প্যারাসাইট বা পরজীবী-জনিত সংক্রমণের মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য চিকিৎসাবিদ্যায় এ বছরের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন মোট তিনজন বিজ্ঞানী।
রাউন্ডওয়ার্ম বা গোলকৃমি প্যারাসাইট থেকে যে সব সংক্রমণ হয় তার মোকাবিলায় নতুন একটি ওষুধ আবিষ্কার করে পুরস্কারের অর্ধেকটা পেয়েছেন উইলিয়াম সি ক্যাম্পবেল ও সাতোশি ওমুরা।
নোবেল পুরস্কারের বাকি অর্ধেক পাচ্ছেন ইউইউ তু – ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তাঁর উদ্ভাবিত থেরাপির জন্য।
নোবেল পুরস্কার কমিটি বলেছে, এই তিন বিজ্ঞানীর কাজ কোটি কোটি মানুষের জীবনই পাল্টে দিয়েছে – যারা এই সব প্যারাসাইটজনিত সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
সবচেয়ে বড় কথা, এই সব মানুষের বেশির ভাগই বাস করেন পৃথিবীর দরিদ্রতম দেশগুলোতে।
নোবেলজয়ী উইলিয়াম সি ক্যাম্পবেলের জন্ম আয়ার্ল্যান্ডে, আর তাঁর সহকর্মী সাতোশি ওমুরা জাপানের লোক। মিস তু একজন চীনা নাগরিক।
ম্যালেরিয়ার মতো মশা-বাহিত রোগে প্রতি বছর সারা পৃথিবীতে সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ মারা যান – আরও শত শত কোটি মানুষ এই সংক্রমণের ঝুঁকিতে থাকেন।
বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই প্যারাসাইটিক ওয়ার্ম থেকে বিপদের মুখে পড়তে পারেন। এই ধরনের কৃমি থেকে রিভার ব্লাইন্ডনেস বা লিম্ফেটিক ফিলারায়াসিসের মতো নানা ধরনের অসুখ হতে পারে।
প্রসঙ্গত, চীনের ইউইউ তু হলেন ত্রয়োদশ মহিলা, যিনি চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বিদেশি নাগরিক হত্যার প্রশ্নে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আইএস যে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সরকার এখন তা খতিয়ে দেখছে।
ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাব-এর এক অনুষ্ঠানে মিস বার্নিকাট বলেন, আইএস-এর উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশেই রয়েছে।
গত সপ্তাহে বাংলাদেশে ইতালি ও জাপানের দু'জন নাগরিককে হত্যার ঘটনার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে।
ওদিকে নিরাপত্তরা কারণ দেখিয়ে তৈরি-পোশাক শিল্পের বিদেশী ক্রেতারা আজ ঢাকায় তাদের একটি নির্ধারিত বৈঠকও স্থগিত করেছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের এক প্রশ্নে বলেছেন, দুজন বিদেশী নাগরিককে হত্যার ঘটনায় বাংলাদেশ সহযোগিতা চাইলে যু্ক্তরাষ্ট্র সে জন্য প্রস্তুত রয়েছে।
ইসলামিক স্টেট বা আইএস এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবি করেছে। বাংলাদেশের সরকার বলেছে, আইএস এর দাবির পক্ষে তথ্যপ্রমাণ এখনও মেলেনি।
তবে মার্কিন রাষ্ট্রদূত মিস বার্নিকাট বলছিলেন, “আইসিস এবং অন্যান্য সন্ত্রাসী সংস্থা যে সকল দাবি করছে ,সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং আমরা যদি এসব দাবির বিষয়ে নিশ্চত হতে পারি তবে আপনাদের সরকার এবং আমাদের সরকার কে জানাব।”
“সহিংস উগ্রপন্থা মোকাবেলায় অত্যন্ত গুরুত্বের সাথে আমরা যৌথ প্রচেষ্টা নেবো। বাংলাদেশ এবং সারা বিশ্বে আইএস-এর উত্থান মোকাবিলার জন্য যা করা প্রয়োজন, তা সবই আমাদের আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন”, বলেন তিনি। এক জাপানি নাগরিকের হত্যাকান্ডের পর বাংলাদেশে পুলিশি তৎপরতা মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, সন্ত্রাস এবং উগ্রপন্থা দমনে বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময় করে আসছে এবং অংশীদারিত্বের থেকে দু’দেশই অঙ্গীকার জোরালো করেছে। নিরাপত্তার স্বার্থে দুই দেশ একসাথে কাজ করবে বলেও তিনি মনে করেন।
গত ২৮শে সেপ্টেম্বর ঢাকায় কূটনীতিক এলাকায় ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করা হয়। এরপর যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্কতার পরামর্শ দেয়।
একই সাথে অস্ট্রেলিয়া এবং ব্রিটেনও সতর্কতা পরামর্শ দিয়েছিল। পশ্চিমা দেশগুলোর এমন অবস্থানের সমালোচনা করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, “আমরা সতর্কতার যে পরামর্শ দিয়েছি, তাতে আমরা বাংলাদেশে আসতে নিষেধও করিনি এবং নিশ্চয়ই বাংলাদেশ ছেড়ে যেতেও বলিনি । আমাদের পরামর্শে যা বলে তা হলো ‘দয়া করে সতর্কতা মেনে চলুন’। আমরা বিশ্বাসযোগ্য তথ্যে ভিত্তিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভ্রমণ বিষয়ক সতর্কতা আমরা হালনাগাদ করেছি। যাতে করে তারা আতঙ্কিত না হয়ে বরং আরো বিচক্ষণ হয়।”
ইতালির নাগরিককে হত্যার কয়েকদিন পর জাপানের নাগরিককে হত্যার ঘটনা বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং দাতা সংস্থাগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এদিকে, পোশাক শিল্পে বিদেশী ক্রেতারা ঢাকায় তাদের সোমবারের নির্ধারিত বৈঠক স্থগিত করেছে। পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ-র নেতাদের অনেকে বলেছেন, নিরাপত্তা প্রশ্নে বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
অস্ট্র্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষের বাংলাদেশ সফর স্থগিত করার পর দক্ষিণ আফ্রিকার নারী দলও এখন ঢাকায় আসছে না।আগামী ১৫ই অক্টোবর তাদের ঢাকায় আসার কথা ছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেছেন, ৯ই অক্টোবর আইসিসির বৈঠকে তিনি যাচ্ছেন। সে সময় তিনি দক্ষিণ আফ্রিকার নারী দলের ঢাকা সফরের নিরাপত্তা নিয়ে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণের চেষ্টা করবেন।
বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী র্যাব ঢাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য সন্দেহে মোট আটজনকে আটক করেছে ।
কর্মকর্তারা জানাচ্ছেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়। তবে র্যাবের এই অভিযোগের প্রশ্নে আটক ব্যক্তিদের কোন বক্তব্য জানা যায়নি।
র্যাব বলছে, আটককৃতদের কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা ও জাল ভিসা স্ট্যাম্প দেওয়ার নানা উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আটক ব্যক্তিরা যে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য তার প্রচুর সাক্ষ্যপ্রমাণ তারা পেয়েছেন।
র্যাবের দাবি, গোপন সূত্রে তারা খবর পেয়েছিল রাজধানীর মতিঝিল থানা এলাকার কমলাপুরে মানব পাচারকারী চক্রের দুজন সদস্য একটি হোটেলে আশ্রয় নিয়েছে।
এরপর রোববার সন্ধ্যায় ইনসাফ হোটেল নামে ওই হোটেলটিতে হানা দিয়ে তারা মোহাম্মদ মতিন মিয়া ও জাহাঙ্গীর আলম বাবু নামে দুজনকে আটক করে।
তাদের কাছ থেকে বিভিন্ন দেশের মোট ৫১টি জাল ভিসা উদ্ধার করা হয় বলেও র্যাব সূত্রে জানানো হয়েছে।
ধৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ওই চক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজন আরও ছজনকে আটক করা হয়।
এদের মধ্যে একজন মোহাম্মদ নূর ইসলামের কাছ থেকে পাওয়া যায় লিবিয়ার ৩০টি জাল ভিসা।
আবুল হোসেন নামে ধৃত আর এক ব্যক্তির কাছ থেকে পাওয়া গেছে মোট ৫৯৫জনের পাসপোর্ট।
র্যাব বলছে, ধৃত ব্যক্তিরা জেরার মুখে স্বীকার করেছে তারা বহুদিন ধরেই তারা জাল ভিসার স্ট্যাম্প মেরে বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বিদেশে পাঠিয়ে আসছে।
এই চক্রটি বিভিন্ন জেলা-উপজেলায় দালালদের পাঠিয়ে বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষদের তাদের নিশানা করত।
বিদেশে উন্নত জীবনের লোভ দেখিয়ে তারপর মোটা টাকার বিনিময়ে তাদের বেআইনিভাবে মালয়েশিয়া, লিবিয়া বা থাইল্যান্ড-সহ বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করা হত।
কচ্ছপের দুনিয়ায় সবচেয়ে দ্রুততম জীব হিসেবে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে বার্টি, যাকে কচ্ছপদের ‘উসেইন বোল্ট’ নামেও ডাকা যেতে পারে!
বার্টি ইংল্যান্ডে কাউন্টি ডারহ্যামের অ্যাডভেঞ্চার ভ্যালির বাসিন্দা, আর সে মাত্র ১৯.৫৯ সেকেন্ডে ১৮ ফিট দৌড়ে কচ্ছপদের স্প্রিন্টে নতুন বিশ্বরেকর্ড গড়েছে।
এর আগে কচ্ছপদের ১৮ ফিট স্প্রিন্টে বিশ্বরেকর্ড ছিল ৪৩.৭ সেকেন্ড, যা ১৯৭৭ সাল থেকে কেউ ভাঙতে পারেনি।
বার্টি অবশ্য গত বছরের জুলাই মাসেই এই সময় করেছিল, তবে অতি সম্প্রতি তা গিনেস বুক অব রেকর্ডসের নতুন সংস্করণে জায়গা করে নিয়েছে।
বার্টির মালকিন জেনিন ক্যালজিনি জানিয়েছেন, স্বভাবেও সে একদম উসেইন বোল্টের মতো – তার দৌড় যে বহু লোক উপভোগ করছে সেটা সে খুব পছন্দ করে, লোকজনের সঙ্গে মিশতে ভালবাসে।
বার্টি থাকে তার বান্ধবী শেলি-র সঙ্গে। তবে শেলি আবার ভীষণ লাজুক প্রকৃতির, লোকজন দেখলেই সে লুকিয়ে পড়ে।
বার্টি তার বিশ্বরেকর্ডের দৌড়ের আগে শুধু স্ট্রবেরি খেয়ে ছিল। এখন তার বয়স হবে দশ বছরের মতো।
বার্টি যে ‘লেপার্ড টরটয়েজ’ গোত্রের কচ্ছপ, তারা সাধারণত ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত বাঁচে। মিসেস ক্যালজিনি মনে করেন, সংবাদমাধ্যমের সামনে বার্টি হয়তো পরবর্তীতে আরও দ্রুত দৌড়নোর ক্ষমতা রাখে।
বার্টি জন্ম থেকে যার কাছে ‘মানুষ’ হয়েছে, সেই দম্পতি বছরচারেক আগে বিদেশে চলে যান। যাওয়ার আগে তারা তাকে অ্যাডভেঞ্চার ভ্যালির হাতে তুলে দেন, যে পার্কটি মিসেস ক্যালজিনি ও তার স্বামী মার্কো মিলে চালান।
তবে স্প্রিন্টার বা দৌড়বীর হিসেবে বার্টি-র প্রশিক্ষণ শুরু এই পার্কেই, এখন কচ্ছপ জগতের উসেইন বোল্ট হিসেবে বিখ্যাত হওয়ার পর পার্কে তার ও শেলির জন্য আলাদা একটি বড়সড় এনক্লোজারও বরাদ্দ হয়েছে।
এই মুহুর্তে মানুষদের ১০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ড বোল্টের দখলে – আর সেটা হল ৯.৫৮ সেকেন্ড।
বার্টি যে গতিতে তার বিশ্বরেকর্ডের দৌড় দৌড়েছে, সেই একই গতিতে ১০০ মিটার দৌড়তে পারলে বার্টির ৫ মিনিট ৫৭ সেকেন্ড সময় লাগবে বলে হিসেব করে দেখা গেছে।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান নিয়ে আজ রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলাশিক্ষকদের বিষয়ে হস্তক্ষেপ করার কিছু নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমার মুখের দিকে তাকিয়ে থাকবে কেন? আমার এখানে হস্তক্ষেপ করার কিছু নেই। ৯১ শতাংশ বেতন বাড়িয়েছি। কেউ কি কখনো কল্পনা করেছে, এই শিক্ষকদের জিজ্ঞাসা করেন। কখনো কেউ চিন্তা করেছে? আমি মনে হয়, একটু বেশি দিয়ে ফেলেছি। কমিয়ে দেওয়াই বোধ হয় ভালো ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁদের চাকরির বয়স ৬৫ বছর আর সরকারি চাকরিজীবীদের বয়স ৫৯ বছর। এগুলো তো বিবেচনায় নিতে হবে। আজকে যেটা নিয়ে আলোচনা করছে, সেটা নিয়ে আমারই তো প্রস্তাব ছিল। পিএসসির একটা আলাদা ইউনিট করে আমরা চাচ্ছিলাম... কিন্তু ওনারা আন্দোলন করছেন। তার মানে যে বেতন বাড়িয়েছি, নিশ্চয় তাঁরা বর্ধিত বেতন গ্রহণ করবেন না। যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়।’
শিক্ষকদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘ওনারা সচিবদের সঙ্গে তুলনা করছেন। আচ্ছা সচিবরা কী কী সুবিধা পাচ্ছেন আর ওনারা কী কী ভোগ করছেন তার একটা তুলনামূলক চিত্র লেখেন না। কোনো সচিব কিন্তু অন্য কোথাও চাকরি করতে পারেন না। সেটা জানেন ভালো করে। কিন্তু আমাদের শিক্ষকেরা পারেন। কোন ইউনিভার্সিটির কত শিক্ষক কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করেন সে হিসাব কিন্তু আমার কাছে আছে।’
শিক্ষকদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কথা নাই বার্তা নাই ওনারা ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ করে দেবেন। কেন পড়াশোনা বন্ধ করবেন? শিক্ষকরা আন্দোলন করতে যাবেন, কীসের জন্য? আর যদি করতে হয়, ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ করার রাইট তো তাঁদের নাই। এই ছেলেমেয়েদের কী অবস্থা হবে! কতগুলি ক্লাস নষ্ট হচ্ছে। ক্লাসগুলি তো তাদের ঠিকমতো নিতে হবে। আর আমরা যেটা নিজেরাই চিন্তা-ভাবনা করছি, এটা নিয়ে তাদের আন্দোলন করার দরকার ছিল না। আন্দোলন যখন করছে, করতে থাকুক। এখানে আমার হস্তক্ষেপের কিছু নেই।’
তিনি বলেন, ‘তাঁরা আন্দোলন করছেন। বিষয়টি অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দেখবেন। কমিটি করে দেওয়া হয়েছে, কমিটি দেখবে। কিন্তু আমি ওনাদের অনুরোধ করব—ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না।’
ওয়েব ডেস্ক: আহা। বেশ বেশ! এ ছবি কি শুধুই ছবি? সৌরজগতের জ্ঞাত ইতিহাসে নবতম আবিষ্কার প্লুটোর উপগ্রহ শ্যারনের ছবির প্রেমে পড়েছে পৃথিবী। নাসার স্পেস ক্রাফট নিউ হরিজনে ধরা পড়ল প্লুটোর উপগ্রহ শ্যারনের ছবি। সেই ছবির সৌন্দর্যে মোহিত গোটা বিশ্ব।
নাসার স্পেস ক্রাফট নিউ হরিজনের ক্যামেরা MVIC (/Multispectral Visual Imaging Camera) ফ্রেম বন্দি করেছে শ্যারনের গায়ের ওপরের লীলাভ ও লাল রঙের আভা। প্লুটোর মত বৈচিত্র শ্যারনে নেই। তবে উত্তর মেরু অঞ্চল শ্যারনের লাল রঙ সবচেয়ে আকর্ষণীয়। নাসা যার নামকরণ করছে মর্ডর দাগ (Mordor Macula)। শুধু শ্যারনের রঙই নয়, ছবিতে এমন কিছু চিহ্ন দেখা গিয়ছে যা দেখে নাসার বিজ্ঞানীরা মনে করছেন সেখানে কিছু দিন আগেই হয়ত কোনও রকম ভৌগলিক কার্যকলাপ হয়েছে। ওই চিহ্ন গুলো নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে নাসা।
ওয়েব ডেস্ক: কাঁচের সেতু। ঠিকই শুনেছেন। বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু। ভাঙার ভয় নেই। কাটার ভয় নেই। চিনের হুনানে একটি কাঠের ব্রিজকে পাল্টে কাঁচের ব্রিজ বানানো হয়। এখন সেটি পৃথিবীর বুকে জ্বলজ্বল করছে বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ হিসাবে।
ভিডিও দেখুন
চিনের হুনান প্রদেশের শিনিউজহাই জিওপার্কে অবস্থিত দীর্ঘতম কাঁচের ব্রিজটি ৩০০ মিটার লম্বা। মাটি থেকে ১৮০ মিটার উঁচুতে রয়েছে। সেতুটি ২৪ মিলিমিটার দুটি কাঁচের স্তর মিলিয়ে তৈরি হয়েছে। ইঞ্জিনিয়ারদের তরফ থেকে জানানো হয়েছে, এই কাঁচের স্তর ২৫ গুণ মজবুত সাধারণ জানালার কাঁচ থেকে।
চিনের বুদ্ধ পাহাড়ের দুটি চূড়ার সংযোগস্থলে রয়েছে এই সেতুটি। ১১ জন ইঞ্জিনিয়ার মিলে রাতারাতি কাঠের ব্রিজকে বদলে কাঁচের সেতু তৈরি করে। পায়ে হাঁটা এই সেতুটি এখন "হিরো সেতু" নামে পরিচিত চিনের আম জনতার কাছে।