ধাশীল। কাজের প্রতি সে নিবেদিত-প্রাণ এবং পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্য তার উদ্যমকেও আমি শ্রদ্ধা করি।''
রেহাম খান তার টুইটার পাতায় লিখেছেন, ''আমরা জীবনে আলাদাভাবে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি এবং বিবাহবিচ্ছেদের আবেদন ফাইল করেছি।''
মিঃ খান তার প্রথম স্ত্রী মিস গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ২০০৪ সালে এবং তাদের নয় বছরের বিবাহিত সম্পর্ক থেকে দুজন পুত্র সন্তান আছে যারা ইংল্যান্ডে থাকে।
গত বছর ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের পদত্যাগ এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে বড়ধরনের বিক্ষোভ ও সমাবেশে নেতৃত্ব দেন।
সাময়িকীতে গরুর মাংস খাওয়ার স্বাস্থ্যগত সুফল লেখা হয়েছিল প্রমাণিত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে।
ভারতের হরিয়ানা রাজ্যের একটি সরকারি সাময়িকীতে গরুর মাংস খাওয়ার স্বাস্থ্যগত সুফল নিয়ে একটি নিবন্ধ ছাপানোর কারণে ওই সাময়িকীর সম্পাদককে বরখাস্ত করা হয়েছে।
বিজেপি শাসিত ওই রাজ্যের আইনে গরু জবাই করা নিষিদ্ধ এবং গরুর মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ।
ভারতের টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে হরিয়ানা রাজ্যের শিক্ষা বিভাগের একটি ম্যাগাজিন ''শিক্ষা সারথি''-তে এক নিবদ্ধে লেখা হয়েছিল গরুর মাংস খাদ্য থেকে খনিজ পদার্থ আয়রন পাবার সবচেয়ে ভাল উৎস।
রাজ্যের শিক্ষা মন্ত্রী রাম বিলাস শর্মাকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে ওই নিবন্ধ ছাপার কারণেই পত্রিকার সম্পাদক দেবযানী সিং-কে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। হরিয়ানাই ভারতের প্রথম রাজ্য যেটি গরু জবাইয়ের জন্য দশ বছরের কারাদণ্ডের বিধান দিয়ে আইন পাশ করেছে।ওই নিবন্ধে লেখক প্রমাণিত বৈজ্ঞানিক তথ্য তুলে ধরেছেন এবং বৈজ্ঞানিক ওই তথ্য তুলে ধরতেই সম্পাদক তা ছাপিয়েছেন বলে বিশেষজ্ঞরা মত দিলেও রাজ্য সরকার সম্পাদককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
হরিয়ানায় গরুর মাংস পুরোপুরি নিষিদ্ধ এবং হরিয়ানাই ভারতের প্রথম রাজ্য যেটি গরু জবাইয়ের জন্য দশ বছরের কারাদণ্ডের বিধান দিয়ে আইন পাশ করেছে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার যিনি এই সাময়িকীর প্রধান পৃষ্ঠপোষক তিনি এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন ''ভারতে থাকতে হলে মুসলমানদের গরু খাওয়া ছাড়তে হবে।''
গরুর মাংস খাওয়ার স্বাস্থ্যগত সুফল লেখা হয়েছিল প্রমাণিত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে
সুন্দরবনের ভিতরের নদীগুলো ছোট নৌকা চলাচলের উপযোগী হলেও পণ্যবাহী জাহাজ চলাচলে জন্য এইসব নদী উপযোগী নয়।
বাংলাদেশে সুন্দরবনের কাছে কয়লাসহ জাহাজ ডুবে যাওয়ার ঘটনার ক্ষেত্রে জাহাজটির ফিটনেস না থাকা এবং চালকের গাফিলতিকে দায়ী করেছে তদন্ত কমিটি।
একইসাথে আবারও বন বিভাগের এই তদন্ত কমিটি সুন্দরবনের ভিতরে নদী দিয়ে পণ্যবাহীসহ সব ধরণের জাহাজ চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে।
গত ২৭ শে অক্টোবর পশুর নদীতে ৫১০ মেট্রিক টন কয়লা নিয়ে একটি জাহাজ ডুবে যাওয়ার পর এখনও উদ্ধার তৎপরতা শুরু করা হয়নি।
নৌ-পরিবহন কর্তৃপক্ষ বলেছে, জাহাজ উদ্ধারের সরেজমিন জরিপ হয়েছে এবং শনিবার থেকে উদ্ধার কাজ শুরুর চেষ্টা করা হচ্ছে।
বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, গত এক বছরে তেল বা সারসহ বিভিন্ন পণ্য নিয়ে সুন্দরবন এলাকায় চারটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। কিন্তু এরপরও সুন্দরবনে ভিতরে নদী ব্যবহার করে পরিবেশ বা বনে ক্ষতিকর পণ্য আনা নেয়া করা হচ্ছে।
সুন্দরবনের ভিতরে এর আগে শ্যালা নদীতে তেলবাহী এবং সারবাহী জাহাজ ডুবে বনের ব্যাপক ক্ষতি হয়েছে।
এবার কয়লাবাহী জাহাজটি যদিও সুন্দরবন থেকে কিছুটা দূরত্বে পশুর নদীতে ডুবেছে। কিন্তু বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, জাহাজ ডোবার পর তিনদিনও উদ্ধার কাজ শুরু করা হয়নি। আরও দেরি হলে কয়লা থেকে দুষণের আশংকা রয়েছে এবং এর প্রভাব সুন্দরবনেই পড়বে। এর আগে যখন তেলবাহী জাহাজ সুন্দরবনের ভিতরে শ্যালা নদীতে ডুবেছিল তখন এই রুট বন্ধ করার বিষয়টি ইস্যু হয়েছিল।বন বিভাগের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবনের ভিতর দিয়ে শ্যালা নদী ব্যবহার করেই কয়লাবাহী জাহাজটি পশুর নদীতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।
তদন্ত কমিটির প্রধান এবং বন বিভাগের কর্মকর্তা বেলায়েত হোসেন বলেছেন, জাহাজটির ফিটনেস সার্টিফিকেট ছিল না এবং চালকও ছিল অদক্ষ। দুর্ঘটনার পিছনে এগুলোকে তারা অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
এছাড়াও তিনি উল্লেখ করেছেন, তারা আবারও সুন্দরবনের ভিতরে শ্যালা নদী দিয়ে জাহাজ চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছেন।
এর আগেও যখন তেলবাহী জাহাজ সুন্দরবনের ভিতরে শ্যালা নদীতে ডুবেছিল তখন এই রুট বন্ধ করার বিষয়টি ইস্যু হয়েছিল। পরিবেশবাদী সংগঠনগুলো ঐ দাবি নিয়ে আন্দোলনেও নেমেছিল। শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডোবার পর সেখানে বনের পরিবেশে ক্ষতিকর প্রভাব নিয়ে আন্দোলনে নেমেছিল পরিবেশবাদী সংগঠনগুলোবন বিভাগের খুলনা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুনিল কুমার কুন্ডু বলেছেন, সুন্দরবনের ভিতরের নদীগুলো দিয়ে জাহাজ চলাচল নিষিদ্ধ করার ব্যাপারে বন বিভাগ দীর্ঘ সময় ধরে বলে আসছে। কিন্তু বন বিভাগের অনুমোদন ছাড়াই জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।
তবে অভ্যন্তরীন নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর মোজাম্মেল হক বলেছেন, সুন্দরবনের বাইরে মোংলা ঘসিয়াখালী নতুন রুট দিয়ে পহেলা অক্টোবর থেকে দিনের বেলা জাহাজ চলাচল শুরু করা হয়েছে।
কিন্তু এই চ্যানেলে পশুর এবং বলেশ্বর-দু’টি নদী থেকে পলি এসে জমে। সেজন্য ড্রেজিং মেশিন দিয়ে একদিকে খনন কাজ চলে, আর পাশ দিয়ে সীমিত পর্যায়ে জাহাজ চলাচল করে।
কমোডোর হক আরও বলেছেন, নদীর খনন কাজ শেষ করে চ্যানেলটি পুরোপুরি চালু করতে আরও সময় প্রয়োজন।
নৌ পরিবহণ সচিব শফিক আলম মেহেদী বলেছেন, নতুন রুট জাহাজ চলাচলের পুরোপুরি উপযুক্ত করার বিষয়ে অগ্রাধিকার দিয়ে এখন সেখানে কাজ চলছে। কাদির কল্লোলবিবিসি বাংলা, ঢাকা
কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে আমদানি-রপ্তানির কার্যক্রম যেভাবে বাড়ছে, তাতে চট্টগ্রাম ও মংলার বাইরে আরেকটি সমুদ্রবন্দর গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নতুন যে সমুদ্রবন্দরটি গড়ে তোলা হচ্ছে, সেটি আগামী দুই মাসের মধ্যেই আংশিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করতে পারবে বলে কর্মকর্তারা বলছেন।
পটুয়াখালি জেলার পায়রা সমুদ্রবন্দরটি হবে বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর।
বিশেষজ্ঞরা বলছেন, এটি এমনকী এই অঞ্চলের দেশগুলোর সমুদ্রবন্দরের চাহিদা মেটাতেও ভূমিকা রাখতে পারবে।
তবে বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু নির্মিত না হওয়া পর্যন্ত তারা পায়রা বন্দর ব্যবহার করতে পারবেন না।
পটুয়াখালি জেলার রাবনাবাদ চ্যানেলে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের নতুন সমুদ্রবন্দর পায়রা।
কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে আমদানি-রপ্তানির কার্যক্রম যেভাবে বাড়ছে, তাতে চট্টগ্রাম ও মংলার বাইরে আরেকটি সমুদ্রবন্দর গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো এখন সবচেয়ে বেশি ব্যবহার করছে পোশাক শিল্প। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের প্রায় ৮০ শতাংশ করে এই শিল্প।
ধারণা করা হচ্ছে, কমপক্ষে মধ্যম মেয়াদে পোশাক শিল্পই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে থাকবে। আর সে কারণে বন্দরের সক্ষমতা বাড়ানো এই শিল্পের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
তবে পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই-এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বলছেন, পদ্মা সেতু তৈরি হলেই কেবল তাঁরা পায়রা বন্দর ব্যবহার করতে পারবেন ।
গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম পায়রা বন্দরের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন। তিনি বলছেন, সড়ক ও রেল অবকাঠামো গড়ে তোলা ছাড়া পায়রা বন্দরের পুরো সক্ষমতা কাজে লাগানো যাবে না।
ব্যবসায়ীদের মতে, সবচেয়ে বড় বন্দর চট্টগ্রামের বর্তমান সক্ষমতা প্রায় পুরোটা কাজে লাগানো হচ্ছে, তাই একটি গভীর সমুদ্রবন্দর দেশের জন্যে প্রয়োজনীয় হয়ে পড়েছে।
তবে ড. মোয়াজ্জেম মনে করেন, পায়রা সমুদ্রবন্দরের একটি আঞ্চলিক গুরুত্বের দিকও রয়েছে।
কর্মকর্তারা বলছেন, পায়রা সমুদ্রবন্দরটি ডিসেম্বেরে আংশিকভাবে চালু হওয়ার পর ২০২৩ সাল নাগাদ একটি সম্পূর্ণ বন্দর হিসেবে কাজ করতে পারবে।
আর চূড়ান্ত লক্ষ্য হলো, এটিকে ধীরে ধীরে একটি গভীর সমুদ্রবন্দরে রূপান্তরিত করা।
পায়রা বন্দরটি আংশিকভাবে চালু করার লক্ষ্য নিয়েই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এগারো’শো কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। ওয়ালিউর রহমান মিরাজবিবিসি বাংলা, ঢাকা
প্রযুক্তি ব্যবহার করে নকল করার দায়ে এই পরীক্ষার্থীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
বাংলাদেশের একজন পরীক্ষার্থীকে প্রযুক্তি ব্যবহার করে নকল করার দায়ে আজ শুক্রবার দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তৎপরতার অভিযোগে ঢাকার গোয়েন্দা পুলিশ আজ ১২জনকে আটক করেছে।
বাংলাদেশে পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁসের খবর নতুন নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিবছরই উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কৌশলে পরীক্ষায় নকলের প্রবণতাও বাড়ছে।
সকাল ১০ টায় মোহাম্মদপুরের একটি স্কুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক ইউনিটের ভর্তি পরীক্ষার সময় ধরা হয় নকল করার দায়ে ওই পরীক্ষার্থীকে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে এ ধরনের ৭৬টি কেন্দ্রে আজ একসাথে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর ৪০ মিনিটি পরেই মোহাম্মদপুর কেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীর সন্দেহজনক আচরণ লক্ষ করে তাকে আলাদা করেন দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মিজানুর রহমান।
শিক্ষার্থীর কাছ থেকে জব্দ করা হয় জামার বোতামের মত ছোট একটি যন্ত্র ও মোবাইল কার্ডের সিমযুক্ত -আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা কার্ড আরেকটি কার্ড। যেটা অনেকটা এটিএম বুথে তাৎক্ষনিক টাকা তোলার কার্ডের মত দেখতে। এটিএম বুথে টাকা তোলার কার্ডের মত একটি ডিভাইস ব্যবহার করে নকল করছিল ওই পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আলি বলছিলেন এই যন্ত্রটির রেঞ্জ আধা কিলোমিটার অর্থাৎ দুই পক্ষকে অবস্থান করতে হবে আধা কিলোমিটারের মধ্যে।
পরে ঐ পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে বসা ভ্রাম্যমাণ আদালতে নিয়ে আসা হলে শিক্ষক আর আদালতের প্রশ্নের মুখে সে বণর্ণা করে ধরা পড়ার আগ পর্যন্ত কীভাবে এই যন্ত্রটি ব্যবহার করে কানে শুনে শুনে সে প্রশ্নের উত্তর লিখে যাচ্ছিল।
সে বলছিল পরীক্ষা শুরুর অল্পক্ষণের মধ্যেই প্রশ্ন বাইরে চলে যায়। এরপর কেন্দ্রের বাইরে থেকে একটি পক্ষ তাদের কাছে থাকা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে প্রশ্নের উত্তর বলতে থাকে আর শিক্ষার্থী তার কাছে থাকা ছোট বোতামের মত যন্ত্র কানের মধ্যে লাগিয়ে সেই উত্তর শুনতে থাকে।
এই উত্তরের বিনিময়ে এই শিক্ষার্থীকে দিতে হয়েছে পাঁচ লক্ষ টাকা। ভ্রাম্যমাণ আদালত পরীক্ষায় যান্ত্রিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির দায়ে এই পরীক্ষার্থীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। কিন্তু কী করে একটি প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে যায় ?
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আলি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেসব পরীক্ষাকেন্দ্র রয়েছে সেখানে পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন যারা করছেন তারা সবাই বিষয়টাকে সমান গুরুত্ব দেন না। ফলে প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে এসব অসাধু চক্রের হাতে চলে যায়। পরীক্ষাহলে নকলের জন্য নতুন প্রযুক্তি ও ডিভাইসের ব্যবহার বাড়ছে। ''তাছাড়া এসব অসাধু চক্র আমাদের সামনে কিছু বলতে পারে না কিন্তু তাদের ওপর প্রভাব বিস্তার করে।''
বাংলাদেশে পাবলিক পরীক্ষাগুলোতে আগাম প্রশ্ন ফাঁসের খবর গণমাধ্যমের খবর হচ্ছে বেশ কয়েক বছর ধরেই। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে প্রশ্ন ছড়িয়ে পড়ার খবরও দেখা গেছে।
কিন্তু এর সঙ্গে এখন যোগ হচ্ছে পরীক্ষার শুরুর পর প্রযুক্তির ব্যবহার করে নকল করার নতুন পদ্ধতি।
ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোনের মত দেখতে কার্ড কয়েক বছর ধরে ব্যবহার করা হচ্ছে এবং পরীক্ষকরা বলছেন প্রতি বছরই তারা নতুন প্রযুক্তি বা ডিভাইসের ব্যবহার দেখতে পাচ্ছেন। ফারহানা পারভীনবিবিসি বাংলা, ঢাকা
ভারতের বিভিন্ন জায়গায় এই গরুর মাংস নিয়ে চলছে বিক্ষোভ ও বিতর্ক
গরুর মাংসের প্রসঙ্গ থাকায় একটি তথ্যচিত্র প্রদর্শন করতে দিতে রাজি হয় নি ভারত সরকার। দিল্লিতে আয়োজিত তথ্যচিত্র উৎসবে প্রথমে নির্বাচিত হওয়ার পরেও শেষ মুহুর্তে পাঁচজন ছাত্রছাত্রীর তৈরি ওই ছবিটিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্তের কোনও কারণ দেখানো হয় নি। তবে ছবিটির নির্মাতারা বলছেন গোমাংস নিয়ে ভারতে যে বিতর্ক চলছে, সেজন্যই ছবিটি সম্ভবত বাদ পড়েছে, যদিও এই ছবিটির মূল বিষয়বস্তু কখনই গোমাংস নয় বলে বলছেন ছবিটির নির্মাতারা।
‘কাস্ট অন দা মেনু কার্ড’ নামের ওই তথ্যচিত্রটি দিল্লিতে আয়োজিত মানুষের জীবনযাত্রা কেন্দ্রিক একটি তথ্যচিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল। কিন্তু উৎসব শুরুর ঠিক আগে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে তালিকা চূড়ান্ত করে পাঠিয়েছে, তাতে ওই একটি তথ্যচিত্রকে বাদ দেওয়া হয়েছে।
ওই তথ্যচিত্র উৎসবের পরিচালক মনোজ ম্যাথ্যু বলছেন, “আমরা স্বাভাবিকভাবেই বিচলিত আর হতাশ। এই তথ্যচিত্র উৎসবে জীবন-জীবিকার বৃহত্তর ইস্যুগুলি নিয়ে তৈরি করা ছবি দেখানো হয়। এই ছবিটিকে বাদ দেওয়ার কোনও কারণ দেখানো হয় নি, আবার তালিকাতেও নেই। তবে কয়েকজন সরকারি আধিকারিক জানিয়েছেন যে গোরুর মাংস নিয়ে যে বিতর্ক চলছে, সে কারণেই ছবিটি বাদ পড়েছে।’’
“কিন্তু এধরণের বৃহত্তর ইস্যুগুলো নিয়ে তো চর্চ্চা, সুস্থ বিতর্ক করা প্রয়োজন। কিন্তু তার বদলে গরুর মাংস নিয়ে যে বিতর্ক চলছে, সবার দৃষ্টি এখন সেদিকেই,’’ মন্তব্য মনোজ ম্যাথ্যুর। ছবির নির্মাতারা বলছেন গরুর মাংস নয়, ছবিটির মূল বিষয় হল ভারতের গরুর মাংস প্রক্রিয়াকরণ শিল্পে জাত-পাতের বিষয়।ছবিটির নির্মাতারা বলছেন গরুর মাংস নয়, তাদের ছবিটির মূল বিষয় হল ভারতের গরুর মাংস প্রক্রিয়াকরণ শিল্পে জাত-পাতের বিষয়টি।
গরুর মাংস নিয়ে যে বিতর্ক এখন চলছে, তারা বলছেন তার অন্তত দেড় বছর আগে তারা ছবিটি বানিয়েছিলেন।
ভারতের খ্যাতনামা সমাজবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান – টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস–এর যে পাঁচজন ছাত্রছাত্রী কাস্ট অন দা মেনু কার্ড নামের ওই তথ্যচিত্রটি বানিয়েছিলেন, তাদেরই একজন অতুল আনন্দ বলছেন যে পৃথিবীর অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানীকারক দেশ হল ভারত।।
“তথ্যচিত্রটিতে আমরা বলেছি যে পৃথিবীর অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানীকারক দেশ হল ভারত। এই শিল্প যারা নিয়ন্ত্রণ করেন, সকলেই তথাকথিত উচ্চবর্ণের মানুষ, অনেকেই বিজেপির নেতা। কীভাবে তারা গরুর মাংস প্রক্রিয়াকরণ বা চামড়ার ব্যবসা থেকে লাভবান হচ্ছেন – সেগুলো যেমন দেখানে হয়েছে, তেমনই দেখানো হয়েছে কথিত নিম্নবর্ণের মানুষদের এখানে কীভাবে দিনমজুরিতে কাজ করতে হয়। এই সামাজিক ভেদাভেদই ছবিটার মূল বিষয়।“
অতুল আনন্দ আরও বলছিলেন যে এই ছবি তৈরি করার চিন্তাটা তাদের মাথায় আসে ক্যাম্পাসের ক্যান্টিনে গরুর মাংস কেন পাওয়া যায় না, তার খোঁজ করতে গিয়ে।
ভারতের কোনও বড় শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলেই গরু বা শূকরের মাংস দেওয়া হয় না, যদিও অনেক ছাত্রছাত্রীই সেটা খেতে চান। কেন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত খাদ্যতালিকায় গরুর মাংস রাখা হবে না, ছবিতে সেই প্রশ্ন তুলেছেন অতুল আনন্দ আর তার সহযোগীরা।
গরুর মাংস খাওয়া নিয়ে গত প্রায় একমাস ধরে ভারতে বিতর্ক চলছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী বা বিজেপি-র শীর্ষনেতারা এই প্রসঙ্গে হয় চুপ করে থাকছেন, অথবা কোনও বক্তব্য রেখে বিতর্ক আরও বাড়িয়ে তুলছেন।
লন্ডনে তাবলীগি জামায়াতের উদ্যোগে এক বিশাল মসজিদ নির্মাণের পরিকল্পনা ব্রিটিশ সরকার নাকচ করে দিয়েছে।
তাবলীগি জামায়াত এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় ২০০২ সালে। তাদের পেশ করা পরিকল্পনা এবং নকশা অনুযায়ী এই মসজিদে প্রায় দশ হাজার মুসল্লি এক সঙ্গে নামাজ পড়তে পারবে। অনুমতি পেলে এটি হতো ব্রিটেনের বৃহত্তম মসজিদ।
কিন্তু স্থানীয়দের আপত্তির মুখে শুরু থেকেই এই মসজিদ তৈরির পরিকল্পনা আটকে যায়।
মসজিদ নির্মাণের জন্য তাবলীগি জামায়াত নিউহ্যাম কাউন্সিলে প্রায় সতের একর জায়গা কেনে বহু বছর আগে।
কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনেক আলোচনার পর নিউহ্যাম কাউন্সিল ২১০২ সালে এই মসজিদ তৈরির পরিকল্পনা নাকচ করে দেয়।
তাবলীগি জামায়াত এর বিরুদ্ধে ব্রিটেনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপীল করেছিল।
কিন্তু সেই আপীলও নাকচ করে দিয়েছে সরকার।
ব্রিটেনে তাবলীগি জামায়াতের নেতারা যুক্তি দিয়েছিলেন যে, নামাজীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে তাদের একটি বড় মসজিদ দরকার।
উল্লেখ্য নিউহ্যামে তাবলীগি জামায়াতের ক্রয় করা জমিতে এখন একটি অস্থায়ী মসজিদ রয়েছে।
তাবলীগি জামায়াতকে এই মসজিদটি বন্ধ করার জন্য তিন মাস সময় দিয়েছে। bbc