প্রথম বারের মত সিরিয়াতে ফ্রান্সের বিমান হামলা
সিরিয়ায় প্রথমবারের মত ফ্রান্সের বিমান হামলা প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে এই অপারেশনে আঞ্চলিক সহযোগিদের সাথে ফ্রান্স সমন্বয় করছে।
এর আগে ফ্রান্স প্রতিবেশী ইরাকের ওপর বিমান হামলা করেছিল।প্রেসিডেন্টের ভবন থেকে যে বিবৃতি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে “ আমাদের জাতীয় নিরাপত্তা যতবার হুমকির মুখে পরবে ততবার আমরা বিমান হামলা করবো”।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি জোট সিরিয়া এবং ইরাকে এক বছরের বেশি সময় ধরে বিমান হামলা চালাচ্ছে।
এর আগে অবশ্য ফ্রান্স তাদের বিমান হামলার পরিধি শুধুমাত্র ইরাকের আকাশ সীমার মধ্যেই রেখেছিল।
আসাদের ক্ষমতা থেকে সরে আসার ব্যাপারে যুক্তরাজ্যের মত বদল
ফ্রান্সের এই বিমান হামলার ঘোষণা এমন এক সময়ে আসলো যখন আশা করা হচ্ছে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা ছেড়ে দেয়ার ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যে বদ্ধপরিকর ছিলেন তার সেই অবস্থান থেকে সরে আসবেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘের যে অধিবেশন চলছে ধারণা করা হচ্ছে মি. ক্যামেরন এই সপ্তাহেই ঘোষণা দেবেন।
২০১১ সাল থেকে দেশটিতে দুই লক্ষের বেশি মানুষ নিহত হয়েছে।
চার লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া হয় এবং এদের অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করছে।
bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন