শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয় : ওবায়দুল কাদের


51505_0
ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। আজ ক্ষমতা আছে, কাল নাও থাকতে পারে। কথাগুলো বলছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । শুক্রবার সকালে বেগমগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, মন্ত্রী হলেই সুনাম অর্জন করা যায় না। আর ভাষণ দিয়েও সুনাম হয় না। কাজ দিয়ে, অ্যাকশন দিয়ে, সৎ-সততা দিয়ে সুনাম অর্জন করতে হয়। এর আগে সকালে নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনীর বড়পোল নামক স্থানে বীর মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্লাহ সড়কের (ফেনী-নোয়াখালী মহাসড়ক) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, শমশের মবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাজনক বহিঃপ্রকাশ। তার আগে বিএনপির অভ্যন্তরীণ কলহ ও কোন্দলে ব্যারিস্টার নাজমুল হুদা দল ছেড়েছিলেন। তিনিও বিএনপির প্রথম সারির নেতা ছিলেন।
সময়ের কণ্ঠস্বর:

নেলসন ম্যান্ডেলা বিশ্বে সর্বাধিক শ্রদ্ধেয়, ড. ইউনূস নবম

image_525_73667
 
ফিচার: বর্ণবাদ বিরোধী দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বিশ্বব্যাপী সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তিদের শীর্ষে রয়েছেন । আর নবম শীর্ষ শ্রদ্ধার পাত্র হলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) নতুন এক জরিপে এ কথা বলা হয়েছে। সংস্থাটি গ্লোবাল শেপার্স অ্যানুয়াল সার্ভে ২০১৫-এর ফল প্রকাশ করে ২৫শে অক্টোবর। এ জরিপে অংশ নিয়েছেন ১০৮৪ ব্যক্তি। এদের প্রত্যেকেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল শেপার্স কমিউনিটির সদস্য। এ কমিউনিটিটি হলো বিশ্বের ৪৫০টি শহরভিত্তিক উদীয়মান নেতৃস্থানীয় ব্যক্তিদের একটি নেটওয়ার্ক। বিশ্বের ১২৫টি দেশের ২৮৫টি শহরে জরিপটি করা হয়। জরিপে নেলসন ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন শতকরা ২০ দশমিক এক ভাগ আর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩ ভাগ মানুষ। প্রফেসর ইউনূসকে নিয়ে এতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও তৃণমূল থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাদের কাজের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পান মোহম্মদ ইউনূস। তিনি একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা এবং অর্থনীতিবিদ। ওই জরিপে দেখা গেছে, দ্বিতীয় সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র হলেন পোপ ফ্রাঁসিস। এ তালিকায় অন্য যারা রয়েছেন তারা হলেন তেসলা মটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক (৩য়), ভারতের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী (৪র্থ) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (৫ম), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (৬ষ্ঠ), ইংলিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন (৭ম), অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস (৮ম), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১০ম) ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট (১১তম)।
 

‘চিনিকলকে বাঁচিয়ে রাখতে আখচাষিদের আন্তরিক হতে হবে’

 
‘চিনিকলকে বাঁচিয়ে রাখতে আখচাষিদের আন্তরিক হতে হবে’
‘চিনিকলকে বাঁচিয়ে রাখার জন্য আখচাষিদের আন্তরিক হতে হবে। চিনিকলে কর্মরতদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।’
 
শুক্রবার সকালে নাটোরের লালপুর উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন। প্রসঙ্গত, ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন আখ  মাড়াই করে ১৯ হাজার ৫৬০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৮.১৫%।
 
মন্ত্রী বলেন, ‘নর্থ বেঙ্গল সুগার মিলের সাথে র-সুগার রিফাইনারি, কো-জেনারেশন, বায়োগ্যাস প্লান্ট এবং রপ্তানিযোগ্য ডিস্টিলারি স্থাপন করা হবে। সকলের সহযোগিতায় চিনি শিল্পকে একটি সম্মানজনক আবস্থায় নিয়ে যাওয়া হবে।’
 
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে জেলার-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, জেলার-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,  জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বক্তব্য রাখেন।  

‘জেগে’ উঠল ৪০০ বছরের পুরান পুরোনো গির্জা!

এই সেই গির্জা। ছবি: এএফপিএই সেই গির্জা। ছবি: এএফপি

১৬০০ শতকে দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস এলাকায় একটি গির্জা বানানো হয়েছিল। কালের বিবর্তনে পানিতে ডুবেও যায় সেই গির্জা। কিন্তু ৪০০ বছরের পুরোনো সেই গির্জা সম্প্রতি আবার ‘ভেসে’ উঠেছে।
এএফপির খবরে বলা হয়েছে, দক্ষিণ মেক্সিকোর চিয়াপাসে ৪০০ বছর আগে একটি গির্জা তৈরি করা হয়েছিল। ওই এলাকায় জনসমাগম খুব একটা ছিল না। পানির কাছে তৈরি হওয়ায় গির্জাটি একদিন ডুবে যায়। কিন্তু এ বছর খরার কারণে ওই এলাকার পানির স্তর প্রায় ৮২ ফুট নিচে নেমে গেছে। এর ফলে ৪৯ ফুট উচ্চতার ওই গির্জাটি এখন ভেসে ওঠে। ঐতিহাসিকদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এর আগেও দক্ষিণ মেক্সিকোর চিয়াপাসের ওই গির্জাটি একবার ভেসে উঠেছিল। কিন্তু সংরক্ষণের অভাবে সেটা আবার পানিতে তলিয়ে যায়। এবার কি হয়, এখন দেখার অপেক্ষা সেটাই।

সিরিয়া যুদ্ধে ২০০ ইরানী সেনা নিহত

Image result for syria war today                       
 
 ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত ইরানের ফাতেমী ব্রিগেডের ২০০ জনের মতো সৈন্য নিহত হয়েছে। ইরানে আশ্রয় নেয়া আফগান শরণার্থীদের নিয়ে ফাতেমী ব্রিগেড গঠন করা হয়। জানা গেছে, মাসিক ৫০০ ডলার ও যুদ্ধ শেষে ইরানে স্থায়ীভাবে বসবাস করতে দেয়ার প্রতিশ্রুতির বিনিময়ে এই আফগান শরণার্থীরা সিরিয়া যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি হয়েছেন। তবে ইরানী কর্মকর্তারা এই হতাহতের সংখ্যা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। রেভ্যুলশনারি গার্ডের সহকারী প্রধান জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমাদের মৃতের সংখ্যা খুব বেশি নয়, তবে তুলনামূলকভাবে লক্ষ্যনীয়। এর কারণ সিরিয়ার সেনাবাহিনীর পাশাপাশি পাকিস্তান, ইরাক, আফগানিস্তান ও ইরানের বাহিনীও সেখানে প্রবেশ করায় আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং মৃতের সংখ্যা বাড়ছে।’
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট বাশার-আল আসাদের আবেদনে সাড়া দিয়ে ইরান আরো সেনা উপদেষ্টা ও প্রশিক্ষক পাঠিয়েছে সিরিয়ায়।
রাশিয়ার বিমান হামলা শুরুর পর থেকে আসাদের আরেক ঘনিষ্ট মিত্র লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও তাদের স্থল আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। এদিকে, সিরিয়া যুদ্ধে রাশিয়াও তাদের একজন সৈন্য হারিয়েছে। ১৯ বছর বয়সী ভাদিম কোস্তেনকো নামের নিহত ওই রাশিয়ান একজন ভাড়াটে সৈনিক হিসেবে সিরিয়ায় এসেছিল বলে জানা গেছে। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন

ফেসবুকে নিজের অনুসন্ধান তথ্য মুছুন

ফেসবুকে আমরা যা-ই করি না কেন, তার প্রতিটা কাজের হিসাব রাখে এই ওয়েবসাইটটি। শুধু কোনো ছবিতে লাইক দেওয়া বা কোনো পোস্টে মন্তব্য করার তথ্যই যে সংরক্ষণ করে তা নয়, বরং ব্যবহারকারীর পরের আচরণ, বিশেষ করে তথ্য খোঁজার (সার্চ) গতিবিধিও নজরে রাখে ফেসবুক। গুগলের মতোই ফেসবুকেও ব্যবহারকারীর প্রতিটা অনুসন্ধানের বিবরণ থেকে যায়। অন্যভাবে বলা যায়, ফেসবুক সার্চ বক্সে যখনই কারও নাম লিখে খোঁজা হয়, তখনই দিনক্ষণসহ তা লিপিবদ্ধ হয়।
ফেসবুকে নিজে কী খুঁজেছেন, তা অবশ্য অন্য কেউ দেখতে পারবে না। ফেসবুকের গোপনীয় নীতিমালায় এটা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া থাকে। কিন্তু বর্তমানে বেশির ভাগই ব্যবহারকারী একই সঙ্গে তাঁদের কম্পিউটার ও মুঠোফোনে ফেসবুক সচল রাখেন। এর মানে হলো, নিজের এই কম্পিউটার বা যন্ত্র যদি অন্য কারও হাতে পড়ে, তাহলে একমুহূর্তেই লুকানো যত অনুসন্ধান, সব দেখে নেওয়া সম্ভব। তবে নিজের এই অনুসন্ধান ইতিহাস সম্পাদনা করা বা পুরোপুরি মুছে দেওয়া সম্ভব।
এ জন্য ফেসবুকে প্রবেশ করে ওপরের দিকে থাকা সার্চ বক্সে ক্লিক করুন। সাম্প্রতিক সময়ে করা কিছু অনুসন্ধানের ফলাফল দেখার পাশাপাশি একটু ডানেই EDIT নামে একটা অপশন পাওয়া যাবে। এটি নির্বাচন করুন। অনুসন্ধান ইতিহাসের পৃষ্ঠাটি খুললে সেখান থেকে নির্দিষ্ট অনুসন্ধান মুছতে চাইলে ডানে গোলাকার বা সার্কেল আইকনটি ক্লিক করে মুছে দিতে পারেন। আর যদি সব ইতিহাস মুছে ফেলতে চান, তাহলে ডান কোনায় থাকা Clear Searches ক্লিক করুন।
একটি সতর্কীকরণ পপ-আপ এলে আবার একই অপশনে ক্লিক করুন। ফেসবুকের শুরু থেকে এ পর্যন্ত করা যাবতীয় অনুসন্ধান ইতিহাস মুছে যাবে।

আয়লান কুর্দির ভাগ্য বরণ করেছে আরো ৭০ শিশু

 

 বিশ্ব বিবেককে নাড়িয়ে দেয়া সিরিয়ান শিশু আয়লান কুর্দি যে পথে তুরস্ক থেকে ইউরোপ পাড়ি দেয়ার সময় নিহত হয়েছিল সেই তুরস্ক-গ্রীস ক্রসিংয়ে আরো ৭০ শিশু নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে একথা জানায়। শীর্ষ নিউজ
 সেভ দ্য চিলড্রেন জানায়, আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) মতে চলতি বছর সেপ্টেম্বরের ২ তারিখ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে কমপক্ষে ৭০ শিশু নিহত হয়েছে। তুর্কি সমুদ্র সৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা সিরিয়ার শিশু আয়লান কুর্দির লাশের ছবি সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করলে ইউরোপের দেশগুলো সিরিয়ার অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত হয়। কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন দেশের সীমান্ত পার হয়ে কাঙ্খিত দেশে পৌঁছানোর আগেই অনেক অভিবাসী নিহত হচ্ছেন।
 উদ্বেগের বিষয় হলো শিশুরাই মৃত্যুর শিকার হচ্ছে বেশি। সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র ও‘সুলিভান বলেন, ‘আমি দেখেছি শিশুরা কাদার মধ্যে কাঠের তক্তার উপরে শুয়ে আছে, তাদের ঠোঁট ও হাত ঠাণ্ডায় নীল হয়ে গেছে। জানুয়ারিতে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পেলে এদের বাঁচানো কঠিন হয়ে পড়বে।’তুরস্ক থেকে গ্রীস পৌঁছানোর পথটি ছোট হলেও সমুদ্রের বর্তমান অবস্থা অত্যন্ত বিপদসংকুল। এ অবস্থা অব্যাহত থাকলে আরো অনেক শিশুই করুণ মৃত্যুর শিকার হতে যাচ্ছে।-সূত্র: আলজাজিরা।